Skip to main content

NBI // পনেরো তম বর্ষে কুমুদ সাহিত্য মেলা যেন 'চাঁদের হাট' !

মোল্লা জসিমউদ্দিন, 

'বাড়ি আমার ভাঙন ধরা অজয় নদের বাঁকে, জল যেখানে সোহাগ করে স্থল কে ঘিরে রাখে', হ্যাঁ পল্লি ও প্রকৃতি প্রেমিক কবি কুমুদরঞ্জন মল্লিকের এই কবিতার লাইন আট থেকে আশি প্রত্যেকেই জানে। সোমবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের বসতভিটে 'মধুকর' প্রাঙ্গনে  মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা। এবার পনেরো বছরে পড়লো দক্ষিণবঙ্গের বৃহত্তর এই সাহিত্য মেলা টি।




কুমুদ সাহিত্য মেলা কমিটির সম্পাদক মোল্লা জসিমউদ্দিন ২০১০ সালে এই সাহিত্য মেলা শুরু করেন। এদিন সকাল ৯ টা থেকে বিকেল ৪ টে অবধি চলে সাহিত্য - সংস্কৃতি বিষয়ক সভাটি।এবার যুগ্ম উদ্বোধক হিসাবে ছিলেন  জনাব আনসার মন্ডল (এজিপি - কলকাতা হাইকোর্ট) এবং শ্রী সিদ্ধার্থ মুখোপাধ্যায় (সাধারণ সম্পাদক - রবীন্দ্র ভারতী সোসাইটি)। যুগ্ম প্রধান অতিথি হিসেবে ছিলেন  পদ্মশ্রী প্রাপক লোকসংগীত শিল্পী শ্রী রতন কাহার ।যুগ্ম অনুষ্ঠান সভাপতি হিসাবে ছিলেন  শ্রী দিলীপ বিশ্বাস (ডেপুটি সেক্রেটারি - রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর) এবং জনাব শফিকুল ইসলাম দুলাল ( সাংবাদিক ও সঞ্চালক)। 





বিশিষ্ট অতিথি হিসেবে ছিলেন  শ্রী সমরেন্দু চক্রবর্তী ( মুখ্য আইন প্রশিক্ষক - আরক্ষা প্রশিক্ষণ বিদ্যালয় কলকাতা পুলিশ), শ্রী মধুসূদন ঘোষ (আইসি -মঙ্গলকোট), শ্রী সঞ্জয় ঘোষ ( ভাইস চেয়ারম্যান - বর্ধমান জেলা বার এসোসিয়েশন), শ্রী সমীর মজুমদার ( অবর বিদ্যালয় পরিদর্শক - কলকাতা ১৭ নং চক্র), সোনালী কাজি (সঙ্গীতশিল্পী ও বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলাম এর নাতনি),   ডক্টর রমজান আলি (লেখক),  শ্রী মধু সূদন কোঁয়ার (সমাজসেবী), প্রমুখ। সোমবার ১৫ জন কে গুণীজন সংবর্ধনা দেওয়া হয় উক্ত কমিটির তরফে। 






এবার  সংবর্ধনা পেলেন  শ্রী সমীর গোস্বামী ( প্রাক্তন মুখ্য জনসংযোগ আধিকারিক - ভারতীয় রেল), শ্রী চন্দ্রশেখর বাগ (আইনজীবী - কলকাতা হাইকোর্ট), শ্রী উত্তাল ঘোষ (বর্ষীয়ান সাংবাদিক),  শ্রী সত্যকাম বাগচী(নজরুল গবেষক), শ্রী বিশ্বরুপ সিনহা (সাংস্কৃতিক উদ্যোগী), শ্রী তীর্থঙ্কর দে ( শিক্ষাব্রতী), জনাব আব্দুল জব্বার ( কবি ও সমাজসেবী),  প্রসেনজিৎ সামন্ত(সাংবাদিক), সাহানা খাতুন ( আদালত কর্মী),  ঋষিগোপাল মন্ডল (সাংবাদিক), সেখ আনসার আলী (কবি),শ্রী রাধামাধব মুখার্জি(কবি) শ্রী শান্তিময় ঘোষ (গীতিকার) শ্রী জয়ন্ত কুমার ধারা ( প্রাক্তন বনাঞ্চল আধিকারিক), জনাব রেজাউল হক (ব্যবসায়ী) ।আন্তর্জাতিক চিত্রশিল্পী দীপঙ্কর সমাদ্দার এর অনুষ্ঠানে কবি কুমুদরঞ্জন মল্লিক কে নিয়ে লাইভ পেইন্টিং  ছবিটি পদ্মশ্রী রতন কাহারের হাতে তুলে দিলেন মেলা কমিটির পক্ষে মোল্লা জসিমউদ্দিন।কুমুদ সাহিত্য মেলা কমিটির সাধারণ সম্পাদক মোল্লা জসিমউদ্দিন জানান -" পল্লিকবির চিন্তাধারা কে সামনে রেখে সাহিত্য - সাংস্কৃতিক জগতের মানুষজনদের এক ছাতার তলায় আনার চেষ্টা করি"।

Comments

Popular posts from this blog

NBI !! মৃনাল কান্তি গায়েনের মিউজিক্যাল ডকুমেন্ট্রি "জাগো হে সুন্দরবনবাসী" দুটো ফিল্ম ফেস্টিভালে শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসাবে পুরস্কৃত হয়েছে !!

