চলছে ৪৭ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। আর এই মেলার ভীড়ে আপনি খেই হারালে চিন্তার কিছু নেই। ৯নং গেট দিয়ে ঢুকে সোজা চলে আসুন ৬২৬ নং স্টলে। ইবুকলিস্ট প্রকাশনীর এই স্টলে আপনি রহস্য, রোমাঞ্চ, কল্পবিজ্ঞান, সামাজিক, ঐতিহাসিক, প্রেম, অনুবাদ সব রকমের স্বাদের বইয়ের বিপুল সম্ভার পাবেন। সাথে পাবেন, শার্লক থিমড বুকমার্ক, কফি মাগ, ক্যালেন্ডার ও আরো নানান মার্চেন্ডাইজ। সাথে প্রায় প্রত্যেক কেনাকাটায় থাকছে নানান নিশ্চিত উপহার।
NBI !! মৃনাল কান্তি গায়েনের মিউজিক্যাল ডকুমেন্ট্রি "জাগো হে সুন্দরবনবাসী" দুটো ফিল্ম ফেস্টিভালে শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসাবে পুরস্কৃত হয়েছে !!
কলকাতা ।। ২৫ শে ফেব্রুয়ারি,২০২৬ ।। গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী,মুখ্য চরিত্রাভিনেতা, চিত্রগ্রাহক ও পরিচালক শ্রী মৃণাল কান্তি গায়েন তার মিউজিক্যাল ডকুমেন্ট্রি গানের ভিডিও অ্যালবাম- "জাগো হে সুন্দরবনবাসী "(Awake the people of Sundarban )দু'টো দু'টো বিখ্যাত ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসেবে পুরস্কৃত হল । ২০২৫ সালে হরিয়ানা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে( Haryana International Film Festival, 2025) প্রদর্শনের জন্য গোটা বিশ্বের থেকে বাছাই করা আটটি(০৮) গানের অ্যালবামের মধ্যে অন্যতম একটি হিসেবে স্থান পেয়েছে। এবং বেলঘরিয়া ফ্লিম ফেস্টিভাল, 2026 এ "বেস্ট ডকুমেন্টারি মিউজিক ভিডিও অন ইনভায়রণমেন্ট্" হিসাবে পুরস্কৃত হল ।
Comments
Post a Comment