Skip to main content

NBI // নজরুল মঞ্চে প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের দশম–একাদশ দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন শুরু !!

নিজস্ব প্রতিবেদক  
নজরুল মঞ্চ সভাগৃহে শুরু হল পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ইঞ্জিনিয়ারদের সংগঠন প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের দশম–একাদশ দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন। মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সংগঠনের Convener প্রতাপ নায়েক, President ইঞ্জিনিয়ার সুব্রত ঘোষ, Vice President ইঞ্জিনিয়ার অনন্ত নন্দী, General Secretary ইঞ্জিনিয়ার অনির্বাণ ওঝা, Advisor ইঞ্জিনিয়ার শিবু বিশ্বাস এবং ইঞ্জিনিয়ার দেবরাজ সিংহ রায়।
উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বিধায়ক দেবাশীষ কুমার, অশোক দে সহ একাধিক বিশিষ্ট অতিথি ও জনপ্রতিনিধি।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫ সালের নভেম্বর মাস থেকে রাজ্যের প্রতিটি জেলায় ইউনিট কনফারেন্স ও জেলা সম্মেলন সফলভাবে সম্পন্ন করার পর গত ৩০ ও ৩১ জানুয়ারি মৌলালী যুব কেন্দ্রে স্বামী বিবেকানন্দ হলে জেলা নেতৃত্বদের নিয়ে Delegates Conference-এর মাধ্যমে এই রাজ্য সম্মেলনের সূচনা হয়। তারই ধারাবাহিকতায় ১ ফেব্রুয়ারি নজরুল মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে মূল State Conference।
এই ঐতিহাসিক সম্মেলনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় আড়াই হাজার ইঞ্জিনিয়ার সদস্য অংশগ্রহণ করছেন। সম্মেলনে ইঞ্জিনিয়ারিং ক্যাডারদের একাধিক গুরুত্বপূর্ণ দাবিদাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হবে। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য—
ষষ্ঠ পে কমিশনের সুপারিশ অনুযায়ী জুনিয়র ইঞ্জিনিয়ারদের প্রমোশনাল রেশিও ৬০:৪০-এর পরিবর্তে ৫০:৫০ কার্যকর করা, WBSES ও WBES-এর ক্ষেত্রে পে কমিশনের দ্বিতীয় অংশের সুপারিশ বাস্তবায়ন, অবৈজ্ঞানিক রি-স্ট্রাকচারিংয়ের বদলে ইঞ্জিনিয়ারিং দপ্তরে বৈজ্ঞানিক পুনর্গঠন, কন্ট্রাকচুয়াল ইঞ্জিনিয়ারদের অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে PSC নিয়োগে অগ্রাধিকার, ব্লক স্তরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের নতুন পদ সৃষ্টি, KMDA দপ্তরে WBHS, LTC ও HTC চালু এবং পূর্ত দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে লাইসেন্স প্রথা বাতিল।
এছাড়াও রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি কীভাবে আরও দ্রুত ও ব্যয়-সাশ্রয়ীভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়েও দপ্তরগুলির মধ্যে সমন্বয় জোরদার করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে।

Comments

Popular posts from this blog

NBI !! মৃনাল কান্তি গায়েনের মিউজিক্যাল ডকুমেন্ট্রি "জাগো হে সুন্দরবনবাসী" দুটো ফিল্ম ফেস্টিভালে শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসাবে পুরস্কৃত হয়েছে !!

কলকাতা ।। ২৫ শে ফেব্রুয়ারি,২০২৬ ।।  গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী,মুখ্য চরিত্রাভিনেতা, চিত্রগ্রাহক ও পরিচালক শ্রী মৃণাল কান্তি গায়েন তার মিউজিক্যাল ডকুমেন্ট্রি গানের ভিডিও অ্যালবাম- "জাগো হে সুন্দরবনবাসী "(Awake the people of Sundarban )দু'টো দু'টো বিখ্যাত ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসেবে পুরস্কৃত হল ।  ২০২৫ সালে হরিয়ানা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে(  Haryana International Film Festival, 2025)  প্রদর্শনের জন্য  গোটা বিশ্বের থেকে বাছাই করা আটটি(০৮) গানের অ্যালবামের মধ্যে অন্যতম একটি হিসেবে স্থান পেয়েছে। এবং বেলঘরিয়া ফ্লিম ফেস্টিভাল, 2026 এ "বেস্ট ডকুমেন্টারি মিউজিক ভিডিও অন ইনভায়রণমেন্ট্" হিসাবে পুরস্কৃত হল । 

