শীতের সন্ধ্যায় বছর শেষে খানাপিনা আর এলাহি বিনোদনের আয়োজন। HIDCO-এর আয়োজনে বর্ষশেষের উদযাপন সেলিব্রেশন ৩১ ডিসেম্বর ইকো আইসল্যান্ড দ্বীপে হতে চলেছে। এই বিনোদনের ইভেন্টে থাকছে লাইভ মিউজিক, ডান্স ট্রুপের পারফর্ম, বিভিন্ন মজাদার গেম শো ও হরেক রকম ফিউশন রেসিপি থাকছে। সুতরাং এই উদযাপনের মুহূর্তকে স্মরণীয় করতে উদ্যোক্তাদের পক্ষ থেকে সবাইকে এই সমাবেশের অংশ হতে আমন্ত্রণ জানানো হয়েছে।
NBI !! মৃনাল কান্তি গায়েনের মিউজিক্যাল ডকুমেন্ট্রি "জাগো হে সুন্দরবনবাসী" দুটো ফিল্ম ফেস্টিভালে শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসাবে পুরস্কৃত হয়েছে !!
কলকাতা ।। ২৫ শে ফেব্রুয়ারি,২০২৬ ।। গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী,মুখ্য চরিত্রাভিনেতা, চিত্রগ্রাহক ও পরিচালক শ্রী মৃণাল কান্তি গায়েন তার মিউজিক্যাল ডকুমেন্ট্রি গানের ভিডিও অ্যালবাম- "জাগো হে সুন্দরবনবাসী "(Awake the people of Sundarban )দু'টো দু'টো বিখ্যাত ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসেবে পুরস্কৃত হল । ২০২৫ সালে হরিয়ানা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে( Haryana International Film Festival, 2025) প্রদর্শনের জন্য গোটা বিশ্বের থেকে বাছাই করা আটটি(০৮) গানের অ্যালবামের মধ্যে অন্যতম একটি হিসেবে স্থান পেয়েছে। এবং বেলঘরিয়া ফ্লিম ফেস্টিভাল, 2026 এ "বেস্ট ডকুমেন্টারি মিউজিক ভিডিও অন ইনভায়রণমেন্ট্" হিসাবে পুরস্কৃত হল ।
Comments
Post a Comment