Skip to main content

NBI //" ভালবেসে পুজো করি"বলদেও পাড়া রোড, মানিকতলা !!

কলকাতা, নিজস্ব প্রতিবেদক:- 
বলদেও পাড়া রোড, মানিকতলায় অনুষ্ঠিত হলো “ভালবেসে পুজো করি” শীর্ষক সরস্বতী পুজো। এই পুজোর মূল উদ্যোক্তা ছিলেন মাননীয় মন্ত্রী শ্রী সাধন পান্ডে। এই পুজোর মূল ভাবনা ও দর্শন ছিল—ভালবাসা দিয়ে পুজো করা, মানুষের পাশে থাকা এবং সমাজের সঙ্গে মানুষের আত্মিক বন্ধনকে আরও গভীর করা।
এই বছরের অনুষ্ঠানের বিশেষ দিক ছিল প্রবীণ নাগরিকদের সংবর্ধনা। কাছের ও দূরের পাড়ার সব মানুষকে একত্রিত করে সম্মান ও ভালবাসার আবহ গড়ে তোলাই ছিল এই অনুষ্ঠানের মূল মন্ত্র।




অনুষ্ঠানের সূচনা হয় অঙ্কিতা বিশ্বাসের পরিচালনায় শিবম গ্রুপের মনোমুগ্ধকর নৃত্যানুষ্ঠানের মাধ্যমে, যা দর্শকদের দারুণভাবে আকৃষ্ট করে। এরপর সরণী ব্যান্ডের প্রথম পরিবেশনা করেন ইমন মুখার্জী। এই ব্যান্ডের সঙ্গে ছিলেন আমেরিকান শিল্পী সৃজয় মিত্র, যিনি সরণী ব্যান্ডের অন্যতম সহযোদ্ধা। তাঁর একক পিয়ানো পরিবেশনা ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ, যা উপস্থিত সকলের বিশেষ প্রশংসা কুড়িয়ে নেয়।
এই অনুষ্ঠান মঞ্চেই ঘোষণা করা হয় যে জে.বি.এস. প্রোডাকশনের ব্যানারে ইমন মুখার্জীর প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আগামী ১৫ই ফেব্রুয়ারি “রাধা স্টুডিও”-তে প্রদর্শিত হবে। পাশাপাশি এই চলচ্চিত্রটি ইউটিউব চ্যানেলেও মুক্তি পাবে, যাতে বৃহত্তর দর্শকবর্গ এই কাজটি উপভোগ করতে পারেন।
এদিন ইমন মুখার্জীর লেখা ও পরিচালনায় নির্মিত ওয়েব সিরিজ “মুখোশ”-এর পোস্টার লঞ্চ করা হয়। পোস্টার উন্মোচন করেন জে.বি.এস. প্রোডাকশনের কর্ণধার প্রতীম বসাক। এই প্রোডাকশনের সঙ্গে যুক্ত কলাকুশলীরা হলেন—সায়ন সেনগুপ্ত, শ্রীকান্ত, রিয়া গুপ্ত, রুবি দত্ত এবং সহযোগী পরিচালক দেবাঞ্জন সিংহসহ আরও অনেকেই।
অনুষ্ঠানের আর এক আবেগঘন মুহূর্ত ছিল প্রবীণ নাগরিকদের সম্মাননা প্রদান। প্রবীণ সাংবাদিক ও শিল্পী সুপর্ণা চ্যাটার্জী সহ অন্যান্য প্রবীণ নাগরিকদের হাতে স্মারক তুলে দেন শঙ্খ গুপ্ত ও সায়ন সেনগুপ্ত।
পরবর্তী পর্বে একক সংগীত পরিবেশনা করেন ইমন মুখার্জী। যন্ত্রসংগীতে তাঁকে সহায়তা করেন অয়ন সিং, সৌম্যজিৎ, সৌম্য ও সায়ন।
সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুচারু ও সুন্দরভাবে সঞ্চালনা করেন শুভাশীষ পাল, সৈকত মুখার্জী এবং ইন্দ্রানী গুপ্ত।

Comments

Popular posts from this blog

NBI !! মৃনাল কান্তি গায়েনের মিউজিক্যাল ডকুমেন্ট্রি "জাগো হে সুন্দরবনবাসী" দুটো ফিল্ম ফেস্টিভালে শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসাবে পুরস্কৃত হয়েছে !!

