Skip to main content

NBI // রজত জয়ন্তী বর্ষে 'সাউথ ইস্ট কলকাতা কালচারাল অ্যাসোসিয়েশন' - এর দুর্গা পুজোর থিম 'সহজ পাঠ' !

দক্ষিণ পূর্ব কলকাতার টেগোর পার্কের 'সাউথ - ইস্ট কলকাতা কালচারাল অ্যাসোসিয়েশন' এর শারদীয় দুর্গা পুজোর এবার পঁচিশ বছর। রজত জয়ন্তী বর্ষে পুজোর থিম 'সহজ পাঠ'। ক্লাবের সভাপতি স্বপন পায়রা জানিয়েছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ বইয়ের লেখা ও আঁকা থাকবে প্যান্ডেল জুড়ে। 

ক্লাবের সম্পাদক ড: পি কে রায় চৌধুরী বলেন, বর্তমানে এই কম্পিউটারের যুগে আমাদের ছোট বেলার স্লেট পেন্সিল এবং কাঠের পেন্সিল এখনকার শিক্ষায় বিলুপ্ত প্রায়। শিশুদের সেই পুরনো জিনিসগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিতে বড় বড় কাঠ পেন্সিল তৈরি করে মন্ডপে রাখা হবে। এছাড়া প্যান্ডেলও তৈরি করা হয়েছে কাঠ পেন্সিলের আদলে। 

সাউথ ইস্ট কলকাতা কালচারাল অ্যাসোসিয়েশনের এবারের থিমের  রূপকার শিল্পী সঞ্জয় ঘোষ। তিনি দেখালেন, স্লেটের ওপর পেন্সিল বা চক দিয়ে যেমন লেখা ও আঁকা হয়, বড় বড় স্লেট তৈরি করে ঠিক সেই রকম এফেক্ট আনা হয়েছে। এছাড়াও কাঠ পেন্সিল ছুলে তা গুঁড়ো করে থার্মোকলের ওপর সহজ পাঠের সেই চির পরিচিত ছবিগুলো আঁকা হয়েছে। সেই সঙ্গে রয়েছে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ। কাঠ পেন্সিল ছোট করে কেটে ও ইরেজার দিয়ে সুন্দর সুন্দর নকশা তৈরি করে সাজানো হবে মন্ডপ।

ক্লাবের যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ রায় বলেন, ইংরেজির পাশাপাশি মাতৃভাষা বাংলাকে গ্ৰহণ করার বার্তা দিচ্ছে এই পুজো কমিটি। 

সাউথ ইস্ট কলকাতা কালচারাল অ্যাসোসিয়েশনের প্রতিমা এবার একচালার। যথাবিহিত রীতি মেনে নিষ্ঠার সঙ্গে পুজো করেন উদ্যোক্তারা। পুজোর এই কাজ সামলান এলাকার মহিলারা। 
পুজোর ক'টা দিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবারও এলাকার কচিকাঁচাদের নিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

রজত জয়ন্তী বর্ষে প্রতিমা নিরঞ্জন পর্বেও থাকছে অভিনবত্ব। মহিলা ঢাকী আনার পরিকল্পনা রয়েছে তাঁদের। বিলুপ্ত প্রায় বহুরূপী শিল্পকে বাঁচিয়ে রাখতে বহুরূপী ও ছৌ শিল্পীদের এনে অনুষ্ঠান করার কথা ভাবছেন উদ্যোক্তারা। এছাড়া থাকবে ধামসা মাদল ও রণপা নৃত্য। 

রজত জয়ন্তী বর্ষের দুর্গা পুজোয় এলাকার সমস্ত মানুষ সামিল হয়ে আনন্দে মেতে উঠবেন ব'লেই আশা করেন সাউথ ইস্ট কলকাতা কালচারাল অ্যাসোসিয়েশন পুজো কমিটির সদস্যরা।

Comments

Popular posts from this blog

আস্তে চলেছে সম্পর্কের টানাপোড়া নিয়ে ছবি "তাকে আমি মন দিয়েছি"

