Skip to main content

NBI // সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি কে.জে. বালাকৃষ্ণন কে সংবর্ধনা দিল লিগ্যাল এইড ফোরাম

মোল্লা জসিমউদ্দিন - 
সোমবার বিকেলে কলকাতার রবীন্দ্র সদন এলাকার এক বিলাসবহুল হোটেলে সভাগৃহে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি কে. জে. বালাকৃষ্ণন কে সংবর্ধনা দিল অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরাম। 


এই সংবর্ধনা প্রদান সভায় উপস্থিত ছিলেন রেরার চেয়ারম্যান বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত,  দুই অবসরপ্রাপ্ত  বিচারপতি অশোক দাস অধিকারী ও দীপক সাহা রায়, রাজ্য পুলিশের প্রাক্তন ডিজিপি নপড়াজিত মুখোপাধ্যায়, কলকাতা হাইকোর্টের আইনজীবীদের মধ্যে ছিলেন সুখরঞ্জন দাশগুপ্ত, সঞ্জয় বর্ধন, চন্দ্রশেখর বাগ, কল্যাণ কুমার চক্রবর্তী প্রমুখ। 


আয়োজক সংগঠন অর্থাৎ 'অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরাম' এর সাধারণ সম্পাদক জয়দীপ মুখার্জি জানান -"  দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মাননীয়  কে.জে. বালাকৃষ্ণন  জাতীয় মানবাধিকার রক্ষায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন।এই মহান ব্যক্তিত্ব কে আমরা সম্মান জানাতে পেরে গর্বিত "। 


জানা গেছে, কেরালা রাজ্য নিবাসী হিসাবে সর্বপ্রথম তিনিই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে টানা তিন বছর ছিলেন। গত ২০০৭ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে ছিলেন। পরবর্তীতে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে ছিলেন তিনি। 


এদিন এই সংবর্ধনা প্রদান সভায় কুমুদ সাহিত্য মেলা কমিটির তরফে কলকাতা হাইকোর্টের  প্রাক্তন বিচারপতি প্রয়াত সুধেন্দ্রনাথ মল্লিক স্মরণে 'সুধেন্দ্রনাথ মল্লিক রত্ন' সম্মান জানানো হয় সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতিকে।


এর পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে গত ৩ রা মার্চ হয়ে যাওয়া কুমুদ সাহিত্য মেলার কুমুদ সাহিত্য রত্ন সম্মান মানপত্র টি তুলে দেওয়া হয় নেতাজি গবেষক জয়দীপ মুখার্জিকে।

Comments

Popular posts from this blog

NBI !! মৃনাল কান্তি গায়েনের মিউজিক্যাল ডকুমেন্ট্রি "জাগো হে সুন্দরবনবাসী" দুটো ফিল্ম ফেস্টিভালে শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসাবে পুরস্কৃত হয়েছে !!

কলকাতা ।। ২৫ শে ফেব্রুয়ারি,২০২৬ ।।  গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী,মুখ্য চরিত্রাভিনেতা, চিত্রগ্রাহক ও পরিচালক শ্রী মৃণাল কান্তি গায়েন তার মিউজিক্যাল ডকুমেন্ট্রি গানের ভিডিও অ্যালবাম- "জাগো হে সুন্দরবনবাসী "(Awake the people of Sundarban )দু'টো দু'টো বিখ্যাত ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসেবে পুরস্কৃত হল ।  ২০২৫ সালে হরিয়ানা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে(  Haryana International Film Festival, 2025)  প্রদর্শনের জন্য  গোটা বিশ্বের থেকে বাছাই করা আটটি(০৮) গানের অ্যালবামের মধ্যে অন্যতম একটি হিসেবে স্থান পেয়েছে। এবং বেলঘরিয়া ফ্লিম ফেস্টিভাল, 2026 এ "বেস্ট ডকুমেন্টারি মিউজিক ভিডিও অন ইনভায়রণমেন্ট্" হিসাবে পুরস্কৃত হল । 

NBI !! উইমেন্স ক্রিশ্চিয়ান কলেজের চতুর্থ তম ক্রিসমাস কার্নিভাল !!