কলকাতা ।। ২৫ শে ফেব্রুয়ারি,২০২৬ ।।  গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী,মুখ্য চরিত্রাভিনেতা, চিত্রগ্রাহক ও পরিচালক শ্রী মৃণাল কান্তি গায়েন তার মিউজিক্যাল ডকুমেন্ট্রি গানের ভিডিও অ্যালবাম- "জাগো হে সুন্দরবনবাসী "(Awake the people of Sundarban )দু'টো দু'টো বিখ্যাত ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসেবে পুরস্কৃত হল ।  ২০২৫ সালে হরিয়ানা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে(  Haryana International Film Festival, 2025)  প্রদর্শনের জন্য  গোটা বিশ্বের থেকে বাছাই করা আটটি(০৮) গানের অ্যালবামের মধ্যে অন্যতম একটি হিসেবে স্থান পেয়েছে। এবং বেলঘরিয়া ফ্লিম ফেস্টিভাল, 2026 এ "বেস্ট ডকুমেন্টারি মিউজিক ভিডিও অন ইনভায়রণমেন্ট্" হিসাবে পুরস্কৃত হল । 

NBI // বেলগাছিয়ায় ঐতিহ্যবাহী খুঁটি পুজো—২০২৬ দুর্গাপুজোর সূচনা আনুষ্ঠানিকভাবে।।

কলকাতা: রথযাত্রার পবিত্র তিথিকে সামনে রেখে উত্তর কলকাতার বেলগাছিয়া অঞ্চলে বৃহস্পতিবার আয়োজিত হল ঐতিহ্যবাহী “খুঁটি পুজো”। বেলগাছিয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই আচার-অনুষ্ঠানের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হল ২০২৬ সালের দুর্গোৎসবের প্রস্তুতি পর্ব। দুর্গাপুজোর মণ্ডপ নির্মাণের শুভ সূচনার প্রতীক হিসেবে খুঁটি পুজো বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রতিবছরের মতো এ বছরও ধর্মীয় নিয়মনীতি মেনে পূজার আয়োজন করা হয়, যেখানে ভক্তি ও উৎসাহের পরিবেশে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি অরিন্দম সাহা , সম্পাদক অভিষেক দাস,কার্য নির্বাহী কমিটি সদস্য অনির্বাণ ভট্টাচার্য তাঁদের পাশাপাশি এলাকার বহু বাসিন্দা এই শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং দুর্গোৎসবের সূচনায় সামিল হন।পুজোর আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মা দুর্গার আশীর্বাদ কামনা করে উদ্যোক্তারা জানান, এই খুঁটি পুজোর মাধ্যমেই এবারের দুর্গোৎসবের পথচলা শুরু হল। তাঁরা আশাবাদী, সকলের সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণে আসন্ন দুর্গাপুজো আরও সাফল্যমণ্ডিত ও বর্ণময় হয়ে উঠবে। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের মঙ্গল, শান্তি...

NBI // সাফল্যের ৬০ দিন পূর্তি: 'পোড়া বাঁশি'র উদযাপনে পরিচালক-অভিনেতাদের বর্ণাঢ্য সমাবেশ।।

ডিজিটাল ডেস্কঃ  সাম্প্রতিক টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে "তারামা মোশন পিকচারস" ফিল্ম প্রোডাকশন হাউস নিবেদিত পরিচালক, শুভম দাস পরিচালিত মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা"পোড়া বাঁশি"র 60 Days celebration party অনুষ্ঠিত হয়েছিল প্রোডাকশন হাউসের নিজস্ব অফিসে। কেক কেটে সেলিব্রেশানের শুভ সূচনা হয়।  দ্বিতীয় পর্যায়ে বিশিষ্ট গুণীজনদের সহিত অন্যান্য পরিচালক, টেকনিশিয়ানস ও অভিনেতা-অভিনেত্রীদের বিশেষ সম্বর্ধনার দেওয়া হয়। পাশাপাশি, আড্ডা খাওয়া দাওয়া এবং শিল্পীদের নাচ-গানের মধ্য দিয়ে তৃতীয় পর্যায়ের জমজমাট সমগ্র অনুষ্ঠানটি মনোগ্রাহী হয়ে উঠে।   উপস্থিত ছিল বিশিষ্ট পরিচালক স্বপন সাহা, বিশিষ্ট অভিনেত্রী অনামিকা সাহা, পরিচালক শুভম দাস, শাস্ত্রীজি, প্লেব্যাক সিঙ্গার-অর্ণব ব্যানার্জি, গুরিয়া, কোরিওগ্রাফার-রত্না, পরিচালক কাঞ্চন নাগ, অনসূয়া সামন্ত, সরস্বতী দাস,রুনা (রায়না বূটিক), হাউস ইনচার্জ-রিনা দাস, হাউস ম্যানেজার-পবিত্র হালদার।  হিরোইনদের মধ্যে উপস্থিত ছিল-বনশ্রী, মৌপ্রিয়া, পৌলোমী, সিউ, সোনু,  অনসূয়া। অভিনেতা অভিনেত্রীদের মধ‍্যে উপস্থিত ছিল-মাধব,সৌমক, সুপ্রভাত...