Skip to main content

NBI // নির্যাতিত পুরুষদের সামাজিক ও আইনী সাহায্য প্রদান এবং পুরুষের সমানাধিকারের দাবীতে মঞ্চে এবার "পুরুষাধিকার DOTCOM"

নিজস্ব প্রতিবেদক:-
ডাক্তার তিলোত্তমার বিচারের দাবীতে সারা পৃথিবী উত্তাল হয়েছে কিন্তু দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলে সৃঞ্জয়ের সন্দেহজনক মৃত্যুতে সমাজ কেন অদ্ভুত ভাবে চুপ এই প্রসঙ্গে প্রশ্ন তুললো পুরুষের সমানাধিকারের পক্ষে আওয়াজ তোলা "পুরুষাধিকার DOTCOM" নামের একটি সর্বভারতীয় সামাজিক সংগঠন । ভারতীয় সংবিধানে নারীপুরুষের সমানাধিকার নেই বা অত্যাচারিত পুরুষ এই সমাজে যথাযোগ্য বিচার পায়না, এই অভিযোগ বহু দিনের । নির্যাতিত পুরুষদের নিয়ে "অল বেঙ্গল মেনস্ ফোরাম" দীর্ঘদিন ধরে কাজ করছে । কিন্তু এবার সর্বভারতীয় স্তরে নির্যাতিত নিপীড়িত পুরুষদের সমস্ত রকম সামাজিক ও আইনী সাহায্য করতে এবং পুরুষের সমানাধিকারের দাবীতে দেশব্যাপী প্রচার করতে "পুরুষাধিকার DOTCOM" নামের স্বেচ্ছাসেবী সংগঠন আত্মপ্রকাশ করলো । 




"মর্দ কো ভি দর্দ হোতা হ্যায়" এইরূপ কোটেশন এবং স্বেচ্ছাসেবীদের কন্টাক্ট নম্বর দিয়ে গণমাধ্যমে রীতিমতো প্রচার করে নির্যাতিত পুরুষদের যোগাযোগ করার পরামর্শ দিল সংগঠনের সদস্যারা । সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই সংগঠনের কোর কমিটির সকল সদস্যা কিন্তু নারী । সংগঠনের অন্যতম সদস্যা যাজ্ঞসেনী বলেন সম্প্রতি গরক্ষপুরে মার্চেন্টনেভি স্বামীকে পনেরো টুকরো করে ড্রামে ভরে রাখা বা বাগুইহাটিতে পিসি শাশুড়িকে হত্যা করে ট্রলিব্যাগে ভরে এক মহিলার গঙ্গায় ফেলতে যাওয়ার মত ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখায় অপরাধ জগতে আজ নারী পুরুষের কোন বিভাজন হয়না । এই সংগঠনের দেবস্মিতা ও চৈতালীর বক্তব্য "সংবিধান যদি নারী পুরুষকে সমান চোখে দেখে বলে দাবী করে, তাহলে সংবিধানে নারীর বিরুদ্ধে পুরুষের উপর ধর্ষণ বা যৌন নির্যাতন করার মত ঘটনায় যথোপযুক্ত শাস্তি প্রদানের বিধান নেই কেন ?" মৌমিতা ও সোমা আরও একধাপ এগিয়ে বলেন "আজকে বিশ্বায়নের যুগে প্রতিদিন একাধিক বিবাহ বিচ্ছেদের মত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছে । 
নারীপুরুষ যদি সমান হয়, তাহলে কোন লজ্জায় নারীরাই শুধু  হাতপেতে খোরপোষের টাকা চাইছে ?" সংগঠনের আরও এক বিশিষ্ট সদস্যা অনামিকার  বক্তব্য "ভারতবর্ষে বহু মিথ্যা বা সাজানো নারী নির্যাতনের ঘটনায় অনেককে শাস্তি পেতে হয় । বিবাহ বিচ্ছেদের পর জীবন বা ভার্জিনিটি নষ্টের কারণে যদি খোরপোষ দাবি করা হয় তাহলে প্রশ্ন ওঠে পুরুষদের কি জীবন বা ভার্জিনিটি নেই ? বিবাহ বিচ্ছেদের টাকা হাত পেতে চেয়ে আমরা মহিলারাই কি নিজেদেরকে সমাজের চোখে পণ্য করে তুলছি না ?" পোষ্টার, ব্যানার ও গণমাধ্যমে নিজেদের ফোন নম্বর দিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছেন যাজ্ঞসেনী, দেবস্মিতা, চৈতালী, মৌমিতা, সোমা এবং অনামিকার মত "পুরুষাধিকার DOTCOM" এর সদস্যারা । তাদের এই আন্তরিক প্রয়াস আগামীদিনে ভারতীয় সমাজ ও বিচার ব্যবস্থায় যে একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ হতে চলেছে সেই বিষয়ে কোন সন্দেহ নেই ।

Comments

Popular posts from this blog

NBI !! মৃনাল কান্তি গায়েনের মিউজিক্যাল ডকুমেন্ট্রি "জাগো হে সুন্দরবনবাসী" দুটো ফিল্ম ফেস্টিভালে শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসাবে পুরস্কৃত হয়েছে !!

