Skip to main content

NBI !! নন্দনে হয়ে গেলো সুতানুটি শর্টফিল্ম উৎসব ২০২৫–২৬ !!

নিজস্ব প্রতিবেদকঃ 
ভারতীয় চলচ্চিত্রের পথিকৃৎ হীরালাল সেন এবং বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক দেবকুমার ঘোষের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এ.ডি. মুভিজ ইন্টারন্যাশনালের উদ্যোগে আয়োজিত ১২ ও ১৩তম সুতানুটি শর্টফিল্ম উৎসব ২০২৫–২৬ নন্দন প্রেক্ষাগৃহে সমাপ্ত হলো।
 উৎসবের সূচনা হয়েছিল গত ৩ জানুয়ারি, প্রতিদিন দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নন্দনে চলে এই চলচ্চিত্র উৎসব।

শেষ দিনের অনুষ্ঠান ঘিরে নন্দনে ছিল উৎসবের প্রাণবন্ত পরিবেশ। চলচ্চিত্রপ্রেমী দর্শক, নির্মাতা, সাংবাদিক এবং সংস্কৃতিমনস্ক মানুষের উপস্থিতিতে প্রেক্ষাগৃহ ছিল পরিপূর্ণ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবকন্যা সেন, দেবিকা মুখার্জী, অজয় সেনগুপ্ত, ইন্দুভূষণ দাস, সমিরণ চক্রবর্তী (জয়েন্ট সেক্রেটারি), উৎসবের প্রেসিডেন্ট অনির্বান সামন্ত, বিশিষ্ট চিত্রপরিচালক বাদল সরকার, স্পেশাল জুরি ধনঞ্জয় মণ্ডল, বিশিষ্ট চিত্র সাংবাদিক মৃত্তুঞ্জয় রায় এবং উৎসবের চেয়ারম্যান প্রমিত মুখার্জী।


এ বছর সুতানুটি শর্টফিল্ম উৎসবে মোট ২২০টি শর্টফিল্ম জমা পড়ে। সে প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে চিত্রপরিচালক বাদল সরকার জানান, “এই বিপুল সংখ্যক ছবির মধ্য থেকে ১১৭টি শর্টফিল্ম প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে। এর মধ্যে দিল্লি থেকে মোট ৯৯টি ছবির প্রদর্শনের ছাড়পত্র এসেছে।”

 তাঁর মতে, সুতানুটি শর্টফিল্ম উৎসব ক্রমশই একটি গম্ভীর ও মানসম্মত চলচ্চিত্র মঞ্চ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে।
উৎসবের কর্ণধার শ্রী অজয় বরণ দে বলেন, “২০১১ সাল থেকে নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে আজ আমরা এমন একটি জায়গায় পৌঁছেছি, যেখানে প্রায় একশোটি শর্টফিল্ম দর্শকদের সামনে তুলে ধরতে পারছি। 

এই যাত্রাপথ সহজ ছিল না, কিন্তু আমাদের বিশ্বাস ছিল সিনেমার শক্তির উপর।”
অনুষ্ঠানের একটি বিশেষ ও আবেগঘন মুহূর্ত ছিল বিশিষ্ট চিত্র সাংবাদিক শ্রী মৃত্তুঞ্জয় রায়কে সংবর্ধনা প্রদান এবং তাঁকে হীরালাল সেন সম্মানে ভূষিত করা। সুতানুটি শর্টফিল্ম উৎসবের পক্ষ থেকে এই সম্মান তুলে দেন সংস্থার কর্ণধার অজয় বরণ দে। সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন হীরালাল সেনের চতুর্থ প্রজন্মের উত্তরাধিকারিণী দেবকন্যা সেন, যা অনুষ্ঠানে এক বিশেষ আবেগের আবহ সৃষ্টি করে।
সুতানুটি শর্টফিল্ম উৎসব কর্তৃপক্ষের আশা, দর্শক ও নির্মাতাদের সক্রিয় অংশগ্রহণে এই উৎসব আগামী দিনেও স্বাধীন ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য একটি শক্তিশালী ও বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম হয়ে উঠবে।

Comments

Popular posts from this blog

NBI !! মৃনাল কান্তি গায়েনের মিউজিক্যাল ডকুমেন্ট্রি "জাগো হে সুন্দরবনবাসী" দুটো ফিল্ম ফেস্টিভালে শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসাবে পুরস্কৃত হয়েছে !!