নিউজ ডেস্ক:- আজ দুর্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অন্তর্গত কলকাতার নন্দনে স্ক্রিনিং হল নতুন পরিচালক প্রণবেশ বসু রায়ের প্রথম বাংলা সিনেমার। নিজের এই অভিষেক ছবি নিয়ে উচ্ছ্বসিত পরিচালক বলেন, “আমি এই সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত। উৎসব কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই, যারা আমার মতো নতুনদের পাশে দাঁড়াচ্ছেন।” সিনেমাটির মূল বিষয়বস্তু টিনেজ প্রেম, সম্পর্কের টানাপোড়েন এবং যুবসমাজের মধ্যে বেড়ে চলা নেশার প্রতি আসক্তি। প্রণবেশ বলেন, “ছবিটি আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা এবং ছোটবেলার এক স্বপ্নের ফসল। আমি চাই, এই ছবি দেখে অন্তত একজন যুবক যদি নেশার পথ থেকে ফিরে আসে, তাহলে আমার পরিশ্রম সার্থক হবে।” দর্শকদের জন্য এই সিনেমা এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছে—যেখানে একদিকে রয়েছে প্রেমের সরল উচ্ছ্বাস, অন্যদিকে আছে আসক্তির ভয়ানক অন্ধকার, আর সেই অন্ধকার থেকে মুক্তির সৎ ও সাহসী পথ। সমাজের বাস্তব ছবিকে নিপুণভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন এই নবীন পরিচালক। এই ছবির একটি উল্লেখযোগ্য চমক হল, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির চিত্রনাট্যকার ও পরিচালক সোমনাথ ভট্টাচার্যের অভিনয়। নতুন পরিচালক প্রণবেশের বন্ধু হিসেবে তিনি প...

NBI !! মৃনাল কান্তি গায়েনের মিউজিক্যাল ডকুমেন্ট্রি "জাগো হে সুন্দরবনবাসী" দুটো ফিল্ম ফেস্টিভালে শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসাবে পুরস্কৃত হয়েছে !!

কলকাতা ।। ২৫ শে ফেব্রুয়ারি,২০২৬ ।।  গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী,মুখ্য চরিত্রাভিনেতা, চিত্রগ্রাহক ও পরিচালক শ্রী মৃণাল কান্তি গায়েন তার মিউজিক্যাল ডকুমেন্ট্রি গানের ভিডিও অ্যালবাম- "জাগো হে সুন্দরবনবাসী "(Awake the people of Sundarban )দু'টো দু'টো বিখ্যাত ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসেবে পুরস্কৃত হল ।  ২০২৫ সালে হরিয়ানা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে(  Haryana International Film Festival, 2025)  প্রদর্শনের জন্য  গোটা বিশ্বের থেকে বাছাই করা আটটি(০৮) গানের অ্যালবামের মধ্যে অন্যতম একটি হিসেবে স্থান পেয়েছে। এবং বেলঘরিয়া ফ্লিম ফেস্টিভাল, 2026 এ "বেস্ট ডকুমেন্টারি মিউজিক ভিডিও অন ইনভায়রণমেন্ট্" হিসাবে পুরস্কৃত হল । 

NBI !! উইমেন্স ক্রিশ্চিয়ান কলেজের চতুর্থ তম ক্রিসমাস কার্নিভাল !!

কলকাতাঃ  কলকাতার কালীঘাটে ছিয়াত্তর বছর উত্তীর্ণ উইমেন্স ক্রিশ্চিয়ান কলেজের চতুর্থ তম ক্রিসমাস কার্নিভাল এবছর অনুষ্ঠিত হল কলেজ প্রাঙ্গণে। গ্রীক চার্চ রো তে।সারা কলেজ জুড়ে ছিল বড়দিনের উৎসবের মেজাজ ।  যীশুখৃষ্টের জন্মদিনের প্রাক পর্বে কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রী কুশল বিশ্বাসের পরিচালনায় ছাত্রীদের যোগদানে প্রার্থনা , খ্রিস্টমাস হিম এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  মেয়েদের এই কলেজে বড়দিন উপলক্ষ্যে কার্নিভাল এ বিক্রিত হয় তাদের নিজেদের হাতে তৈরি বিভিন্ন খাবার এবং দৈনন্দিন কাজে প্রয়োজনীয় নানা জিনিস ব্যাগ, পোশাক, অলঙ্কার ইত্যাদি। সুচারু, সুমেলি এবং কলেজের ইকো ক্লাব সারা বছর ব্যাপী মেয়েদের স্বনির্ভর করার ও পরিবেশ সচেতন করার লক্ষ্যে নিরলস যে কর্মশালা ও অন্যান্য আয়োজন করে তারই কার্যকরী বিকি কিনির সময় এই কার্নিভালের দিনটি। প্রাক্তণ ও বর্তমান অধ্যাপক ও ছাত্রীদের মিলনে এই আয়োজন আনন্দ মুখর হয়ে উঠেছিল।