Skip to main content

NBI // রতন দত্ত সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির ৪৩তম রক্ত ও কম্বল দান শিবির  !

কলকাতা (২ জানুয়ারী '২৫):- 
নতুন ইংরেজি বছরের দ্বিতীয় দিনেই প্রয়াত রতন দত্ত-র স্মরণে কেশবচন্দ্র সেন স্ট্রিট-এর ভারতবর্ষীয় ব্রাহ্ম মন্দির-এ '৪৩ তম স্বেচ্ছায় রক্তদান শিবির'-এর আয়োজন করল 'রতন দত্ত সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি'। একই সাথে এলাকার দীন দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র রূপে কম্বলও বিতরণ করল এই সংস্থা।

বলে রাখা ভালো, ১৯৮২ সালের ১৮ মার্চ সমাজবিরোধীদের হাতে নিহত হন ২৮ বর্ষীয় রতন দত্ত।
রতন দত্ত-র অস্বাভাবিক মৃত্যুর পর তার দাদা স্বপন দত্ত-কে এলাকার বিশিষ্ট সমাজসেবী বিজয়কৃষ্ণ রায় পরামর্শ দেন 'তোমার ভাইকে জনসাধারণের মধ্যে অমর করে রাখার জন্য ওর স্মরণে একটা সমাজসেবী সংগঠন তৈরি করে তার মাধ্যমে প্রতিবছর সমাজসেবা মূলক বিভিন্ন কার্যকলাপ শুরু কর।' এই পরামর্শের পরিপ্রেক্ষিতেই স্বপন দত্ত 'রতন দত্ত সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি' তৈরী করে রক্তদান ও শীতবস্ত্রদান শিবির শুরু করেছিলেন।

রক্তদান ও শীতবস্ত্রদান শিবিরে উপস্থিত হয়ে সংগঠনের সদস্য ও সদস্যাদের উৎসাহিত করে যান তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতা সঞ্জয় বক্সি, স্থানীয় বরোর অধ্যক্ষ স্বপন সমাদ্দার, কলকাতা পৌরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি সুপর্ণা দত্ত, যুব তৃণমূল কংগ্রেসের নেতা সৌম বক্সি, হিন্দু সৎকার সমিতির অছি পরিষদের সদস্য সঞ্জয় রায়, নিরঞ্জন মিত্র (টুলটুল), বাদল ভট্টাচার্য, প্রবন্ধ রায় ওরফে ফান্টা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

সংগঠনের পক্ষ থেকে সম্পাদক সোমনাথ ব্যানার্জি জানিয়েছেন, "আজ রক্তদান শিবিরে ৭০ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন, অপরপক্ষে সংগঠনের তরফ থেকে আজ সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ থেকে এলাকার একশো জন দীন দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হবে।"

Comments

Popular posts from this blog

NBI !! মৃনাল কান্তি গায়েনের মিউজিক্যাল ডকুমেন্ট্রি "জাগো হে সুন্দরবনবাসী" দুটো ফিল্ম ফেস্টিভালে শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসাবে পুরস্কৃত হয়েছে !!

কলকাতা ।। ২৫ শে ফেব্রুয়ারি,২০২৬ ।।  গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী,মুখ্য চরিত্রাভিনেতা, চিত্রগ্রাহক ও পরিচালক শ্রী মৃণাল কান্তি গায়েন তার মিউজিক্যাল ডকুমেন্ট্রি গানের ভিডিও অ্যালবাম- "জাগো হে সুন্দরবনবাসী "(Awake the people of Sundarban )দু'টো দু'টো বিখ্যাত ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসেবে পুরস্কৃত হল ।  ২০২৫ সালে হরিয়ানা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে(  Haryana International Film Festival, 2025)  প্রদর্শনের জন্য  গোটা বিশ্বের থেকে বাছাই করা আটটি(০৮) গানের অ্যালবামের মধ্যে অন্যতম একটি হিসেবে স্থান পেয়েছে। এবং বেলঘরিয়া ফ্লিম ফেস্টিভাল, 2026 এ "বেস্ট ডকুমেন্টারি মিউজিক ভিডিও অন ইনভায়রণমেন্ট্" হিসাবে পুরস্কৃত হল । 

