কলকাতা ডেস্কঃ বাংলার অগ্নিকন্যা মানবিক মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ও বাংলার সেনাপতি মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শিবপুর বিধানসভা কেন্দ্রে বন্যা কবলিত এলাকা প্রদর্শন এবং ত্রাণ বিতরণ।
শিবপুর বিধান সভার আইকন তথা রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং মাননীয় বিধায়ক শ্রী মনোজ তিওয়ারি মহাশয়ের অনুপ্রেরণায় শিবপুর কেন্দ্রের অন্তর্গত (পূর্বতন ৫০ নং) ও অধুনা ৬৪ নং ওয়ার্ডের কার্তিক ঘোষ মহোদয় ( সহ-সভাপতি, পূর্বতন ৫০ নং ও অধুনা ৬৪ নং ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেস), অমিত বিশ্বাস ( বিশিষ্ট সমাজসেবী পূর্বতন ৫০ নং ওয়ার্ড) এবং সুকুমার শাসমল, বাপি মন্ডল এছাড়াও ছিলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা সহ তৃণমূল যুব কংগ্রেস কর্মীবৃন্দদের উদ্যোগে ও উপস্থিতি তে অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত কোনা ভুত বাগান,কোনা পিয়ারা বাগান,কোনা বাজার,রেল লাইন ধার চাল পট্টি অঞ্চলে ২০০টি পরিবার কে শুকনো খাবার ও প্রয়োজনীয় ঔষুধ পত্র (ORS) ত্রাণ সামগ্রী বিতরণ করা হলো।
একটি পরিবার তারা প্রতিবন্ধী মানুষ তাদের কে থাকার জন্য স্থানীয় ক্লাব এ ব্যাবস্থা করাহয়।এবং তাদের যেকোনো রকম সাহায্যের জন্য আশ্বস্ত করা হয়েছে।
Comments
Post a Comment