NBI // করম পুজো ও ঝুমুরের সুরে স্মরণীয় হয়ে রইল শহীদ মূর্তি উন্মোচন, মূর্তির আবরণ সরালেন মন্ত্রী রাজেশ মাহাত 📍
কলাইকুন্ডা: "জহার বুড়াবাবা, জয় গরাম, জহার মহামাঞ্চ — বীর শহীদ চুনারাম মাহাত গোবিন্দ মাহাত অমর রহে।" এই জয়ধ্বনিতে বুধবার মুখরিত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডা (পাথরী) গ্রাম। ভারত ছাড়ো আন্দোলনের বীর শহীদ স্বাধীনতা সংগ্রামী চুনারাম মাহাত ও গোবিন্দ মাহাতের শহীদ দিবস উপলক্ষে তাঁদের আবক্ষ মূর্তি উন্মোচনকে ঘিরে এদিন ছিল উৎসবের আমেজ। চুনারাম মাহাত গোবিন্দ মাহাত স্মৃতিরক্ষা কমিটির আয়োজনে এবং ছোটনাগপুর টোটেমিক কুড়মি সমাজের ব্যবস্থাপনা ও প্রচারে অনুষ্ঠানে ঢল নামে কুড়মি সমাজ সহ বিভিন্ন এলাকার মানুষের। >করম পুজো দিয়ে সূচনা: প্রথা মেনে করম পুজোর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সমাজের রীতি-নীতি মেনে পুজো অর্চনার পর শুরু হয় মূল অনুষ্ঠান। >ঝুমুরে মাতল মঞ্চ: সাংস্কৃতিক পর্বের সূচনা করেন বিশিষ্ট ঝুমুর শিল্পী দীপক মাহাতো। তাঁর গানের পর একে একে মঞ্চ মাতিয়ে দেন জয়ন্ত মাহাতো, মলয় মাহাতো সহ আরও অনেক ঝুমুর শিল্পী। ঝুমুরের তালে তালে পা মেলান পাতা নাচের শিল্পীরা। শিল্পীদের গান ও নাচে মুহূর্তেই জমজমাট হয়ে ওঠে মূর্তি উন্মোচন অনুষ্ঠান। দর্শকদের করতালি ও উলুধ্বনিতে ...