Skip to main content

NBI ! পুজোর আগে হারিত কৃষি নিধি লিমিটেডের নয়া উদ্যোগ

কলকাতা:- প্রতিটি বাঙালির কাছে সবচেয়ে বড়ো উৎসব দুর্গোৎসব। তাই দুর্গা পুজোর আগেই সাধারণত গ্রামাঞ্চলের পিছিয়ে পড়া মহিলাদের সাহায্যার্থে এবং তাদের আত্মনির্ভর করে তোলার উদ্দেশ্যে এক অভিনব উদ্যোগ গ্রহণ করলো Harit Krishi Nidhi Limited। এই সংস্থার উদ্যোগে সদ্যই কলকাতার টালিগঞ্জের হেড অফিসে হুগলী, মেদিনীপুর এবং সুন্দরবনের মহিলাদের প্রায় ২০ জন মহিলাকে তারা লোন সরবরাহ করছে মোট 4,00,000 টাকা। 



জন প্রতি কুড়ি হাজার টাকা। মূলত পুজোর আগে তাদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলাই এই সংস্থার মুল লক্ষ্য।নামমাত্র 2% ইন্টারেস্টে তারা 52 সপ্তাহ পরে তারা টাকাটি ফেরত নেবে,এমনটাই তাদের প্রকল্প। আগামী দিনে আরো সংখ্যক মহিলা যাতে নিজেদের স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে পারে,এই উদ্দেশ্যেই Harit Krishi Nidhi Limited কোম্পানির এই নয়া এবং অভিনব উদ্যোগ।

Comments