Skip to main content

NBI // "পদ্মশ্রী শৈলেন মান্নার ১০২ তম জন্মদিবস" উদ্যোক্তা "স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন" !

নিজস্ব প্রতিবেদক, কলকাতাঃ 
'কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন'-এর উদ্যোগে ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, সহায়তা রাশি প্রদান ও আতসবাজি প্রদর্শনীর মাধ্যমে রবীন্দ্র সরোবর স্টেডিয়ম সংলগ্ন 'অ্যাভিনিউ সম্মিলনী ক্লাব' প্রাঙ্গনে পালিত হল পদ্মশ্রী শৈলেন মান্না-র ১০২ তম জন্মদিবস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ, বিদ্যুত এবং আবাসন বিভাগের মন্ত্রী অরূপ বিশ্বাস, পৌরবিষয়ক ও নগরোন্নয়ন বিভাগের মন্ত্রী তথা কলকাতা পৌরনিগমের মহানাগরিক ফিরহাদ হাকিম, টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অন্যতম অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, শৈলেন মান্না-র কন্যা নীলাঞ্জনা মান্না সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ক্লাবের পতাকা উত্তোলন, ফানুস উড্ডয়ন এবং এক নৃত্য সংস্থার উদ্বোধনী নৃত্য, মঙ্গল দীপ প্রজ্জ্বলন এবং শৈলেন মান্না-র মূর্তিতে পুষ্পাঞ্জলি অর্পণ দিয়ে শুরু হয় শৈলেন মান্না-র ১০২ তম জন্মদিবস উদযাপন।

ক্রীড়া প্রতিযোগিতার প্রথম খেলায় চলচ্চিত্র তারকা ও সংবাদমাধ্যম তারকা দলের মধ্যে একটা ফুটবল খেলা সম্পন্ন হয়।
অপরদিকে দ্বিতীয় খেলা সম্পন্ন হয় শৈলেন মান্না তারকা এবং গোষ্ঠ পাল তারকা দলের মধ্যে।

মন্ত্রী ফিরহাদ হাকিম-এর উপস্থিতিতে অনুষ্ঠান মঞ্চ থেকে 'শৈলেন মান্না ফুটবল অ্যাকাডেমী'-র জন্য অ্যাকাডেমীর সভাপতি দেবাশিস চ্যাটার্জি-র হাতে খামবন্ধ একটা চেক প্রদান করেন 'কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন'-এর সম্পাদক স্বপন ব্যানার্জি ওরফে বাবুন।

পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে 'বক্সিং ফেডারেশন অব ইণ্ডিয়া'-র নবনির্বাচিত যুগ্ম সচিব তথা 'মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব'-এর ফুটবল সম্পাদক এবং 'কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন'-এর সম্পাদক স্বপন ব্যানার্জি ওরফে বাবুন জানান, "দীর্ঘদিন ধরেই আমি শৈলেন মান্না-র জন্মদিন পালন করে আসছি এবারেও করলাম।"

Comments

Popular posts from this blog

NBI // বেলগাছিয়ায় ঐতিহ্যবাহী খুঁটি পুজো—২০২৬ দুর্গাপুজোর সূচনা আনুষ্ঠানিকভাবে।।

কলকাতা: রথযাত্রার পবিত্র তিথিকে সামনে রেখে উত্তর কলকাতার বেলগাছিয়া অঞ্চলে বৃহস্পতিবার আয়োজিত হল ঐতিহ্যবাহী “খুঁটি পুজো”। বেলগাছিয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই আচার-অনুষ্ঠানের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হল ২০২৬ সালের দুর্গোৎসবের প্রস্তুতি পর্ব। দুর্গাপুজোর মণ্ডপ নির্মাণের শুভ সূচনার প্রতীক হিসেবে খুঁটি পুজো বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রতিবছরের মতো এ বছরও ধর্মীয় নিয়মনীতি মেনে পূজার আয়োজন করা হয়, যেখানে ভক্তি ও উৎসাহের পরিবেশে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি অরিন্দম সাহা , সম্পাদক অভিষেক দাস,কার্য নির্বাহী কমিটি সদস্য অনির্বাণ ভট্টাচার্য তাঁদের পাশাপাশি এলাকার বহু বাসিন্দা এই শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং দুর্গোৎসবের সূচনায় সামিল হন।পুজোর আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মা দুর্গার আশীর্বাদ কামনা করে উদ্যোক্তারা জানান, এই খুঁটি পুজোর মাধ্যমেই এবারের দুর্গোৎসবের পথচলা শুরু হল। তাঁরা আশাবাদী, সকলের সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণে আসন্ন দুর্গাপুজো আরও সাফল্যমণ্ডিত ও বর্ণময় হয়ে উঠবে। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের মঙ্গল, শান্তি...