NBI // বেলগাছিয়ায় ঐতিহ্যবাহী খুঁটি পুজো—২০২৬ দুর্গাপুজোর সূচনা আনুষ্ঠানিকভাবে।।

কলকাতা: রথযাত্রার পবিত্র তিথিকে সামনে রেখে উত্তর কলকাতার বেলগাছিয়া অঞ্চলে বৃহস্পতিবার আয়োজিত হল ঐতিহ্যবাহী “খুঁটি পুজো”। বেলগাছিয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই আচার-অনুষ্ঠানের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হল ২০২৬ সালের দুর্গোৎসবের প্রস্তুতি পর্ব। দুর্গাপুজোর মণ্ডপ নির্মাণের শুভ সূচনার প্রতীক হিসেবে খুঁটি পুজো বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রতিবছরের মতো এ বছরও ধর্মীয় নিয়মনীতি মেনে পূজার আয়োজন করা হয়, যেখানে ভক্তি ও উৎসাহের পরিবেশে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি অরিন্দম সাহা , সম্পাদক অভিষেক দাস,কার্য নির্বাহী কমিটি সদস্য অনির্বাণ ভট্টাচার্য তাঁদের পাশাপাশি এলাকার বহু বাসিন্দা এই শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং দুর্গোৎসবের সূচনায় সামিল হন।পুজোর আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মা দুর্গার আশীর্বাদ কামনা করে উদ্যোক্তারা জানান, এই খুঁটি পুজোর মাধ্যমেই এবারের দুর্গোৎসবের পথচলা শুরু হল। তাঁরা আশাবাদী, সকলের সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণে আসন্ন দুর্গাপুজো আরও সাফল্যমণ্ডিত ও বর্ণময় হয়ে উঠবে। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের মঙ্গল, শান্তি...

NBI // সাফল্যের ৬০ দিন পূর্তি: 'পোড়া বাঁশি'র উদযাপনে পরিচালক-অভিনেতাদের বর্ণাঢ্য সমাবেশ।।

ডিজিটাল ডেস্কঃ  সাম্প্রতিক টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে "তারামা মোশন পিকচারস" ফিল্ম প্রোডাকশন হাউস নিবেদিত পরিচালক, শুভম দাস পরিচালিত মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা"পোড়া বাঁশি"র 60 Days celebration party অনুষ্ঠিত হয়েছিল প্রোডাকশন হাউসের নিজস্ব অফিসে। কেক কেটে সেলিব্রেশানের শুভ সূচনা হয়।  দ্বিতীয় পর্যায়ে বিশিষ্ট গুণীজনদের সহিত অন্যান্য পরিচালক, টেকনিশিয়ানস ও অভিনেতা-অভিনেত্রীদের বিশেষ সম্বর্ধনার দেওয়া হয়। পাশাপাশি, আড্ডা খাওয়া দাওয়া এবং শিল্পীদের নাচ-গানের মধ্য দিয়ে তৃতীয় পর্যায়ের জমজমাট সমগ্র অনুষ্ঠানটি মনোগ্রাহী হয়ে উঠে।   উপস্থিত ছিল বিশিষ্ট পরিচালক স্বপন সাহা, বিশিষ্ট অভিনেত্রী অনামিকা সাহা, পরিচালক শুভম দাস, শাস্ত্রীজি, প্লেব্যাক সিঙ্গার-অর্ণব ব্যানার্জি, গুরিয়া, কোরিওগ্রাফার-রত্না, পরিচালক কাঞ্চন নাগ, অনসূয়া সামন্ত, সরস্বতী দাস,রুনা (রায়না বূটিক), হাউস ইনচার্জ-রিনা দাস, হাউস ম্যানেজার-পবিত্র হালদার।  হিরোইনদের মধ্যে উপস্থিত ছিল-বনশ্রী, মৌপ্রিয়া, পৌলোমী, সিউ, সোনু,  অনসূয়া। অভিনেতা অভিনেত্রীদের মধ‍্যে উপস্থিত ছিল-মাধব,সৌমক, সুপ্রভাত...