Skip to main content

Posts

NBI // তিন কন্যার মানব ধর্ম

নিউজ ডেস্কঃ কথায় বলে ধর্ম যার যার উৎসব সবার।কিন্তু সেবা মূলক কাজ করার মানসিকতা থাকলে উৎসব লাগেনা,মানুষের সেবা পরম ধর্ম।এই সেবামূলক কাজে মেয়েরা,গৃহবধূ ও কন্যারাও এগিয়ে এসেছে তাঁদের  পরিশ্রমের অর্থ দিয়ে দুঃস্থ মানুষ,পথ শিশু ও বৃদ্ধ বৃদ্ধাদের জন্য অন্ন, বস্ত্র ও ওষুধ,ফল ,মিষ্টি দিয়ে তাঁদের সাধ্যানুযায়ী মানুষের পাশে সেবার জন্য।  এই তিন কন্যা হলেন কেউ গৃহবধূ কেউবা কন্যা। তাঁরা হলেন বনগাঁর নকফুলের বিনয় বিশ্বাস ও রেবা রানী বিশ্বাসের সু কন্যা পিয়ালী বিশ্বাস।পুরাতন পাড়া তাহেরপুর থানার অন্তর্গত বীরনগরের শ্রীযুক্ত  প্রিয়োলাল মজুমদারের পুত্র বাপ্পা মজুমদার ও পুত্র বধূ মিতালী মজুমদার এবং বনগাঁর চাঁদা পানচিতার  শ্রী যুক্ত কমল রায়ের পুত্র বধূ জয়ন্ত রায়ের সহধর্মিনী সুমিত্রা রায়।এই কাজ প্রধান মন্ত্রীর স্বচ্ছ ভারতের একটি অংশ।এই মানবিক গঠন কাজের জন্য আমরা তাঁদের সাধুবাদ জানাই।

NBI // লক্ষ্য স্থির থাকলে সাফল্য আসবেই

কলকাতা (ফেব্রুয়ারী '২৫):-  "যে কোনো বিষয়ে লক্ষ্য স্থির থাকলে সাফল্য আসবেই", বলে অভিমত ব্যক্ত করলেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা হিরণ চ্যাটার্জি। গতকাল ঝটিকা সফরে কলকাতার এক ইভেন্ট প্ল্যানার 'আইকনিক'-এর কার্যালয় ঘুরে দেখার ফাঁকে এক সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে হিরণ একথা জানান। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত পাঞ্চালি মুন্সী ও 'আইকনিক'-এর অপর নির্দেশক সাথী সরকার-এর সাথে আলাপচারিতার ফাঁকে সাংবাদিকের প্রশ্নের উত্তরে অভিনেতা আরো জানান, "ভৌগলিক, স্থানিক ও পরিবেশের নিরিখে অসাধারণ স্থানে রয়েছে 'আইকনিক'। এই সংস্থার আভ্যন্তরীণ পরিকাঠামো ও ভবিষ্যত পরিকল্পনা যথেষ্ট ঈর্ষাবঞ্জক।" বলে রাখা ভালো, আর কয়েকদিনের মধ্যেই দোল পূর্ণিমা ও আলোকচিত্র প্রদর্শনী-কে কেন্দ্র করে যথাক্রমে 'শ্রীদ্ধেশ্বর শিব সমাজ সংঘ' ও 'গ্যালারি গোল্ড'-এ দু'দুটো অনুষ্ঠান সংঘটিত করতে চলেছে 'আইকনিক'। অভিনেতা হিরণ চ্যাটার্জি ও হাওড়া জেলার জনৈকা প্রশাসনিক ব্যক্তিত্বের পাশে বসে 'আইকনিক'-...

