Skip to main content

Posts

NBI ! পিছিয়ে পড়া মানুষের পাশে "আলো"

নিউজ ডেস্ক, কলকাতা :-  বছরের অন্যান্য পবিত্র দিনের মতন ২৫ শে ডিসেম্বর একটি পবিত্র দিন। "আলো" সংস্থা যারা সমাজে পিছিয়ে পড়া মানুষের পাশে সব সময় থাকে ।  সমাজ মূলক কাজে প্রতি নিয়ত কাজ করে যায়  বছরের প্রত্যেকটা দিন।"আলো'র সদস্য  হুগলি জেলার ইলিপুরের শুভংকর ঘোষ, মশাটের মুনমুন চল ও  মোনালিসা চল এবং হুগলি সুগন্ধার প্রীতম হারা প্রত্যেক বছরের ন্যায় এ বছরও ২৫শে ডিসেম্বর ১০০জন পথশিশু ও সমাজে অর্থনৈতিক পিছিয়ে পরা কিছু মানুষের জন্যে কেক,শীত বস্ত্র ও বই খাতা বিতরন করেন। তারা সবসময় চেষ্টা করে আসছে সামাজিক কাজ করে পিছিয়ে পড়া মানুষ কে অন্ধকার থেকে "আলো" দেখানোর। আর এই আলোর দিশা দেখানোই তাদের অঙ্গীকার।

NBI ! বিধান শিশু উদ্যানে আয়োজিত হয়েগেল ৪৫তম বার্ষিক মুক্তাঙ্গন প্রতিযোগিতা

গোপাল দেবনাথ : কলকাতা, ডিসেম্বর, ২০২৩  :-  শিশুদের স্বর্গরাজ্য বিধান শিশু উদ্যান। আজকের সময়ে শিশু কিশোরদের একমাত্র মনোযোগের জায়গা হয়ে দাঁড়িয়েছে মোবাইল ফোন সেই সাথে আছে টিভির হাত ছানি। কিন্তু এর বাইরেও যে এক বিরাট জগৎ সেই জগৎ হলো আঁকা নাচ গান সাথে খেলা ধূলা তো আছেই। এইসব শিশু কিশোরদের কথা মাথায় রেখে গত রবিবার ২৪ ডিসেম্বর বিধান শিশু উদ্যানে আয়োজিত হয়েছিল ৪৫তম বার্ষিক মুক্তাঙ্গন প্রতিযোগিতা।  ১৯৭৬ সালে এই প্রতিযোগিতা শুরু করেছিলেন প্রয়াত জননেতা এবং বিধান শিশু উদ্যান এর প্রতিষ্ঠাতা অতুল্য ঘোষ। ৩ বছর থেকে ১৬ বছর বয়স পর্যন্ত বাচ্চারা যে কোনো চারটি বিভাগে যেমন, অঙ্কন, আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত, লোকগীতি, নজরুলগীতি, ভজন এবং রবীন্দ্রনৃত্যে অংশগ্রহণ করেছিল। সকাল থেকে কচিকাঁচাদের ভিড়ে মুখরিত ছিল উদ্যান প্রাঙ্গণ।  সেইসাথে উদ্যান প্রাঙ্গনে সরকারি উদ্যোগে আয়োজিত হয়েছিল চতুর্থ বইমেলা। এ বছর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২৫০০-এর বেশি প্রতিযোগী অংশগ্রহণ করে এই জনপ্রিয় প্রতিযোগিতায়। এদিনের অনুষ্ঠানে ২৫০ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।  অতুল্য ঘোষ প্রতি...

NBI ! 'লাইট রিডিং ফটোগ্রাফি'র দ্বিতীয় বার্ষিক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন হয়ে গেল নৈহাটি ইউথ অ্যাসোসিয়েশন টেবিল টেনিস ক্লাবে !

