বিয়ে বাড়িতে ঘুরতে গিয়ে হাতের দামি মোবাইল দিয়ে উনি তুলে ফেললেন একটি তথ্যচিত্রের ছবি। পরিচালক এর আগেও অনেক তথ্যচিত্র এবং স্বল্পদৈর্ঘ্যের সিনেমা তৈরি করেছেন, তবে মোবাইল দিয়ে এই প্রথম। পরিচালক ডক্টর চন্দ্রগুপ্তের প্রথম মোবাইল তথ্যচিত্র "বাবা মনোহর দাস এবং তন্তুবায় সম্প্রদায়"। পঞ্চদশ শতাব্দীতে চৈতন্য মহাপ্রভুর প্রভাবে বাঁকুড়া জেলা সোনামুখী গ্রামে প্রসিদ্ধ হয়েছিলেন মনোহর দাস। সোনামুখী অঞ্চলে তন্তুবায়দের সাথে বাবা মনোহর দাসের কেন আত্মিক সম্পর্ক করে উঠেছিল, কেন তিনি এখানে ভগবান হিসেবে পূজিত হন সেই তথ্যই এখানে দেখানো হয়েছে।
স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্রটি এখনো পর্যন্ত দশটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার লাভ করেছে। এই তথ্যচিত্রের প্রযোজক শুভাবরি ম্যাগাজিন, সম্পাদনা করেছেন তাপস চক্রবর্তী। পরিচালক জানালেন যারা বৈষ্ণব ধর্মের এই অপ্রকাশিত দিকটি জানতে আগ্রহী তারা ইউটিউবে অবশ্যই এই বইটি তথ্যচিত্রটি দেখে নিতে পারেন। ডাক্তার চন্দ্রগুপ্তের বাবা মনোহর দাসকে নিয়ে গবেষণা এবং তথ্যচিত্র নির্মাণের পর আশা করা যায় আগামী দিনে বৈষ্ণব ধর্মের অন্যান্য দিকের প্রতি নতুন প্রজন্মকেও আকৃষ্ট করবে।
Comments
Post a Comment