Skip to main content

NBI // বঙ্গ পুরুষ সম্মান ২০২৫

কলকাতা (এপ্রিল '২৫):- 'বসাক ইন্টিরিয়র' নিবেদিত ও 'রেডওয়াইন এন্টারটেনমেন্ট' পরিচালিত দ্বিতীয় 'বঙ্গ পুরুষ সম্মান' পুরস্কার বিতরণ মঞ্চে উপস্থিত থেকে মোটিভেশনাল স্পিকার সুজয় বিশ্বাস-এর সাথে জুটি বেঁধে
মৃণাল চক্রবর্তী এবং রেডিও জকি রাজা-র মতো বিশিষ্ট দুই ব্যক্তির হাতে 'বঙ্গ পুরুষ সম্মান ২০২৫' প্রদান করলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত পাঞ্চালি মুন্সী (হালদার)।
কলকাতার ইণ্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস' 'ICCR'-এ ১৯ জন বিশিষ্ট ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হল এই পুরস্কার।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শেষে পাঞ্চালি মুন্সী (হালদার) জানান, "নিজ হাতে এই বিশিষ্ট ব্যক্তিদের পুরস্কৃত করতে পেরে গর্বিত বোধ করছি।

Comments