NBI // প্রথম বর্ষেই সাফল্য পেলো 'মিস বেঙ্গল'স ভ্যালেন্টাইন'"

কলকাতা -  'স্বিজিৎ প্রোডাকশনস' -এর উদ্যোগে ১৬ ফেব্রুয়ারী ২০২৫,-বসন্তের সন্ধ্যায় দক্ষিণ কলকাতার 'ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাব'-এ হয়ে গেল 'মিস বেঙ্গল'স ভ্যালেন্টাইন নামাঙ্কিত সৌন্দর্য প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের অনুষ্ঠান। 'মিস বেঙ্গল'স ভ্যালেন্টাইন'-এর ফাইনাল সম্পর্কে কথা বলতে গিয়ে 'স্বিজিৎ প্রোডাকশনস'-এর প্রতিষ্ঠাতা ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সায়ন্তনী কোলে  বলেছেন, "বিভিন্ন পর্বে উত্তীর্ণ হওয়ার পর আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন ১১ জন প্রতিযোগিনী। রাম্প ও প্রশ্নোত্তর পর্বের শেষে বিজয়িনীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়।" অনুষ্ঠানের বিষয়ে নিজের মতামত ব্যক্ত 'স্বিজিত প্রোডাকশনস'-এর সহ প্রতিষ্ঠাতা বিজিত গুপ্ত সাংবাদিকদের জানিয়েছেন, "প্রতিযোগিতায় কিশোরী, যুবতী ও মহিলাদের পাশাপাশি 'পৃথুলা' (প্লাস সাইজ  ওমেন ) এবং রূপান্তরিত মহিলারাও অংশগ্রহণ করেছিলেন।"  অভাবনীয়,-"প্রথম বর্ষেই  সাফল্য পেলো 'মিস বেঙ্গল'স ভ্যালেন্টাইন'।"  অনুষ্ঠানে রঞ্জিতা ভট্টাচার্যর সহযোগিতায় এক রানওয়ে ও মানুষের...

NBI // বিচারদানে মিডিয়েশনের গুরুত্ব বোঝাতে কলকাতা হাইকোর্টের মিডিয়েশন কমিটির স্টল !

মোল্লা জসিমউদ্দিন   ,   ২৮ শে জানুয়ারি সল্টলেকের করুণাময়ী বাসস্ট্যান্ড সংলগ্ন সেন্ট্রাল পার্কে শুরু হয়েছে ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। চলবে ৯ ই ফেব্রুয়ারি পর্যন্ত। দেশ - বিদেশের নানান বইয়ের সম্ভারে ডুব দিয়েছেন  বইপ্রেমিকরা।এবার কলকাতা  বইমেলার ৫ নং গেটের কাছাকাছি ৩২১ নং স্টল রয়েছে  কলকাতা হাইকোর্টের মিডিয়েশন আন্ড কনসলিডেশন কমিটির। প্রতিদিন অসংখ্য মানুষজন ভীড় জমাচ্ছেন এই স্টলে।সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের মিডিয়েশন কমিটি কিভাবে  মামলার পাহাড় কমাতে কার্যকরী ভূমিকা নিচ্ছে? তা বিভিন্ন  বইয়ের পাশাপাশি মিডিয়েশন কমিটির সদস্যরা বইমেলায় আগতদের বিস্তারিত বর্ণনা দিচ্ছেন।  প্রত্যেকের হাতে মিডিয়েশন সম্পর্কিত লিফলেট - বই তুলে দিচ্ছেন মিডিয়েশন অফিসের স্টাফ মহম্মদ নৌশাদ,আকবর আলি,মৌসুমি মন্ডল প্রমুখ।কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের নির্দেশে বিচারপতি সৌমেন সেনের নেতৃত্বে এবং মেম্বার সেক্রেটারি সঞ্জীব শর্মার পরিচালনায় মিডিয়েশন কমিটি গোটা রাজ্যজুড়ে বছরভর কাজকর্ম চালাচ্ছে। কলকাতা হাইকোর্টের অরিজিনাল সাইডের ডেপু...

NBI // Trailer of ‘Mukhoshe Manushe Khela - Dark Mind Games’ Unveiled !

