সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুব্রত বক্সি, মোহনবাগান ক্লাবের সম্পাদক দেবাশিস দত্ত, ফুটবলার দিব্যেন্দু বিশ্বাস, মানস ভট্টাচার্য, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত প্রমুখ অগণিতা বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ভারতের বীর সন্তান নেতাজী সুভাষচন্দ্র বসু-র জন্মদিনের স্মরণে কলকাতার 'ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র'-এ '২৬ তম মেগা রক্তদান উৎসব' সম্পন্ন করল 'কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন'।
আজ সকাল ১০ টায় গণেশবন্দনার মাধ্যমে শুরু হয় 'কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন' সংক্ষেপে 'কে এস এল এ'-র আজকের অনুষ্ঠান।
'কে এস এল এ'-র পক্ষ থেকে জানানো হয়েছে, "রক্তদান উৎসবের মাধ্যমে কয়েক হাজার নরনারী আজ রক্তদান করবেন।"
Comments
Post a Comment