Skip to main content

NBI // রূপকথা'র বিশেষ আকর্ষণ মল্লযুদ্ধ !

নিজস্ব প্রতিনিধি: 
বাংলা ভাষা ও সংস্কৃতির কথা বলে " রূপকথা"। প্রতিটি সংখ্যায় বাংলার সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরে। এবার ডিসেম্বর সংখ্যায় "রূপকথা" র  মলাট " মল্লযুদ্ধ"। মহাকাব্যের  মল্লযুদ্ধ   পরে কুস্তি নামে পরিচিত। অলিম্পিকে ভারত অনেকবার কুস্তিতে পদক পেয়েছে। বাংলার কুস্তির ইতিহাস ও খুব গৌরবের।বাংলার কুস্তির প্রচার ও প্রসারে কাজ করে  পশ্চিমবঙ্গ কুস্তি সমিতি। ১৫ ডিসেম্বর  পশ্চিমবঙ্গ কুস্তি সমিতির বার্ষিক সভা হয় কলকাতার নেহরু চিলড্রেনস মিউজিয়াম। 


এদিন রূপকথা র কুস্তি সংখ্যাটি প্রকাশ করেন অল ইন্ডিয়া কুস্তি ফেডারেশন এর সভাপতি সঞ্জয় কুমার সিং, পশ্চিমবঙ্গ কুস্তি সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অসিত কুমার সাহা,  সদ্য নির্বাচিত সভাপতি গৌতম ঘোষ,জেনারেল সেক্রেটারি শোভন চক্রবর্তী ও আরো অনেক। অল ইন্ডিয়া রেসলিং ফেডারেশন এর প্রেসিডেন্ট  সঞ্জয় কুমার সিংহ  রূপকথা র এই বিশেষ সংখ্যার প্রশংসা করে ইংরিজি ও হিন্দিতে সংখ্যাটি বের করার অনুরোধ জানান। 



২৪ পাতার রঙিন " মল্লযুদ্ধ " সংখ্যায় রয়েছে, ইতিহাসে মূর্তি আর চিত্রে কুস্তি, ভারতে  মল্লযুদ্ধ থেকে কুস্তির  প্রসার, বাংলার কুস্তির উন্নতি নিয়ে পশ্চিমবঙ্গ কুস্তি সমিতির প্রাক্তন সভাপতি অসিত কুমার সাহার একান্ত আলোচনা, নানা জেলার কুস্তি সমিতির অবদান, বিখ্যাত বাঙালি যাঁরা কুস্তি করেছেন,  বাঙালি সেলিব্রিটি যারা কুস্তি ভালোবাসেন। বিশেষ আকর্ষণ  আই সি এম এ আই এর প্রাক্তন সভাপতি মানস কুমার ঠাকুরের কিংবদন্তি শিল্পপতি রতন টাটার স্মরণ। 


পশ্চিমবঙ্গ কুস্তি সমিতির নতুন  পরিচালন সমিতি:
এদিনের সভায় পশ্চিমবঙ্গ কুস্তি সমিতির নতুন কমিটি গঠন হয়। এই কমিটিতে রয়েছেন:প্রেসিডেন্ট:-  গৌতম ঘোষ,সিনিয়র ভাইস প্রেসিডেন্ট:- অসিত কুমার সাহা,জেনারেল সেক্রেটারি:-  শোভন চক্রবর্তী ,ট্রেজারার:- শম্পা পোদ্দার ,ভাইস প্রেসিডেন্ট ১) অরুণাংশু সাহা ২) অনিল কুমার শর্মা ( বি.এস.এফ)৩) শ্বেতা দুবে ৪) প্রেম প্রকাশ সিং জয়েন্ট সেক্রেটারি:- ১) ভরত রায় ২) নন্দন দেবনাথ ,,এক্সিকিউটিভ মেম্বার:- ভাস্কর দাস,প্রশান্ত বর্মন,শুভ বিশ্বাস, দেবাশিস চক্রবর্তী,আশীষ কুমার রায়।

Comments

Popular posts from this blog

NBI !! মৃনাল কান্তি গায়েনের মিউজিক্যাল ডকুমেন্ট্রি "জাগো হে সুন্দরবনবাসী" দুটো ফিল্ম ফেস্টিভালে শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসাবে পুরস্কৃত হয়েছে !!

