কলকাতা:- দুর্গাপুজো আর ঠিক দুর্গাপুজোর পরেই কালীপুজো।আর কালীপুজো মানেই দক্ষিণেশ্বর,কালীঘাট, তারাপীঠ,ঠনঠনিয়া ভারতবর্ষ থেকে শুরু করে বিশ্বে যেরকম সবাই জানে তার সাথে আর একটা নাম আছে সেটা হলো ফাটাকেষ্টর কালী পূজো যা ভারতবর্ষ থেকে শুরু করে বিশ্বে অনেকেই যানে।
ফাটাকেষ্ট কালীপুজো খ্যাত 'নব যুবক সঙ্ঘ'-র ৬৭ তম বর্ষের পুজোর খুঁটিপুজো হয়ে গেল।
খুঁটি পুজোর দিন এই পুজোর প্রধান উদ্যোক্তাদের পাওয়া গেলো একই ফ্রেমে তারা হলেন জয়েন্ট সেক্রেটারি সুকৃতি দত্ত,জয়েন্ট সেক্রেটারি শিবু সোম,জয়েন্ট সেক্রেটারি সঞ্জীব আচার্য এবং ফাটাকেষ্ট পুজোর মূল উদ্যোক্তা সকলের প্রিয় প্রবন্ধ রায় যিনি এলাকায় ফান্টাদা নামে বেশী পরিচিত।
নব যুবক সঙ্ঘ-র কর্ণধার প্রবন্ধ রায় ওরফে ফান্টাদা বলেছেন, "এই বছর ৬৭ তম বর্ষের মাতৃ আরাধনায় ব্রতী হয়েছে 'নব যুবক সঙ্ঘ'।"
Comments
Post a Comment