কথায় বলে ধর্ম যার যার উৎসব সবার।কিন্তু সেবা মূলক কাজ করার মানসিকতা থাকলে উৎসব লাগেনা,মানুষের সেবা পরম ধর্ম।এই সেবামূলক কাজে মেয়েরা,গৃহবধূ ও কন্যারাও এগিয়ে এসেছে তাঁদের পরিশ্রমের অর্থ দিয়ে দুঃস্থ মানুষ,পথ শিশু ও বৃদ্ধ বৃদ্ধাদের জন্য অন্ন, বস্ত্র ও ওষুধ,ফল ,মিষ্টি দিয়ে তাঁদের সাধ্যানুযায়ী মানুষের পাশে সেবার জন্য।
এই তিন কন্যা হলেন কেউ গৃহবধূ কেউবা কন্যা। তাঁরা হলেন বনগাঁর নকফুলের বিনয় বিশ্বাস ও রেবা রানী বিশ্বাসের সু কন্যা পিয়ালী বিশ্বাস।পুরাতন পাড়া তাহেরপুর থানার অন্তর্গত বীরনগরের শ্রীযুক্ত প্রিয়োলাল মজুমদারের পুত্র বাপ্পা মজুমদার ও পুত্র বধূ মিতালী মজুমদার এবং বনগাঁর চাঁদা পানচিতার শ্রী যুক্ত কমল রায়ের পুত্র বধূ জয়ন্ত রায়ের সহধর্মিনী সুমিত্রা রায়।এই কাজ প্রধান মন্ত্রীর স্বচ্ছ ভারতের একটি অংশ।এই মানবিক গঠন কাজের জন্য আমরা তাঁদের সাধুবাদ জানাই।
Comments
Post a Comment