NBI !! মৃনাল কান্তি গায়েনের মিউজিক্যাল ডকুমেন্ট্রি "জাগো হে সুন্দরবনবাসী" দুটো ফিল্ম ফেস্টিভালে শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসাবে পুরস্কৃত হয়েছে !!

কলকাতা ।। ২৫ শে ফেব্রুয়ারি,২০২৬ ।।  গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী,মুখ্য চরিত্রাভিনেতা, চিত্রগ্রাহক ও পরিচালক শ্রী মৃণাল কান্তি গায়েন তার মিউজিক্যাল ডকুমেন্ট্রি গানের ভিডিও অ্যালবাম- "জাগো হে সুন্দরবনবাসী "(Awake the people of Sundarban )দু'টো দু'টো বিখ্যাত ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসেবে পুরস্কৃত হল ।  ২০২৫ সালে হরিয়ানা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে(  Haryana International Film Festival, 2025)  প্রদর্শনের জন্য  গোটা বিশ্বের থেকে বাছাই করা আটটি(০৮) গানের অ্যালবামের মধ্যে অন্যতম একটি হিসেবে স্থান পেয়েছে। এবং বেলঘরিয়া ফ্লিম ফেস্টিভাল, 2026 এ "বেস্ট ডকুমেন্টারি মিউজিক ভিডিও অন ইনভায়রণমেন্ট্" হিসাবে পুরস্কৃত হল । 

NBI // সাফল্যের ৬০ দিন পূর্তি: 'পোড়া বাঁশি'র উদযাপনে পরিচালক-অভিনেতাদের বর্ণাঢ্য সমাবেশ।।

ডিজিটাল ডেস্কঃ  সাম্প্রতিক টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে "তারামা মোশন পিকচারস" ফিল্ম প্রোডাকশন হাউস নিবেদিত পরিচালক, শুভম দাস পরিচালিত মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা"পোড়া বাঁশি"র 60 Days celebration party অনুষ্ঠিত হয়েছিল প্রোডাকশন হাউসের নিজস্ব অফিসে। কেক কেটে সেলিব্রেশানের শুভ সূচনা হয়।  দ্বিতীয় পর্যায়ে বিশিষ্ট গুণীজনদের সহিত অন্যান্য পরিচালক, টেকনিশিয়ানস ও অভিনেতা-অভিনেত্রীদের বিশেষ সম্বর্ধনার দেওয়া হয়। পাশাপাশি, আড্ডা খাওয়া দাওয়া এবং শিল্পীদের নাচ-গানের মধ্য দিয়ে তৃতীয় পর্যায়ের জমজমাট সমগ্র অনুষ্ঠানটি মনোগ্রাহী হয়ে উঠে।   উপস্থিত ছিল বিশিষ্ট পরিচালক স্বপন সাহা, বিশিষ্ট অভিনেত্রী অনামিকা সাহা, পরিচালক শুভম দাস, শাস্ত্রীজি, প্লেব্যাক সিঙ্গার-অর্ণব ব্যানার্জি, গুরিয়া, কোরিওগ্রাফার-রত্না, পরিচালক কাঞ্চন নাগ, অনসূয়া সামন্ত, সরস্বতী দাস,রুনা (রায়না বূটিক), হাউস ইনচার্জ-রিনা দাস, হাউস ম্যানেজার-পবিত্র হালদার।  হিরোইনদের মধ্যে উপস্থিত ছিল-বনশ্রী, মৌপ্রিয়া, পৌলোমী, সিউ, সোনু,  অনসূয়া। অভিনেতা অভিনেত্রীদের মধ‍্যে উপস্থিত ছিল-মাধব,সৌমক, সুপ্রভাত...