কলকাতা ।। ২৫ শে ফেব্রুয়ারি,২০২৬ ।।  গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী,মুখ্য চরিত্রাভিনেতা, চিত্রগ্রাহক ও পরিচালক শ্রী মৃণাল কান্তি গায়েন তার মিউজিক্যাল ডকুমেন্ট্রি গানের ভিডিও অ্যালবাম- "জাগো হে সুন্দরবনবাসী "(Awake the people of Sundarban )দু'টো দু'টো বিখ্যাত ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসেবে পুরস্কৃত হল ।  ২০২৫ সালে হরিয়ানা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে(  Haryana International Film Festival, 2025)  প্রদর্শনের জন্য  গোটা বিশ্বের থেকে বাছাই করা আটটি(০৮) গানের অ্যালবামের মধ্যে অন্যতম একটি হিসেবে স্থান পেয়েছে। এবং বেলঘরিয়া ফ্লিম ফেস্টিভাল, 2026 এ "বেস্ট ডকুমেন্টারি মিউজিক ভিডিও অন ইনভায়রণমেন্ট্" হিসাবে পুরস্কৃত হল । 

NBI // বেলগাছিয়ায় ঐতিহ্যবাহী খুঁটি পুজো—২০২৬ দুর্গাপুজোর সূচনা আনুষ্ঠানিকভাবে।।

কলকাতা: রথযাত্রার পবিত্র তিথিকে সামনে রেখে উত্তর কলকাতার বেলগাছিয়া অঞ্চলে বৃহস্পতিবার আয়োজিত হল ঐতিহ্যবাহী “খুঁটি পুজো”। বেলগাছিয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই আচার-অনুষ্ঠানের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হল ২০২৬ সালের দুর্গোৎসবের প্রস্তুতি পর্ব। দুর্গাপুজোর মণ্ডপ নির্মাণের শুভ সূচনার প্রতীক হিসেবে খুঁটি পুজো বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রতিবছরের মতো এ বছরও ধর্মীয় নিয়মনীতি মেনে পূজার আয়োজন করা হয়, যেখানে ভক্তি ও উৎসাহের পরিবেশে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি অরিন্দম সাহা , সম্পাদক অভিষেক দাস,কার্য নির্বাহী কমিটি সদস্য অনির্বাণ ভট্টাচার্য তাঁদের পাশাপাশি এলাকার বহু বাসিন্দা এই শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং দুর্গোৎসবের সূচনায় সামিল হন।পুজোর আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মা দুর্গার আশীর্বাদ কামনা করে উদ্যোক্তারা জানান, এই খুঁটি পুজোর মাধ্যমেই এবারের দুর্গোৎসবের পথচলা শুরু হল। তাঁরা আশাবাদী, সকলের সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণে আসন্ন দুর্গাপুজো আরও সাফল্যমণ্ডিত ও বর্ণময় হয়ে উঠবে। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের মঙ্গল, শান্তি...

NBI // সাফল্যের ৬০ দিন পূর্তি: 'পোড়া বাঁশি'র উদযাপনে পরিচালক-অভিনেতাদের বর্ণাঢ্য সমাবেশ।।

ডিজিটাল ডেস্কঃ  সাম্প্রতিক টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে "তারামা মোশন পিকচারস" ফিল্ম প্রোডাকশন হাউস নিবেদিত পরিচালক, শুভম দাস পরিচালিত মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা"পোড়া বাঁশি"র 60 Days celebration party অনুষ্ঠিত হয়েছিল প্রোডাকশন হাউসের নিজস্ব অফিসে। কেক কেটে সেলিব্রেশানের শুভ সূচনা হয়।  দ্বিতীয় পর্যায়ে বিশিষ্ট গুণীজনদের সহিত অন্যান্য পরিচালক, টেকনিশিয়ানস ও অভিনেতা-অভিনেত্রীদের বিশেষ সম্বর্ধনার দেওয়া হয়। পাশাপাশি, আড্ডা খাওয়া দাওয়া এবং শিল্পীদের নাচ-গানের মধ্য দিয়ে তৃতীয় পর্যায়ের জমজমাট সমগ্র অনুষ্ঠানটি মনোগ্রাহী হয়ে উঠে।   উপস্থিত ছিল বিশিষ্ট পরিচালক স্বপন সাহা, বিশিষ্ট অভিনেত্রী অনামিকা সাহা, পরিচালক শুভম দাস, শাস্ত্রীজি, প্লেব্যাক সিঙ্গার-অর্ণব ব্যানার্জি, গুরিয়া, কোরিওগ্রাফার-রত্না, পরিচালক কাঞ্চন নাগ, অনসূয়া সামন্ত, সরস্বতী দাস,রুনা (রায়না বূটিক), হাউস ইনচার্জ-রিনা দাস, হাউস ম্যানেজার-পবিত্র হালদার।  হিরোইনদের মধ্যে উপস্থিত ছিল-বনশ্রী, মৌপ্রিয়া, পৌলোমী, সিউ, সোনু,  অনসূয়া। অভিনেতা অভিনেত্রীদের মধ‍্যে উপস্থিত ছিল-মাধব,সৌমক, সুপ্রভাত...