Skip to main content

অতুল্য ঘোষের ১২০তম জন্মদিবস উপলক্ষ্যে অনুষ্ঠান ও বিজ্ঞান কর্মশালা

 


পারিজাত মোল্লা,কলকাতা :-   

জননেতা ও স্বাধীনতা সংগ্রামী অতুল্য ঘোষের ১২০ তম জন্মদিবস উপলক্ষে ২৮ থেকে ৩১ আগস্ট কলকাতার হাডকো মোড় সংলগ্ন বিধান  শিশু উদ্যানে অনুষ্ঠিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজ্ঞান কর্মশালা। অতুল্য ঘোষের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে চারদিন ব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা হয়। চারদিন ব্যাপী বিজ্ঞান কর্মশালায় ২৬টি বিদ্যালয়ের ১৬৭ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে থাকে । 


এই কর্মশালায় ছাত্র-ছাত্রীরা গণিত এবং পদার্থ বিজ্ঞানের বিষয়গুলো হাতেকলমে অভ্যাস করে। এই চারদিনের অনুষ্ঠানের বিভিন্ন সময় উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস, বিশিষ্ট মহাকাশ বিজ্ঞানী ড. তপন মিশ্র, ড. দেবপ্রসন্ন সিংহ, শ্রী মনোজ রায়, ড. তুষার চক্রবর্ত্তী, ড. ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়, ড. চিত্রা মণ্ডল প্রভৃতি বিশিষ্ট বিজ্ঞানীরা।


বিজ্ঞান কর্মশালাটি সায়েন্স কমিউনিকেটরস ফোরামের সঙ্গে যৌথ উদ্যোগে বিধান শিশু উদ্যানে অনুষ্ঠিত হয়। মূলত ২৮ আগস্ট জাতীয় বিজ্ঞান দিবস ও জাতীয় গণিত দিবস উপলক্ষে এই অভিনব কর্মশালার আয়োজন। স্বল্প মূল্যের সহজলভ্য জিনিস ব্যবহার করে বিজ্ঞান ও গণিতের বিষয়বস্তু সম্পর্কে ধারণা পরিষ্কার করাই ছিল এই কর্মশালার মূল লক্ষ্য।


এই কর্মশালার শেষ দিনে লবণ হ্রদ বিদ্যাপীঠ, হিন্দু স্কুল, টাকী বয়েজ, সিস্টার নিবেদিতা, সংস্কৃত কলেজিয়েট প্রভৃতি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা হয়।*ড.দেবপ্রসন্ন সিংহ, শ্রী গৌতম তালুকদার এর উপস্থিতিতে সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন বিধান শিশু উদ্যানের সম্পাদক গৌতম তালুকদার মহাশয়।

Comments

Popular posts from this blog

NBI !! মৃনাল কান্তি গায়েনের মিউজিক্যাল ডকুমেন্ট্রি "জাগো হে সুন্দরবনবাসী" দুটো ফিল্ম ফেস্টিভালে শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসাবে পুরস্কৃত হয়েছে !!

কলকাতা ।। ২৫ শে ফেব্রুয়ারি,২০২৬ ।।  গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী,মুখ্য চরিত্রাভিনেতা, চিত্রগ্রাহক ও পরিচালক শ্রী মৃণাল কান্তি গায়েন তার মিউজিক্যাল ডকুমেন্ট্রি গানের ভিডিও অ্যালবাম- "জাগো হে সুন্দরবনবাসী "(Awake the people of Sundarban )দু'টো দু'টো বিখ্যাত ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসেবে পুরস্কৃত হল ।  ২০২৫ সালে হরিয়ানা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে(  Haryana International Film Festival, 2025)  প্রদর্শনের জন্য  গোটা বিশ্বের থেকে বাছাই করা আটটি(০৮) গানের অ্যালবামের মধ্যে অন্যতম একটি হিসেবে স্থান পেয়েছে। এবং বেলঘরিয়া ফ্লিম ফেস্টিভাল, 2026 এ "বেস্ট ডকুমেন্টারি মিউজিক ভিডিও অন ইনভায়রণমেন্ট্" হিসাবে পুরস্কৃত হল । 