কলকাতাঃ  কলকাতার কালীঘাটে ছিয়াত্তর বছর উত্তীর্ণ উইমেন্স ক্রিশ্চিয়ান কলেজের চতুর্থ তম ক্রিসমাস কার্নিভাল এবছর অনুষ্ঠিত হল কলেজ প্রাঙ্গণে। গ্রীক চার্চ রো তে।সারা কলেজ জুড়ে ছিল বড়দিনের উৎসবের মেজাজ ।  যীশুখৃষ্টের জন্মদিনের প্রাক পর্বে কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রী কুশল বিশ্বাসের পরিচালনায় ছাত্রীদের যোগদানে প্রার্থনা , খ্রিস্টমাস হিম এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  মেয়েদের এই কলেজে বড়দিন উপলক্ষ্যে কার্নিভাল এ বিক্রিত হয় তাদের নিজেদের হাতে তৈরি বিভিন্ন খাবার এবং দৈনন্দিন কাজে প্রয়োজনীয় নানা জিনিস ব্যাগ, পোশাক, অলঙ্কার ইত্যাদি। সুচারু, সুমেলি এবং কলেজের ইকো ক্লাব সারা বছর ব্যাপী মেয়েদের স্বনির্ভর করার ও পরিবেশ সচেতন করার লক্ষ্যে নিরলস যে কর্মশালা ও অন্যান্য আয়োজন করে তারই কার্যকরী বিকি কিনির সময় এই কার্নিভালের দিনটি। প্রাক্তণ ও বর্তমান অধ্যাপক ও ছাত্রীদের মিলনে এই আয়োজন আনন্দ মুখর হয়ে উঠেছিল।

NBI // টোকিওতে প্রথম আনন্দ মেলা: IBCAJ-এর উদ্যোগে বাঙালিয়ানার উৎসব !

টোকিও,জাপান :-  টোকিও শহরে IBCAJ-এর পক্ষ থেকে এবছর অনুষ্ঠিত হলো ১৪তম দুর্গাপূজো। পূজো উপলক্ষে আয়োজিত এই উৎসবে ২০০-রও বেশি মানুষের সমাগম ঘটে, যা জাপানে বাঙালি সম্প্রদায়ের ঐক্য ও উচ্ছ্বাসের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই বিশেষ আয়োজনের অংশ হিসেবে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় আনন্দ মেলা। IBCAJ-এর সদস্যদের আন্তরিক সহযোগিতায় আয়োজিত এই মেলায় ছিল মোট আটটি স্টল— ঝালমুড়ি, ফুচকা-চুরমুড়, বরা পাও, নলেন গুড়ের ক্ষীরমোহন ও সন্দেশ, পাটিসাপ্টা, খুদেদের বানানো কেক, চিকেন টিক্কা ও রু-আবজা — যা টোকিওবাসীর সামনে বাঙালিয়ানার আসল স্বাদ তুলে ধরে। কোতো সিটি সোগো কুমিন সেন্টারের সপ্তম তলার একটি হলে আয়োজিত এই আনন্দ মেলা ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। পূজোর সঙ্গে সঙ্গে ঐতিহ্যবাহী সিঁদুর খেলা-রও আয়োজন করা হয়, যেখানে সকল সদস্য একসঙ্গে অংশগ্রহণ করে আনন্দ ভাগ করে নেন। IBCAJ-এর সদস্যদের নিষ্ঠা ও সক্রিয় অংশগ্রহণে দুর্গাপূজো ও আনন্দ মেলা — দুটোই হয়ে ওঠে এক স্মরণীয় ও সার্থক সাংস্কৃতিক আয়োজন।