মিউজিক ভিডিওটি দর্শকদের ভবিষ্যতের এক পোস্ট-অ্যাপোক্যালিপ্টিক কলকাতায় নিয়ে যায়, যেখানে হাওড়া ব্রিজ, হুগলি ব্রিজ এবং শহরের রাস্তাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এটি পশ্চিমবঙ্গে প্রথম সম্পূর্ণ VFX অ্যানিমেশনে নির্মিত মিউজিক ভিডিও।
অন্তর্জগতে হারিয়ে যাওয়া, অস্তিত্বের অস্থিরতা ও নিজেকে খুঁজে ফেরার যন্ত্রণা—এই অনুভূতিগুলিকে শব্দের রঙে ফুটিয়ে তুলেছে "রানওয়ের রাস্তায়"। এক অন্তহীন যন্ত্রণার আবর্তে ঘুরপাক খাওয়া, ভাঙা বাস্তবের মধ্যে বেঁচে থাকার মানে খোঁজার গল্প বলে এই গান।সুর ও সংগীত: ইমন মুখার্জি,ভিডিও: ইমন মুখার্জি,গান ও কণ্ঠ: ইমন মুখার্জি,বিশেষ কৃতজ্ঞতা: সৌম্যদীপ সাহা ও শঙ্খ গুপ্ত। এই গানটি শুনতে পাওয়া যাবে: Spotify, JioSaavn, Apple Music, Wynk, Gaana, YouTube Music, Hungama এবং অন্যান্য প্ল্যাটফর্মে।
Comments
Post a Comment