নিজস্ব প্রতিনিধি,নৈহাটি :- 'লাইট রিডিং ফটোগ্রাফি'র দ্বিতীয় বার্ষিক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে নৈহাটি ইউথ অ্যাসোসিয়েশন টেবিল টেনিস ক্লাবে। ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার , এই প্রদর্শনীর উদ্বোধন করেন সঙ্গীত শিল্পী দেব গৌতম এবং অভিনেত্রী ও পরিচালিকা শিউলি রামানি গোমস্। উপস্থিত ছিলেন আলোকচিত্র শিল্পী মৃত্যুঞ্জয় রায় , সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য্য , দীপা চন্দ , সাধনা দাস বসু প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে লাইট রিডিং ফটোগ্রাফির সভাপতি ও মেন্টর বুদ্ধদেব অধিকারী ( সন্তু ) বলেন , তাঁর অ্যাকাডেমির লক্ষ্য , আলোকচিত্রর মধ্য দিয়ে কিভাবে শিল্প প্রদর্শন করা যায় , ছাত্র ছাত্রীদের সেই শিক্ষা দেওয়া। সংস্থার সম্পাদক আশিস ব্যানার্জী বলেন , দীর্ঘ দশ বছরে অ্যাকাডেমির অনেক ছাত্র - ছাত্রীই পেশাদার আলোকচিত্র হিসেবে নিজেদের কৃতিত্ব দেখিয়েছে। লাইট রিডিং ফটোগ্রাফির ছাত্র - ছাত্রীদের তোলা ৭২টি আলোকচিত্র রয়েছে এই প্রদর্শনীতে। ছবির বিষয় বৈচিত্র্য নজর কাড়ছে দর্শকদের।প্রদর্শনী চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর তিনটে থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকছে এই প্রদর্শনী।

NBI ! ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নিউজ ডেস্ক, কলকাতা:-  কবিগুরু রবীন্দ্রনাথ ও মহাত্মাগান্ধীর শিক্ষাভাবনার সমন্বয়ে উত্তর চব্বিশ পরগনার  বাণীপুরে প্রতিষ্ঠিত হয় স্বাধীন ভারতের প্রথম বুনিয়াদি বিদ্যালয়,যা বর্তমানে গভঃ বেসিক কাম মাল্টিপারপাস স্কুল, বাণীপুর নামে পরিচিত। ২০২৩ সালে উদযাপিত হোল এই স্কুলের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী।বিগত এক বছর ধরে নানা বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়েই ৭৫তম বর্ষকে পালন করা হলো। ১৮,১৯ ও ২০ ডিসেম্বর তিনদিন ধরে অনুষ্ঠিত হোল বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী এবং  শিক্ষক-শিক্ষিকাদের এক মিলন উৎসব। গত ১৮ ই ডিসেম্বর ২০২৩ সোমবার উৎসবের শুভারম্ভ হয় পূজনীয় স্বামী অঘোরাত্মানন্দ মহারাজের হাতে প্রদীপ প্রজ্বলন এবং সরস্বতী বন্দনার মধ্য দিয়ে। মঞ্চস্থ হয় ইংরেজী নাটক swamiji at the parliament of the world's Religions । কবিতা আলেখ্য 'ছোটদের ফার্স্ট হতে হয়' পরিবেশন করে ছাত্র ছাত্রীরা জানিয়ে দিতে চায় - তারা শুধু পড়াশোনা করে ইঁদুর দৌড় থেকে মুক্তি চায়। ছোটদের 'যুদ্ধ নয় যুদ্ধ নয়' নাটক বার্তা দিয়ে গেল যুদ্ধ বন্ধ করার একমাত্র পথ হল যুদ্ধের উপকরণ নষ্ট করে দেওয়া। সারা বছরের মর্...