কলকাতা ।। ২৫ শে ফেব্রুয়ারি,২০২৬ ।।  গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী,মুখ্য চরিত্রাভিনেতা, চিত্রগ্রাহক ও পরিচালক শ্রী মৃণাল কান্তি গায়েন তার মিউজিক্যাল ডকুমেন্ট্রি গানের ভিডিও অ্যালবাম- "জাগো হে সুন্দরবনবাসী "(Awake the people of Sundarban )দু'টো দু'টো বিখ্যাত ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসেবে পুরস্কৃত হল ।  ২০২৫ সালে হরিয়ানা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে(  Haryana International Film Festival, 2025)  প্রদর্শনের জন্য  গোটা বিশ্বের থেকে বাছাই করা আটটি(০৮) গানের অ্যালবামের মধ্যে অন্যতম একটি হিসেবে স্থান পেয়েছে। এবং বেলঘরিয়া ফ্লিম ফেস্টিভাল, 2026 এ "বেস্ট ডকুমেন্টারি মিউজিক ভিডিও অন ইনভায়রণমেন্ট্" হিসাবে পুরস্কৃত হল । 

NBI // বেলগাছিয়ায় ঐতিহ্যবাহী খুঁটি পুজো—২০২৬ দুর্গাপুজোর সূচনা আনুষ্ঠানিকভাবে।।

কলকাতা: রথযাত্রার পবিত্র তিথিকে সামনে রেখে উত্তর কলকাতার বেলগাছিয়া অঞ্চলে বৃহস্পতিবার আয়োজিত হল ঐতিহ্যবাহী “খুঁটি পুজো”। বেলগাছিয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই আচার-অনুষ্ঠানের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হল ২০২৬ সালের দুর্গোৎসবের প্রস্তুতি পর্ব। দুর্গাপুজোর মণ্ডপ নির্মাণের শুভ সূচনার প্রতীক হিসেবে খুঁটি পুজো বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রতিবছরের মতো এ বছরও ধর্মীয় নিয়মনীতি মেনে পূজার আয়োজন করা হয়, যেখানে ভক্তি ও উৎসাহের পরিবেশে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি অরিন্দম সাহা , সম্পাদক অভিষেক দাস,কার্য নির্বাহী কমিটি সদস্য অনির্বাণ ভট্টাচার্য তাঁদের পাশাপাশি এলাকার বহু বাসিন্দা এই শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং দুর্গোৎসবের সূচনায় সামিল হন।পুজোর আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মা দুর্গার আশীর্বাদ কামনা করে উদ্যোক্তারা জানান, এই খুঁটি পুজোর মাধ্যমেই এবারের দুর্গোৎসবের পথচলা শুরু হল। তাঁরা আশাবাদী, সকলের সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণে আসন্ন দুর্গাপুজো আরও সাফল্যমণ্ডিত ও বর্ণময় হয়ে উঠবে। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের মঙ্গল, শান্তি...

NBI // সাফল্যের ৬০ দিন পূর্তি: 'পোড়া বাঁশি'র উদযাপনে পরিচালক-অভিনেতাদের বর্ণাঢ্য সমাবেশ।।

ডিজিটাল ডেস্কঃ  সাম্প্রতিক টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে "তারামা মোশন পিকচারস" ফিল্ম প্রোডাকশন হাউস নিবেদিত পরিচালক, শুভম দাস পরিচালিত মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা"পোড়া বাঁশি"র 60 Days celebration party অনুষ্ঠিত হয়েছিল প্রোডাকশন হাউসের নিজস্ব অফিসে। কেক কেটে সেলিব্রেশানের শুভ সূচনা হয়।  দ্বিতীয় পর্যায়ে বিশিষ্ট গুণীজনদের সহিত অন্যান্য পরিচালক, টেকনিশিয়ানস ও অভিনেতা-অভিনেত্রীদের বিশেষ সম্বর্ধনার দেওয়া হয়। পাশাপাশি, আড্ডা খাওয়া দাওয়া এবং শিল্পীদের নাচ-গানের মধ্য দিয়ে তৃতীয় পর্যায়ের জমজমাট সমগ্র অনুষ্ঠানটি মনোগ্রাহী হয়ে উঠে।   উপস্থিত ছিল বিশিষ্ট পরিচালক স্বপন সাহা, বিশিষ্ট অভিনেত্রী অনামিকা সাহা, পরিচালক শুভম দাস, শাস্ত্রীজি, প্লেব্যাক সিঙ্গার-অর্ণব ব্যানার্জি, গুরিয়া, কোরিওগ্রাফার-রত্না, পরিচালক কাঞ্চন নাগ, অনসূয়া সামন্ত, সরস্বতী দাস,রুনা (রায়না বূটিক), হাউস ইনচার্জ-রিনা দাস, হাউস ম্যানেজার-পবিত্র হালদার।  হিরোইনদের মধ্যে উপস্থিত ছিল-বনশ্রী, মৌপ্রিয়া, পৌলোমী, সিউ, সোনু,  অনসূয়া। অভিনেতা অভিনেত্রীদের মধ‍্যে উপস্থিত ছিল-মাধব,সৌমক, সুপ্রভাত...