Skip to main content

NBI // পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির কলকাতা জেলা কমিটি গঠন !!

মোল্লা জসিমউদ্দিন :- 
পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির কলকাতা জেলা কমিটি গঠিত হলো সমিতির নিজস্ব ভবনে। ১ , রমানাথ মজুমদার স্ট্রীট লোকনাথ ভবনের সন্তোষ মুখোপাধ্যায় স্মৃতি কক্ষে প্রায় চল্লিশ জন সদস্যের উপস্থিতিতে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই সভা হয়। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক চঞ্চল কুমার ঘোষ, রাজ্য উপদেষ্টা কমিটির সদস্য বর্ষীয়ান শিক্ষক বিবেকানন্দ মুখোপাধ্যায়, বর্ষীয়ান শিক্ষক ড: অসীম কুমার মাইতি, রাজ্য কোষাধ্যক্ষ, জেলা কমিটির সম্পাদক শিক্ষক কৃষ্ণেন্দু জানা, সাধারণ সদস্য বর্ষীয়ান শিক্ষক বলরাম নাথ ও কলকাতা জেলার শিক্ষক শিক্ষিকা ও বিভিন্ন সাংবাদিকবৃন্দ।সভা শুরু হয় ওরিয়েন্টাল সেমিনারি স্কুলের শিক্ষিকা পরিবেশিত একটি সঙ্গীত এর নিবেদনের মাধ্যমে। পরে সদ্য প্রয়াত কলকাতা জেলার সভাপতি ড, পাল এর স্মৃতিতে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে। অনুষ্ঠানের সভাপতি স্বাগত ভাষণ দিয়েছেন। পরে বিগত বছরের আলোচনা সভায় সিদ্ধান্ত পড়ে শোনান কলকাতা জেলা সম্পাদক কৃষ্ণেন্দু জানা ও পরে রাজ্য সাধারণ সম্পাদক আগামী বছরের জন্য কার্য্য সমিতি তে নতুন সদস্যদের অন্তর্ভুক্তি ঘোষণা করেন। পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির রাজ্য স্তরের সদস্য বর্ষীয়ান বিবেকানন্দ মুখোপাধ্যায়, ড: অসীম কুমার মাইতি, সাধারণ সম্পাদক চঞ্চল কুমার ঘোষ সংগঠনের অতীত ও সংগ্রামী ভূমিকা প্রসঙ্গে পূর্বতন কমিটির নেতৃত্বের ভুয়সী প্রশংসা করেন।
উপস্থিত শিক্ষক শিক্ষিকা সাংবাদিকের অনেকেই সঙ্গীত, আবৃত্তি, সহ পাঠ ক্রমিক বিষয় নিয়ে আলোচনা করেন। তিলজলা হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা রাষ্ট্রপতি প্রদত্ত সম্মানিত অরুণিমা দাশগুপ্ত কবিতা আবৃত্তি করেন।এদিন বেশ কয়েকজন সাংবাদিকদের সংবর্ধনা প্রদান করা হয় আয়োজক সংস্থার তরফে।

Comments

Popular posts from this blog

NBI !! মৃনাল কান্তি গায়েনের মিউজিক্যাল ডকুমেন্ট্রি "জাগো হে সুন্দরবনবাসী" দুটো ফিল্ম ফেস্টিভালে শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসাবে পুরস্কৃত হয়েছে !!

কলকাতা ।। ২৫ শে ফেব্রুয়ারি,২০২৬ ।।  গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী,মুখ্য চরিত্রাভিনেতা, চিত্রগ্রাহক ও পরিচালক শ্রী মৃণাল কান্তি গায়েন তার মিউজিক্যাল ডকুমেন্ট্রি গানের ভিডিও অ্যালবাম- "জাগো হে সুন্দরবনবাসী "(Awake the people of Sundarban )দু'টো দু'টো বিখ্যাত ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসেবে পুরস্কৃত হল ।  ২০২৫ সালে হরিয়ানা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে(  Haryana International Film Festival, 2025)  প্রদর্শনের জন্য  গোটা বিশ্বের থেকে বাছাই করা আটটি(০৮) গানের অ্যালবামের মধ্যে অন্যতম একটি হিসেবে স্থান পেয়েছে। এবং বেলঘরিয়া ফ্লিম ফেস্টিভাল, 2026 এ "বেস্ট ডকুমেন্টারি মিউজিক ভিডিও অন ইনভায়রণমেন্ট্" হিসাবে পুরস্কৃত হল । 