কলকাতা ।। ২৫ শে ফেব্রুয়ারি,২০২৬ ।।  গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী,মুখ্য চরিত্রাভিনেতা, চিত্রগ্রাহক ও পরিচালক শ্রী মৃণাল কান্তি গায়েন তার মিউজিক্যাল ডকুমেন্ট্রি গানের ভিডিও অ্যালবাম- "জাগো হে সুন্দরবনবাসী "(Awake the people of Sundarban )দু'টো দু'টো বিখ্যাত ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসেবে পুরস্কৃত হল ।  ২০২৫ সালে হরিয়ানা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে(  Haryana International Film Festival, 2025)  প্রদর্শনের জন্য  গোটা বিশ্বের থেকে বাছাই করা আটটি(০৮) গানের অ্যালবামের মধ্যে অন্যতম একটি হিসেবে স্থান পেয়েছে। এবং বেলঘরিয়া ফ্লিম ফেস্টিভাল, 2026 এ "বেস্ট ডকুমেন্টারি মিউজিক ভিডিও অন ইনভায়রণমেন্ট্" হিসাবে পুরস্কৃত হল । 

NBI // বেলগাছিয়ায় ঐতিহ্যবাহী খুঁটি পুজো—২০২৬ দুর্গাপুজোর সূচনা আনুষ্ঠানিকভাবে।।

কলকাতা: রথযাত্রার পবিত্র তিথিকে সামনে রেখে উত্তর কলকাতার বেলগাছিয়া অঞ্চলে বৃহস্পতিবার আয়োজিত হল ঐতিহ্যবাহী “খুঁটি পুজো”। বেলগাছিয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই আচার-অনুষ্ঠানের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হল ২০২৬ সালের দুর্গোৎসবের প্রস্তুতি পর্ব। দুর্গাপুজোর মণ্ডপ নির্মাণের শুভ সূচনার প্রতীক হিসেবে খুঁটি পুজো বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রতিবছরের মতো এ বছরও ধর্মীয় নিয়মনীতি মেনে পূজার আয়োজন করা হয়, যেখানে ভক্তি ও উৎসাহের পরিবেশে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি অরিন্দম সাহা , সম্পাদক অভিষেক দাস,কার্য নির্বাহী কমিটি সদস্য অনির্বাণ ভট্টাচার্য তাঁদের পাশাপাশি এলাকার বহু বাসিন্দা এই শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং দুর্গোৎসবের সূচনায় সামিল হন।পুজোর আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মা দুর্গার আশীর্বাদ কামনা করে উদ্যোক্তারা জানান, এই খুঁটি পুজোর মাধ্যমেই এবারের দুর্গোৎসবের পথচলা শুরু হল। তাঁরা আশাবাদী, সকলের সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণে আসন্ন দুর্গাপুজো আরও সাফল্যমণ্ডিত ও বর্ণময় হয়ে উঠবে। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের মঙ্গল, শান্তি...

NBI // সাফল্যের ৬০ দিন পূর্তি: 'পোড়া বাঁশি'র উদযাপনে পরিচালক-অভিনেতাদের বর্ণাঢ্য সমাবেশ।।

ডিজিটাল ডেস্কঃ  সাম্প্রতিক টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে "তারামা মোশন পিকচারস" ফিল্ম প্রোডাকশন হাউস নিবেদিত পরিচালক, শুভম দাস পরিচালিত মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা"পোড়া বাঁশি"র 60 Days celebration party অনুষ্ঠিত হয়েছিল প্রোডাকশন হাউসের নিজস্ব অফিসে। কেক কেটে সেলিব্রেশানের শুভ সূচনা হয়।  দ্বিতীয় পর্যায়ে বিশিষ্ট গুণীজনদের সহিত অন্যান্য পরিচালক, টেকনিশিয়ানস ও অভিনেতা-অভিনেত্রীদের বিশেষ সম্বর্ধনার দেওয়া হয়। পাশাপাশি, আড্ডা খাওয়া দাওয়া এবং শিল্পীদের নাচ-গানের মধ্য দিয়ে তৃতীয় পর্যায়ের জমজমাট সমগ্র অনুষ্ঠানটি মনোগ্রাহী হয়ে উঠে।   উপস্থিত ছিল বিশিষ্ট পরিচালক স্বপন সাহা, বিশিষ্ট অভিনেত্রী অনামিকা সাহা, পরিচালক শুভম দাস, শাস্ত্রীজি, প্লেব্যাক সিঙ্গার-অর্ণব ব্যানার্জি, গুরিয়া, কোরিওগ্রাফার-রত্না, পরিচালক কাঞ্চন নাগ, অনসূয়া সামন্ত, সরস্বতী দাস,রুনা (রায়না বূটিক), হাউস ইনচার্জ-রিনা দাস, হাউস ম্যানেজার-পবিত্র হালদার।  হিরোইনদের মধ্যে উপস্থিত ছিল-বনশ্রী, মৌপ্রিয়া, পৌলোমী, সিউ, সোনু,  অনসূয়া। অভিনেতা অভিনেত্রীদের মধ‍্যে উপস্থিত ছিল-মাধব,সৌমক, সুপ্রভাত...