Kolkata, India –   The highly anticipated trailer of Mukhoshe Manushe Khela - Dark Mind Games was officially launched at a grand event in South Kolkata, generating immense excitement among cinephiles. The corporate thriller, produced by Sabitri Productions in collaboration with director Orpheus Mukhoty, is all set to hit theaters on 28th February 2025 across Kolkata and the UAE. Present at the star-studded event were lead actors *Joydip Chakraborty, Priyanka Sarkar, and ACP Aloke Sanyal, alongside director Orpheus Mukhoty*. The launch event witnessed an enthusiastic response from the media and industry insiders, as the gripping trailer offered a glimpse into the world of deception, power struggles, and high-stakes mind games. Speaking at the event, actor-writer Joydip Chakraborty, who plays the lead role of businessman Joy Sanyal, shared his excitement: "From the first frame to the last, this film is a rollercoaster ride of suspense and corporate mind games. We’ve ...

NBI // প্রকাশিত হলো ইবুকলিস্ট পাবলিশার' এর চতুর্থ উৎসব সংখ্যা 'ঊমা'

কলকাতা (২ ফেব্রুয়ারী '২৫):-  ৪৮ তম 'আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা ২০২৫' প্রাঙ্গণের ৬২১ নম্বর স্টল থেকে 'ইবুকলিস্ট পাবলিশার' তাদের চতুর্থ উৎসব সংখ্যা 'ঊমা'-র প্রচ্ছদ প্রকাশ করল। প্রচ্ছদ প্রকাশের পর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে প্রকাশক প্রসেনজিৎ গুচ্ছাইত জানিয়েছেন, "আমাদের চতুর্থ উৎসব সংখ্যার প্রচ্ছদ এঁকেছেন স্থপতি তথা চিত্রকর সৌরভ মিত্র।" অপরদিকে সম্পাদক অনির্বাণ ভট্টাচার্য বলেছেন, "প্রতি বছর রথযাত্রার সময় প্রকাশিত হয় 'ঊমা'। পরিবারের সব বয়সের সদস্যদের উপযোগী লেখায় পরিপূর্ণ থাকে এই পুস্তক।" 'ইবুকলিস্ট পাবলিশার'-এর তরফ থেকে আরো জানানো হয়েছে, '৪৮ তম 'আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা ২০২৫' উপলক্ষ্যে ৫০ এর বেশি নতুন বই প্রকাশ করেছে 'ইবুকলিস্ট'।' প্রচ্ছদ প্রকাশ অনুষ্ঠানে 'ইবুকলিস্ট'-এর তরফে প্রকাশক, সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা কৌশিক চট্টোপাধ্যায় এবং সহ সম্পাদক প্রীতম পুরকাইত ও মানব মীরা দে।

NBI // "চিত্র যেথা ভয় শূণ্য " এর বাস্তবিক ছবির রং তুলি !

নিজস্ব সংবাদদাতা,কলকাতা :  পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ, আবাসন, ক্রীড়া ও যুবকল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ বিশ্বাস এই প্রদর্শনীর সূচনা করেন। 'কলকাতা ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন'-এর দ্বিতীয় চিত্র প্রদর্শনী পরিদর্শন করলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত তথা খ্যাতনামা আলোকচিত্রী অনুপম হালদার। শনিবার অপরাহ্ণে ধর্মতলার সিধু-কানু ডহর এলাকায় আয়োজিত এই প্রদর্শনী স্থল ঘুরে দেখে অনুপম হালদার জানান, "এই প্রদর্শনীতে যাঁরা অংশগ্রহণ করেছেন তাঁরা প্রায় সবাই বিভিন্ন সংবাদমাধ্যমের সাথে জড়িত। এঁদের প্রদর্শনীতে আসতে পেরে কৃতার্থ বোধ করছি।"  আয়োজক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে , "মোট ২৩৩ টা আলোকচিত্র নিয়ে এই প্রদর্শনী চলছে, এর মধ্যে ৩৭ টা সাদাকালো আলোকচিত্রও রয়েছে। উৎসাহী ব্যক্তিগণ আগামী ৪ ফেব্রুয়ারী পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এই প্রদর্শনী দেখতে পাবেন।"    ০১ ফেব্রুয়ারী ২০২৫ কলকাতাতেই শিল্পী হৃদয় মানুষের ভীড় উপচে পড়েছিল পৃথিবীর ক্যানভাসে।