Skip to main content

NBI // কলকাতায় অনুষ্ঠিত হলো "বেঙ্গল বিসনেস এক্সসেলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫"

ছবি - মৃত্যুঞ্জয় রায়
নিজস্ব প্রতিবেদক: 
কলকাতার রাজারহাটে অবস্থিত "দা ওয়েস্টিন" হোটেলে আয়োজিত হয়ে গেল "বেঙ্গল বিসনেস এক্সসেলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫"।

 প্রেস্টিজেস্ফিয়ার PR-এর উদ্যোগে আয়োজিত এক সম্মানজনক অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট ব্যবসায়ীদের সম্মান জানানো হয়। 

১৩ জুলাই ২০২৫, রবিবার বিকেল ৫:৩০ মিনিটে শুরু হওয়া এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজস্ব দপ্তরের যুগ্ম কমিশনার এবং বিখ্যাত ফটো আর্টিস্ট অনুপম হালদার এবং সেলিব্রিটি অথিতি হিসাবে উপস্থিত ছিলেন অভিনেত্রী শ্রাবন্তি চ্যাটার্জি। 
অনুপম হালদার এবং অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি একত্রে এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের সফল উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেন। উদ্যোক্তাদের উৎসাহিত করতে এবং তাঁদের সাফল্যকে স্বীকৃতি জানাতেই এই আয়োজন।  


সাংবাদিকদের মুখোমুখি অনুপম হালদার বলেন, এই ধরনের উদ্যোগ প্রমাণ করে যে পশ্চিমবঙ্গ কেবল ঐতিহ্যে নয়, আধুনিক ব্যবসা ও উদ্যোগেও এগিয়ে চলেছে। শিল্প, প্রযুক্তি ও পরিষেবা খাতে নতুন বিনিয়োগ এবং তরুণ উদ্যোক্তাদের আগ্রহ রাজ্যের অর্থনীতিকে আগামী দিনে আরও শক্তিশালী করবে। সরকারের সহায়তা ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ে পশ্চিমবঙ্গ দ্রুত একটি প্রধান ব্যবসায়িক গন্তব্য হয়ে উঠছে। 

এছাড়াও, প্রেস্টিজেস্ফিয়ার PR-এর কর্ণধার আয়াজ আহমেদ জানান, এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান শুধুমাত্র সম্মাননা প্রদানের একটি মঞ্চ নয়, বরং এটি পশ্চিমবঙ্গের বিভিন্ন বিভাগের উদ্যোক্তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এ অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের ১০০ টিরও বেশি বিভাগের ব্যবসায়ী ও উদ্যোক্তাকে পুরস্কৃত করা হবে, যা ভবিষ্যতে রাজ্যের শিল্প ও ব্যবসা ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে।

Comments

Popular posts from this blog

NBI !! মৃনাল কান্তি গায়েনের মিউজিক্যাল ডকুমেন্ট্রি "জাগো হে সুন্দরবনবাসী" দুটো ফিল্ম ফেস্টিভালে শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসাবে পুরস্কৃত হয়েছে !!

কলকাতা ।। ২৫ শে ফেব্রুয়ারি,২০২৬ ।।  গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী,মুখ্য চরিত্রাভিনেতা, চিত্রগ্রাহক ও পরিচালক শ্রী মৃণাল কান্তি গায়েন তার মিউজিক্যাল ডকুমেন্ট্রি গানের ভিডিও অ্যালবাম- "জাগো হে সুন্দরবনবাসী "(Awake the people of Sundarban )দু'টো দু'টো বিখ্যাত ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসেবে পুরস্কৃত হল ।  ২০২৫ সালে হরিয়ানা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে(  Haryana International Film Festival, 2025)  প্রদর্শনের জন্য  গোটা বিশ্বের থেকে বাছাই করা আটটি(০৮) গানের অ্যালবামের মধ্যে অন্যতম একটি হিসেবে স্থান পেয়েছে। এবং বেলঘরিয়া ফ্লিম ফেস্টিভাল, 2026 এ "বেস্ট ডকুমেন্টারি মিউজিক ভিডিও অন ইনভায়রণমেন্ট্" হিসাবে পুরস্কৃত হল । 

NBI !! উইমেন্স ক্রিশ্চিয়ান কলেজের চতুর্থ তম ক্রিসমাস কার্নিভাল !!