NBI ! রক্তদান শিবিরের শুভ উদ্বোধনে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং

ডিজিটাল ডেস্ক :-  প্রতি বছরের মত এবছরও  ভাটপাড়া পৌরসভার পুরপারিষদ তথা জগদ্দল তৃণমূল কংগ্রেসের সভাপতি হিমাংশু সরকারের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের মানুষের ঢল।  সারা বছরই মানুষের পাশে থেকে কাজ করেন। তাদের সুখে দুঃখে তাদের পশে থাকেন। এদিনের রক্তদান শিবিরে যেভাবে মানুষের ঢল নামল তাতে বোঝা গেল জগদ্দল অঞ্চলের মানুষ হিমাংশু সরকারের পাশেই রয়েছেন।  প্রদীপ জ্বালিয়ে এদিনের রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন ব্যারাকপুরের সাংসদ তথা জননেতা অর্জুন সিং।এছাড়াও উপস্থিত ছিলেন ভাটপাড়া পৌরসভার প্রাক্তন উপ পুরপ্রধান ও আদি তৃণমূল নেতা সোমনাথ তালুকদার।   তারা প্রত্যেকেই ভূয়সী প্রসংশা করেন হিমাংশু সরকারের এহেন উদ্যোগের। এদিন পুরুষদের পাশাপাশি মহিলা রক্তদাতাদের সংখ্যা ছিল চোখে পড়ার মত।  মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপদকালীন রক্তের সংকট মেটাতে রাজ্যজুড়ে রক্তদান শিবিরের আয়োজনের ডাক দিয়ে ছিলেন ,তারই ডাকে সাড়া দিয়েই এই রক্তদান উৎসবের আয়োজন বলে জানালেন হিমাংশু সরকার।

NBI ! ক্রিসমাস পালন করলো অরবিন্দ টাওয়ারের আবাসিকরা

নিউজ ডেস্ক, কলকাতা :-  আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরেই বড়দিন। প্রভু যীশুর জন্মদিন পালন করতে প্রস্তুত ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ। হালকা শীতের পরশ গায়ে মেখে কয়েক দিন আগে থেকেই মেতে উঠেছে কলকাতাবাসী।  বড়দিনের আগের সন্ধ্যায়  ক্রিসমাস পালন করলো উত্তর কলকাতার অরবিন্দ টাওয়ার অ্যাসোসিয়েশন। অরবিন্দ টাওয়ারের আবাসিক এবং শিল্পী অমিত বন্ধু ঘোষের উদ্যোগে আয়োজিত 'ক্রিসমাস ধামাকা'য় বিভিন্ন শিল্পী সঙ্গীত পরিবেশন করেন।  অনুষ্ঠানের শুরুতে স্যাক্সোফোনে জনপ্রিয় বাংলা ও হিন্দি গান বাজিয়ে শোনান মঞ্জুশ্রী দে। তাঁর স্যাক্সোফোনের সুরে মূহুর্তেই পরিবেশ আনন্দমুখর হয়ে ওঠে। অমিত বন্ধু ঘোষের কন্ঠে রাহুল দেব বর্মনের গাওয়া 'যেতে যেতে পথে হলো দেরি' শ্রোতাদের মুগ্ধ করে। রিমা ভট্টাচার্য, প্রীতম, কুমার মুখার্জির গাওয়া গানের তালে মেতে ওঠেন অরবিন্দ টাওয়ারের আট থেকে আশি- সব বাসিন্দারা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সঞ্জয় রাঠোর।

NBI ! এবার নববর্ষে ইকো দ্বীপে

নিউজ ডেস্ক, কলকাতা :-  শীতের সন্ধ্যায় বছর শেষে খানাপিনা আর এলাহি বিনোদনের আয়োজন। HIDCO-এর আয়োজনে বর্ষশেষের উদযাপন সেলিব্রেশন ৩১ ডিসেম্বর ইকো আইসল্যান্ড দ্বীপে হতে চলেছে। এই বিনোদনের ইভেন্টে থাকছে লাইভ মিউজিক, ডান্স ট্রুপের পারফর্ম, বিভিন্ন মজাদার গেম শো ও হরেক রকম ফিউশন রেসিপি থাকছে। সুতরাং এই উদযাপনের মুহূর্তকে স্মরণীয় করতে উদ্যোক্তাদের পক্ষ থেকে সবাইকে এই সমাবেশের অংশ হতে আমন্ত্রণ জানানো হয়েছে।