NBI // বেলগাছিয়ায় ঐতিহ্যবাহী খুঁটি পুজো—২০২৬ দুর্গাপুজোর সূচনা আনুষ্ঠানিকভাবে।।

কলকাতা: রথযাত্রার পবিত্র তিথিকে সামনে রেখে উত্তর কলকাতার বেলগাছিয়া অঞ্চলে বৃহস্পতিবার আয়োজিত হল ঐতিহ্যবাহী “খুঁটি পুজো”। বেলগাছিয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই আচার-অনুষ্ঠানের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হল ২০২৬ সালের দুর্গোৎসবের প্রস্তুতি পর্ব। দুর্গাপুজোর মণ্ডপ নির্মাণের শুভ সূচনার প্রতীক হিসেবে খুঁটি পুজো বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রতিবছরের মতো এ বছরও ধর্মীয় নিয়মনীতি মেনে পূজার আয়োজন করা হয়, যেখানে ভক্তি ও উৎসাহের পরিবেশে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি অরিন্দম সাহা , সম্পাদক অভিষেক দাস,কার্য নির্বাহী কমিটি সদস্য অনির্বাণ ভট্টাচার্য তাঁদের পাশাপাশি এলাকার বহু বাসিন্দা এই শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং দুর্গোৎসবের সূচনায় সামিল হন।পুজোর আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মা দুর্গার আশীর্বাদ কামনা করে উদ্যোক্তারা জানান, এই খুঁটি পুজোর মাধ্যমেই এবারের দুর্গোৎসবের পথচলা শুরু হল। তাঁরা আশাবাদী, সকলের সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণে আসন্ন দুর্গাপুজো আরও সাফল্যমণ্ডিত ও বর্ণময় হয়ে উঠবে। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের মঙ্গল, শান্তি...

NBI // সাফল্যের ৬০ দিন পূর্তি: 'পোড়া বাঁশি'র উদযাপনে পরিচালক-অভিনেতাদের বর্ণাঢ্য সমাবেশ।।

ডিজিটাল ডেস্কঃ  সাম্প্রতিক টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে "তারামা মোশন পিকচারস" ফিল্ম প্রোডাকশন হাউস নিবেদিত পরিচালক, শুভম দাস পরিচালিত মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা"পোড়া বাঁশি"র 60 Days celebration party অনুষ্ঠিত হয়েছিল প্রোডাকশন হাউসের নিজস্ব অফিসে। কেক কেটে সেলিব্রেশানের শুভ সূচনা হয়।  দ্বিতীয় পর্যায়ে বিশিষ্ট গুণীজনদের সহিত অন্যান্য পরিচালক, টেকনিশিয়ানস ও অভিনেতা-অভিনেত্রীদের বিশেষ সম্বর্ধনার দেওয়া হয়। পাশাপাশি, আড্ডা খাওয়া দাওয়া এবং শিল্পীদের নাচ-গানের মধ্য দিয়ে তৃতীয় পর্যায়ের জমজমাট সমগ্র অনুষ্ঠানটি মনোগ্রাহী হয়ে উঠে।   উপস্থিত ছিল বিশিষ্ট পরিচালক স্বপন সাহা, বিশিষ্ট অভিনেত্রী অনামিকা সাহা, পরিচালক শুভম দাস, শাস্ত্রীজি, প্লেব্যাক সিঙ্গার-অর্ণব ব্যানার্জি, গুরিয়া, কোরিওগ্রাফার-রত্না, পরিচালক কাঞ্চন নাগ, অনসূয়া সামন্ত, সরস্বতী দাস,রুনা (রায়না বূটিক), হাউস ইনচার্জ-রিনা দাস, হাউস ম্যানেজার-পবিত্র হালদার।  হিরোইনদের মধ্যে উপস্থিত ছিল-বনশ্রী, মৌপ্রিয়া, পৌলোমী, সিউ, সোনু,  অনসূয়া। অভিনেতা অভিনেত্রীদের মধ‍্যে উপস্থিত ছিল-মাধব,সৌমক, সুপ্রভাত...