কলকাতাঃ  কলকাতার কালীঘাটে ছিয়াত্তর বছর উত্তীর্ণ উইমেন্স ক্রিশ্চিয়ান কলেজের চতুর্থ তম ক্রিসমাস কার্নিভাল এবছর অনুষ্ঠিত হল কলেজ প্রাঙ্গণে। গ্রীক চার্চ রো তে।সারা কলেজ জুড়ে ছিল বড়দিনের উৎসবের মেজাজ ।  যীশুখৃষ্টের জন্মদিনের প্রাক পর্বে কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রী কুশল বিশ্বাসের পরিচালনায় ছাত্রীদের যোগদানে প্রার্থনা , খ্রিস্টমাস হিম এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  মেয়েদের এই কলেজে বড়দিন উপলক্ষ্যে কার্নিভাল এ বিক্রিত হয় তাদের নিজেদের হাতে তৈরি বিভিন্ন খাবার এবং দৈনন্দিন কাজে প্রয়োজনীয় নানা জিনিস ব্যাগ, পোশাক, অলঙ্কার ইত্যাদি। সুচারু, সুমেলি এবং কলেজের ইকো ক্লাব সারা বছর ব্যাপী মেয়েদের স্বনির্ভর করার ও পরিবেশ সচেতন করার লক্ষ্যে নিরলস যে কর্মশালা ও অন্যান্য আয়োজন করে তারই কার্যকরী বিকি কিনির সময় এই কার্নিভালের দিনটি। প্রাক্তণ ও বর্তমান অধ্যাপক ও ছাত্রীদের মিলনে এই আয়োজন আনন্দ মুখর হয়ে উঠেছিল।

NBI // টোকিওতে প্রথম আনন্দ মেলা: IBCAJ-এর উদ্যোগে বাঙালিয়ানার উৎসব !

টোকিও,জাপান :-  টোকিও শহরে IBCAJ-এর পক্ষ থেকে এবছর অনুষ্ঠিত হলো ১৪তম দুর্গাপূজো। পূজো উপলক্ষে আয়োজিত এই উৎসবে ২০০-রও বেশি মানুষের সমাগম ঘটে, যা জাপানে বাঙালি সম্প্রদায়ের ঐক্য ও উচ্ছ্বাসের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই বিশেষ আয়োজনের অংশ হিসেবে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় আনন্দ মেলা। IBCAJ-এর সদস্যদের আন্তরিক সহযোগিতায় আয়োজিত এই মেলায় ছিল মোট আটটি স্টল— ঝালমুড়ি, ফুচকা-চুরমুড়, বরা পাও, নলেন গুড়ের ক্ষীরমোহন ও সন্দেশ, পাটিসাপ্টা, খুদেদের বানানো কেক, চিকেন টিক্কা ও রু-আবজা — যা টোকিওবাসীর সামনে বাঙালিয়ানার আসল স্বাদ তুলে ধরে। কোতো সিটি সোগো কুমিন সেন্টারের সপ্তম তলার একটি হলে আয়োজিত এই আনন্দ মেলা ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। পূজোর সঙ্গে সঙ্গে ঐতিহ্যবাহী সিঁদুর খেলা-রও আয়োজন করা হয়, যেখানে সকল সদস্য একসঙ্গে অংশগ্রহণ করে আনন্দ ভাগ করে নেন। IBCAJ-এর সদস্যদের নিষ্ঠা ও সক্রিয় অংশগ্রহণে দুর্গাপূজো ও আনন্দ মেলা — দুটোই হয়ে ওঠে এক স্মরণীয় ও সার্থক সাংস্কৃতিক আয়োজন।