কলকাতা :- ১৯৩২ সাল থেকে পথ চলা সুরু করে প্রায় শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠান " হিন্দু সৎকার সমিতি "মানব সেবায় নিজেদের নিয়োজিত করে চলেছে। আজ ১লা জানুয়ারি ২০২৬ এ এই প্রতিষ্ঠান আরও একটা নতুন শববাহী যানের উদ্বোধন অনুষ্ঠান করলো " বাবা ভূতনাথ ধামে "।
শ্রী ধীরেন্দ্র নাথ পাত্র, শ্রী গনেশ ঠাকুর, শ্রী মহেশ ঠাকুর এবং অন্যান্য পুরোহিত দের তত্ত্বাবধানে যানটির পূজো অনুষ্ঠান হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্মকর্তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব শ্রী সন্দীপ কুমার মুখার্জি, শ্রী সঞ্জয় রায়, শ্রী চন্দন ঘোষ, শ্রী অজয় পাল, শ্রী মৃত্যুঞ্জয় রায় প্রমুখ।
Comments
Post a Comment