Skip to main content

NBI ! ডাবর চ্যবনপ্রাশ পূর্ব ভারতে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে সৌরভ গাঙ্গুলিকে চুক্তিবদ্ধ করল

মৃত্যুঞ্জয় রায়, কলকাতা : ভারতের শীর্ষস্থানীয় বিজ্ঞান-ভিত্তিক আয়ুর্বেদ কোম্পানি, ডাবর ইন্ডিয়া লিমিটেড আজ ভারতের প্রাক্তন অধিনায়ক এবং তারকা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলিকে তার ফ্ল্যাগশিপ হেলথ সাপ্লিমেন্ট ব্র্যান্ড, ডাবর চ্যবনপ্রাশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে চুক্তিবদ্ধ করেছে।

পূর্ব ভারতের বাজারে জন্য ডাবর "ইমিউনিটি বাধানে মে বনিয়ে নং.১" শীর্ষক একটি নতুন বিজ্ঞাপন তৈরি করে প্রচার শুরু করছে৷ সৌরভ গাঙ্গুলিকে নিয়ে এই প্রচারণা শীঘ্রই বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে প্রচারিত হবে। সৌরভ গাঙ্গুলির কর্তৃত্বপূর্ণ কণ্ঠস্বর ডাবরের এই প্রচারে গাইডিং ফোর্স হয়ে উঠেছে। এই প্রচারণা এটা নিশ্চিত করেছে যে ডাবর চ্যবনপ্রাশের সাহায্যে ইমিউনিটিকে শক্তিশালী করার বার্তাটি অনস্বীকার্যভাবে একটি ওজন বহন করে এবং এহেন বার্তাটি প্রতিটি পরিবারের সঙ্গে অনুরণিত হয়। 

“ডাবর চ্যবনপ্রাশের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে ডাবর পরিবারে সৌরভ গাঙ্গুলিকে স্বাগত জানাতে পেরে আমরা রোমাঞ্চিত। সৌরভের ক্যারিশম্যাটিক ব্যক্তিত্ব, প্রভাব এবং স্বাস্থ্য ও ফিটনেসের প্রতি তাঁর দৃঢ় অঙ্গীকার-এর বিষয়গুলিকে দিয়ে, তিনি যে আমাদের ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করার জন্য একেবারেই উপযুক্ত ব্যক্তি, সেইকথা আমরা বিশ্বাস করি। ডাবর চ্যবনপ্রাশের সঙ্গে সৌরভের এহেন সম্পর্ক আমাদের ব্র্যান্ডের রিচ-কে আরও বাড়িয়ে তুলবে এবং পূর্ব ভারতের কনজিউমারদের সাথে এই ব্র্যান্ডের সংযোগ স্থাপন আরও ভালভাবে করবে।" বললেন ডাবর ইন্ডিয়া লিমিটেড-এর এজিএম মার্কেটিং-হেলথ সাপ্লিমেন্টস মিঃ রাকেশ তাহিলিয়ানি।

ডাবর-এর সঙ্গে এই সম্পর্কের বিষয়ে মন্তব্য করতে গিয়ে, সৌরভ গাঙ্গুলি বলেছেন, "ডাবর চ্যবনপ্রাশের সঙ্গে যুক্ত হতে পেরে আমি রোমাঞ্চিত। এটি এমন একটি ব্র্যান্ড যা বছরের পর বছর ধরে আমাদের জীবনের একটি অংশ হয়ে রয়েছে। একজন ক্রীড়াবিদ এবং একজন স্বাস্থ্য-সচেতন ব্যক্তি হিসেবে, আমি শরীরে শক্তিশালী ইমিউন সিস্টেম বজায় রাখার গুরুত্ব বুঝতে পারি। ওষুধের মাধ্যমে ত্রাণ পাওয়ার জন্য 'ফায়ার-ইঞ্জিন পদ্ধতি' খোঁজার পরিবর্তে ঋতুকালীন অসুখের বিরুদ্ধে লড়াই করার জন্য দেহের অভ্যন্তরীণ শক্তি তৈরিতে মনোযোগ দেওয়ার জন্য আমি প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করতে চাই। ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো হল কাশি, সর্দি, ফ্লু ইত্যাদি অসুখের বিরুদ্ধে লড়াই করার একটি কার্যকর উপায়। ডাবর চ্যবনপ্রাশ, তার পরীক্ষিত ফর্মুলেশনের মাধ্যমে ইমিউনিটি বাড়ানোর ক্ষেত্রে যে কার্যকর, সেটা প্রমাণিত হয়েছে। আমি এই ব্র্যান্ড সম্পর্কে সচেতনতা তৈরিতে এবং সমস্ত মানুষের মধ্যে এর গুরুত্বপূর্ণ উপকারিতার বিষয়গুলিকে প্রচার করার জন্য উন্মুখ।" 

“চ্যবনপ্রাশ হল ১০০+ রোগের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে সাহায্য করার জন্য একটি কার্যকরী সলিউশন। এতে রয়েছে আমলা, অশ্বগন্ধা, গিলয় ইত্যাদির মত অনেক আয়ুর্বেদিক ‘রসায়ণ’ ভেষজ যা তাদের ইমিউনোমডিউলেটরি প্রভাবের মাধ্যমে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে। ডাবর চ্যবনপ্রাশ ১০০ বছরেরও বেশি সময় ধরে প্রতিটি ভারতীয়কে শক্তিশালী ইমিউনিটি অর্জনে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।” বললেন ডাবর ইন্ডিয়া লিমিটেডের বিজনেস হেড-ইস্ট মিঃ শুভদীপ রায়।



Comments

Popular posts from this blog

NBI !! মৃনাল কান্তি গায়েনের মিউজিক্যাল ডকুমেন্ট্রি "জাগো হে সুন্দরবনবাসী" দুটো ফিল্ম ফেস্টিভালে শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসাবে পুরস্কৃত হয়েছে !!