NBI // বেলগাছিয়ায় ঐতিহ্যবাহী খুঁটি পুজো—২০২৬ দুর্গাপুজোর সূচনা আনুষ্ঠানিকভাবে।।

কলকাতা: রথযাত্রার পবিত্র তিথিকে সামনে রেখে উত্তর কলকাতার বেলগাছিয়া অঞ্চলে বৃহস্পতিবার আয়োজিত হল ঐতিহ্যবাহী “খুঁটি পুজো”। বেলগাছিয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই আচার-অনুষ্ঠানের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হল ২০২৬ সালের দুর্গোৎসবের প্রস্তুতি পর্ব। দুর্গাপুজোর মণ্ডপ নির্মাণের শুভ সূচনার প্রতীক হিসেবে খুঁটি পুজো বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রতিবছরের মতো এ বছরও ধর্মীয় নিয়মনীতি মেনে পূজার আয়োজন করা হয়, যেখানে ভক্তি ও উৎসাহের পরিবেশে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি অরিন্দম সাহা , সম্পাদক অভিষেক দাস,কার্য নির্বাহী কমিটি সদস্য অনির্বাণ ভট্টাচার্য তাঁদের পাশাপাশি এলাকার বহু বাসিন্দা এই শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং দুর্গোৎসবের সূচনায় সামিল হন।পুজোর আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মা দুর্গার আশীর্বাদ কামনা করে উদ্যোক্তারা জানান, এই খুঁটি পুজোর মাধ্যমেই এবারের দুর্গোৎসবের পথচলা শুরু হল। তাঁরা আশাবাদী, সকলের সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণে আসন্ন দুর্গাপুজো আরও সাফল্যমণ্ডিত ও বর্ণময় হয়ে উঠবে। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের মঙ্গল, শান্তি...

NBI // সাফল্যের ৬০ দিন পূর্তি: 'পোড়া বাঁশি'র উদযাপনে পরিচালক-অভিনেতাদের বর্ণাঢ্য সমাবেশ।।

ডিজিটাল ডেস্কঃ  সাম্প্রতিক টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে "তারামা মোশন পিকচারস" ফিল্ম প্রোডাকশন হাউস নিবেদিত পরিচালক, শুভম দাস পরিচালিত মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা"পোড়া বাঁশি"র 60 Days celebration party অনুষ্ঠিত হয়েছিল প্রোডাকশন হাউসের নিজস্ব অফিসে। কেক কেটে সেলিব্রেশানের শুভ সূচনা হয়।  দ্বিতীয় পর্যায়ে বিশিষ্ট গুণীজনদের সহিত অন্যান্য পরিচালক, টেকনিশিয়ানস ও অভিনেতা-অভিনেত্রীদের বিশেষ সম্বর্ধনার দেওয়া হয়। পাশাপাশি, আড্ডা খাওয়া দাওয়া এবং শিল্পীদের নাচ-গানের মধ্য দিয়ে তৃতীয় পর্যায়ের জমজমাট সমগ্র অনুষ্ঠানটি মনোগ্রাহী হয়ে উঠে।   উপস্থিত ছিল বিশিষ্ট পরিচালক স্বপন সাহা, বিশিষ্ট অভিনেত্রী অনামিকা সাহা, পরিচালক শুভম দাস, শাস্ত্রীজি, প্লেব্যাক সিঙ্গার-অর্ণব ব্যানার্জি, গুরিয়া, কোরিওগ্রাফার-রত্না, পরিচালক কাঞ্চন নাগ, অনসূয়া সামন্ত, সরস্বতী দাস,রুনা (রায়না বূটিক), হাউস ইনচার্জ-রিনা দাস, হাউস ম্যানেজার-পবিত্র হালদার।  হিরোইনদের মধ্যে উপস্থিত ছিল-বনশ্রী, মৌপ্রিয়া, পৌলোমী, সিউ, সোনু,  অনসূয়া। অভিনেতা অভিনেত্রীদের মধ‍্যে উপস্থিত ছিল-মাধব,সৌমক, সুপ্রভাত...