NBI // বেলগাছিয়ায় ঐতিহ্যবাহী খুঁটি পুজো—২০২৬ দুর্গাপুজোর সূচনা আনুষ্ঠানিকভাবে।।

কলকাতা: রথযাত্রার পবিত্র তিথিকে সামনে রেখে উত্তর কলকাতার বেলগাছিয়া অঞ্চলে বৃহস্পতিবার আয়োজিত হল ঐতিহ্যবাহী “খুঁটি পুজো”। বেলগাছিয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই আচার-অনুষ্ঠানের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হল ২০২৬ সালের দুর্গোৎসবের প্রস্তুতি পর্ব। দুর্গাপুজোর মণ্ডপ নির্মাণের শুভ সূচনার প্রতীক হিসেবে খুঁটি পুজো বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রতিবছরের মতো এ বছরও ধর্মীয় নিয়মনীতি মেনে পূজার আয়োজন করা হয়, যেখানে ভক্তি ও উৎসাহের পরিবেশে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি অরিন্দম সাহা , সম্পাদক অভিষেক দাস,কার্য নির্বাহী কমিটি সদস্য অনির্বাণ ভট্টাচার্য তাঁদের পাশাপাশি এলাকার বহু বাসিন্দা এই শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং দুর্গোৎসবের সূচনায় সামিল হন।পুজোর আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মা দুর্গার আশীর্বাদ কামনা করে উদ্যোক্তারা জানান, এই খুঁটি পুজোর মাধ্যমেই এবারের দুর্গোৎসবের পথচলা শুরু হল। তাঁরা আশাবাদী, সকলের সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণে আসন্ন দুর্গাপুজো আরও সাফল্যমণ্ডিত ও বর্ণময় হয়ে উঠবে। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের মঙ্গল, শান্তি...

NBI // সাফল্যের ৬০ দিন পূর্তি: 'পোড়া বাঁশি'র উদযাপনে পরিচালক-অভিনেতাদের বর্ণাঢ্য সমাবেশ।।

ডিজিটাল ডেস্কঃ  সাম্প্রতিক টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে "তারামা মোশন পিকচারস" ফিল্ম প্রোডাকশন হাউস নিবেদিত পরিচালক, শুভম দাস পরিচালিত মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা"পোড়া বাঁশি"র 60 Days celebration party অনুষ্ঠিত হয়েছিল প্রোডাকশন হাউসের নিজস্ব অফিসে। কেক কেটে সেলিব্রেশানের শুভ সূচনা হয়।  দ্বিতীয় পর্যায়ে বিশিষ্ট গুণীজনদের সহিত অন্যান্য পরিচালক, টেকনিশিয়ানস ও অভিনেতা-অভিনেত্রীদের বিশেষ সম্বর্ধনার দেওয়া হয়। পাশাপাশি, আড্ডা খাওয়া দাওয়া এবং শিল্পীদের নাচ-গানের মধ্য দিয়ে তৃতীয় পর্যায়ের জমজমাট সমগ্র অনুষ্ঠানটি মনোগ্রাহী হয়ে উঠে।   উপস্থিত ছিল বিশিষ্ট পরিচালক স্বপন সাহা, বিশিষ্ট অভিনেত্রী অনামিকা সাহা, পরিচালক শুভম দাস, শাস্ত্রীজি, প্লেব্যাক সিঙ্গার-অর্ণব ব্যানার্জি, গুরিয়া, কোরিওগ্রাফার-রত্না, পরিচালক কাঞ্চন নাগ, অনসূয়া সামন্ত, সরস্বতী দাস,রুনা (রায়না বূটিক), হাউস ইনচার্জ-রিনা দাস, হাউস ম্যানেজার-পবিত্র হালদার।  হিরোইনদের মধ্যে উপস্থিত ছিল-বনশ্রী, মৌপ্রিয়া, পৌলোমী, সিউ, সোনু,  অনসূয়া। অভিনেতা অভিনেত্রীদের মধ‍্যে উপস্থিত ছিল-মাধব,সৌমক, সুপ্রভাত...