কলকাতা ।। ২৫ শে ফেব্রুয়ারি,২০২৬ ।।  গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী,মুখ্য চরিত্রাভিনেতা, চিত্রগ্রাহক ও পরিচালক শ্রী মৃণাল কান্তি গায়েন তার মিউজিক্যাল ডকুমেন্ট্রি গানের ভিডিও অ্যালবাম- "জাগো হে সুন্দরবনবাসী "(Awake the people of Sundarban )দু'টো দু'টো বিখ্যাত ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসেবে পুরস্কৃত হল ।  ২০২৫ সালে হরিয়ানা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে(  Haryana International Film Festival, 2025)  প্রদর্শনের জন্য  গোটা বিশ্বের থেকে বাছাই করা আটটি(০৮) গানের অ্যালবামের মধ্যে অন্যতম একটি হিসেবে স্থান পেয়েছে। এবং বেলঘরিয়া ফ্লিম ফেস্টিভাল, 2026 এ "বেস্ট ডকুমেন্টারি মিউজিক ভিডিও অন ইনভায়রণমেন্ট্" হিসাবে পুরস্কৃত হল । 

NBI // বেলগাছিয়ায় ঐতিহ্যবাহী খুঁটি পুজো—২০২৬ দুর্গাপুজোর সূচনা আনুষ্ঠানিকভাবে।।

কলকাতা: রথযাত্রার পবিত্র তিথিকে সামনে রেখে উত্তর কলকাতার বেলগাছিয়া অঞ্চলে বৃহস্পতিবার আয়োজিত হল ঐতিহ্যবাহী “খুঁটি পুজো”। বেলগাছিয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই আচার-অনুষ্ঠানের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হল ২০২৬ সালের দুর্গোৎসবের প্রস্তুতি পর্ব। দুর্গাপুজোর মণ্ডপ নির্মাণের শুভ সূচনার প্রতীক হিসেবে খুঁটি পুজো বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রতিবছরের মতো এ বছরও ধর্মীয় নিয়মনীতি মেনে পূজার আয়োজন করা হয়, যেখানে ভক্তি ও উৎসাহের পরিবেশে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি অরিন্দম সাহা , সম্পাদক অভিষেক দাস,কার্য নির্বাহী কমিটি সদস্য অনির্বাণ ভট্টাচার্য তাঁদের পাশাপাশি এলাকার বহু বাসিন্দা এই শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং দুর্গোৎসবের সূচনায় সামিল হন।পুজোর আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মা দুর্গার আশীর্বাদ কামনা করে উদ্যোক্তারা জানান, এই খুঁটি পুজোর মাধ্যমেই এবারের দুর্গোৎসবের পথচলা শুরু হল। তাঁরা আশাবাদী, সকলের সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণে আসন্ন দুর্গাপুজো আরও সাফল্যমণ্ডিত ও বর্ণময় হয়ে উঠবে। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের মঙ্গল, শান্তি...

NBI // সাফল্যের ৬০ দিন পূর্তি: 'পোড়া বাঁশি'র উদযাপনে পরিচালক-অভিনেতাদের বর্ণাঢ্য সমাবেশ।।

ডিজিটাল ডেস্কঃ  সাম্প্রতিক টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে "তারামা মোশন পিকচারস" ফিল্ম প্রোডাকশন হাউস নিবেদিত পরিচালক, শুভম দাস পরিচালিত মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা"পোড়া বাঁশি"র 60 Days celebration party অনুষ্ঠিত হয়েছিল প্রোডাকশন হাউসের নিজস্ব অফিসে। কেক কেটে সেলিব্রেশানের শুভ সূচনা হয়।  দ্বিতীয় পর্যায়ে বিশিষ্ট গুণীজনদের সহিত অন্যান্য পরিচালক, টেকনিশিয়ানস ও অভিনেতা-অভিনেত্রীদের বিশেষ সম্বর্ধনার দেওয়া হয়। পাশাপাশি, আড্ডা খাওয়া দাওয়া এবং শিল্পীদের নাচ-গানের মধ্য দিয়ে তৃতীয় পর্যায়ের জমজমাট সমগ্র অনুষ্ঠানটি মনোগ্রাহী হয়ে উঠে।   উপস্থিত ছিল বিশিষ্ট পরিচালক স্বপন সাহা, বিশিষ্ট অভিনেত্রী অনামিকা সাহা, পরিচালক শুভম দাস, শাস্ত্রীজি, প্লেব্যাক সিঙ্গার-অর্ণব ব্যানার্জি, গুরিয়া, কোরিওগ্রাফার-রত্না, পরিচালক কাঞ্চন নাগ, অনসূয়া সামন্ত, সরস্বতী দাস,রুনা (রায়না বূটিক), হাউস ইনচার্জ-রিনা দাস, হাউস ম্যানেজার-পবিত্র হালদার।  হিরোইনদের মধ্যে উপস্থিত ছিল-বনশ্রী, মৌপ্রিয়া, পৌলোমী, সিউ, সোনু,  অনসূয়া। অভিনেতা অভিনেত্রীদের মধ‍্যে উপস্থিত ছিল-মাধব,সৌমক, সুপ্রভাত...