কলকাতা ।। ২৫ শে ফেব্রুয়ারি,২০২৬ ।।  গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী,মুখ্য চরিত্রাভিনেতা, চিত্রগ্রাহক ও পরিচালক শ্রী মৃণাল কান্তি গায়েন তার মিউজিক্যাল ডকুমেন্ট্রি গানের ভিডিও অ্যালবাম- "জাগো হে সুন্দরবনবাসী "(Awake the people of Sundarban )দু'টো দু'টো বিখ্যাত ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসেবে পুরস্কৃত হল ।  ২০২৫ সালে হরিয়ানা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে(  Haryana International Film Festival, 2025)  প্রদর্শনের জন্য  গোটা বিশ্বের থেকে বাছাই করা আটটি(০৮) গানের অ্যালবামের মধ্যে অন্যতম একটি হিসেবে স্থান পেয়েছে। এবং বেলঘরিয়া ফ্লিম ফেস্টিভাল, 2026 এ "বেস্ট ডকুমেন্টারি মিউজিক ভিডিও অন ইনভায়রণমেন্ট্" হিসাবে পুরস্কৃত হল । 

NBI // বেলগাছিয়ায় ঐতিহ্যবাহী খুঁটি পুজো—২০২৬ দুর্গাপুজোর সূচনা আনুষ্ঠানিকভাবে।।

কলকাতা: রথযাত্রার পবিত্র তিথিকে সামনে রেখে উত্তর কলকাতার বেলগাছিয়া অঞ্চলে বৃহস্পতিবার আয়োজিত হল ঐতিহ্যবাহী “খুঁটি পুজো”। বেলগাছিয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই আচার-অনুষ্ঠানের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হল ২০২৬ সালের দুর্গোৎসবের প্রস্তুতি পর্ব। দুর্গাপুজোর মণ্ডপ নির্মাণের শুভ সূচনার প্রতীক হিসেবে খুঁটি পুজো বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রতিবছরের মতো এ বছরও ধর্মীয় নিয়মনীতি মেনে পূজার আয়োজন করা হয়, যেখানে ভক্তি ও উৎসাহের পরিবেশে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি অরিন্দম সাহা , সম্পাদক অভিষেক দাস,কার্য নির্বাহী কমিটি সদস্য অনির্বাণ ভট্টাচার্য তাঁদের পাশাপাশি এলাকার বহু বাসিন্দা এই শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং দুর্গোৎসবের সূচনায় সামিল হন।পুজোর আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মা দুর্গার আশীর্বাদ কামনা করে উদ্যোক্তারা জানান, এই খুঁটি পুজোর মাধ্যমেই এবারের দুর্গোৎসবের পথচলা শুরু হল। তাঁরা আশাবাদী, সকলের সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণে আসন্ন দুর্গাপুজো আরও সাফল্যমণ্ডিত ও বর্ণময় হয়ে উঠবে। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের মঙ্গল, শান্তি...

NBI // সাফল্যের ৬০ দিন পূর্তি: 'পোড়া বাঁশি'র উদযাপনে পরিচালক-অভিনেতাদের বর্ণাঢ্য সমাবেশ।।

ডিজিটাল ডেস্কঃ  সাম্প্রতিক টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে "তারামা মোশন পিকচারস" ফিল্ম প্রোডাকশন হাউস নিবেদিত পরিচালক, শুভম দাস পরিচালিত মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা"পোড়া বাঁশি"র 60 Days celebration party অনুষ্ঠিত হয়েছিল প্রোডাকশন হাউসের নিজস্ব অফিসে। কেক কেটে সেলিব্রেশানের শুভ সূচনা হয়।  দ্বিতীয় পর্যায়ে বিশিষ্ট গুণীজনদের সহিত অন্যান্য পরিচালক, টেকনিশিয়ানস ও অভিনেতা-অভিনেত্রীদের বিশেষ সম্বর্ধনার দেওয়া হয়। পাশাপাশি, আড্ডা খাওয়া দাওয়া এবং শিল্পীদের নাচ-গানের মধ্য দিয়ে তৃতীয় পর্যায়ের জমজমাট সমগ্র অনুষ্ঠানটি মনোগ্রাহী হয়ে উঠে।   উপস্থিত ছিল বিশিষ্ট পরিচালক স্বপন সাহা, বিশিষ্ট অভিনেত্রী অনামিকা সাহা, পরিচালক শুভম দাস, শাস্ত্রীজি, প্লেব্যাক সিঙ্গার-অর্ণব ব্যানার্জি, গুরিয়া, কোরিওগ্রাফার-রত্না, পরিচালক কাঞ্চন নাগ, অনসূয়া সামন্ত, সরস্বতী দাস,রুনা (রায়না বূটিক), হাউস ইনচার্জ-রিনা দাস, হাউস ম্যানেজার-পবিত্র হালদার।  হিরোইনদের মধ্যে উপস্থিত ছিল-বনশ্রী, মৌপ্রিয়া, পৌলোমী, সিউ, সোনু,  অনসূয়া। অভিনেতা অভিনেত্রীদের মধ‍্যে উপস্থিত ছিল-মাধব,সৌমক, সুপ্রভাত...