দু বছরের শিশুর হটাৎ করে খিঁচুনি ও অজ্ঞান হয়ে যাওয়ার পিছনে কারণ হিসেবে দেখা যায় শিশুর ব্রেইনে একটি শিরা ফুলে রক্তপ্রবাহ বন্ধ হয়ে গেছে। চিকিৎসকরা তড়িঘড়ি ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার ছাড়া ক্রিটিকাল কেয়ারের মাধ্যমে কিভাবে সুস্থ জীবনে শিশুটিকে ফিরে আনা যায় সেই চেষ্টা করেন অভিজ্ঞ শিশু বিশেষজ্ঞরা।
কলকাতার অন্যতম বেসরকারি সুপার স্পেশালিটি CK বিড়লা CMRI হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকের তত্বাবধানে মায়ের কোলে ফিরে গিয়েছে দু বছরের শিশু। কনসালটেন্ট ডিপার্টমেন্ট অফ নিউরোলজির চিকিৎসক দীপ দাস টিম গঠন করে চলে পেডিয়াট্রিক নিউরোভাস্কুলার সার্জারি।
এই টিমে ছিলেন ডাঃ রুচি গোলাশ, ডাঃ শৈলেশ কুমার, ডাঃ জিকে প্রুসটি ও CMRI এর হেড সোমব্রত রায় সহ অন্যান্যরা। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে শিশুর সফল জীবনে ফিরে আসা ও চিকিৎসকদের ভূমিকা তুলে ধরা হয়।
Comments
Post a Comment