Skip to main content

NBI // কালীপূজাতেও শ্রেষ্ঠত্বের খোঁজ! 'ফ্রেন্ডস্ শ্যামা সেরা শিরোপা'র মঞ্চে এক হচ্ছে বড়-ছোট পুজো !

​বিশেষ প্রতিনিধি, কলকাতাঃ
দুর্গাপূজার 'শারদ সেরা শিরোপা'-র অভূতপূর্ব সাফল্যের পর ফ্রেন্ডসের কর্ণধার শুভজিৎ বোস এই বছর কালীপুজোয় শুরু করলেন 'ফ্রেন্ডস্ শ্যামা সেরা শিরোপা সম্মান ২০২৫'। আর প্রথম বছরেই এই সম্মান বিপুল সাড়া জাগিয়ে সুপারহিট। প্রায় ১০০টি ক্লাব এই নতুন উদ্যোগে যুক্ত হওয়ায় উদ্যোক্তারা যারপরনাই আপ্লুত।

​ফ্রেন্ডস্-এর কর্ণধার শুভজিৎ বোস জানিয়েছেন, তাঁদের উদ্দেশ্য শুধু সেরা পুজোকে সম্মান জানানো নয়, বরং নতুন ভাবনা এবং কম বাজেটের পুজোকেও একই মঞ্চে নিয়ে আসা। তিনি বলেন, "আমরা খালি বড় পুজোকেই সম্মানিত করিনি, কম বাজেটের এবং উদীয়মান এবং প্রচেষ্টা সম্মানও আমরা করেছি। ছোট বড় এবং ঘরোয়া পুজোকেও আমরা নিয়ে আসতে চলেছি একই মঞ্চে।" এই বছরেই 'সেরা গৃহস্থ বাড়ি পুজো' বিভাগে সাহাবাড়ি-কে পুরস্কৃত করে সেই উদ্যোগের সূচনা করা হয়েছে।

​তিনি আশা প্রকাশ করেন, আগামী বছরে এই প্রতিযোগিতায় ২০০-রও বেশি ক্লাব যুক্ত হবেন এবং নতুন বছরে পুরস্কারের সঙ্গে আরও কিছু চমক থাকবে।

​সম্মানপ্রাপ্ত ক্লাবসমূহ (নির্বাচিত অংশ):



বিভাগ                                         বিজয়ী ক্লাব
সেরার সেরা মণ্ডপ                      শানপুর মিতালী সংঘ
সেরার সেরা প্রতিমা                     গিরিশ পার্ক ৫ স্টার স্পোর্টিং
সেরার সেরা প্রতিমা                      বেহালা অভ্যুদয়
 সেরার সেরা পুজো                        রিজেন্ট যুব ছাএ
সেরার সেরা পুজো                        টালিগঞ্জ অভিযাত্রী ক্লাব
ভিন্ন ভাবধারা পুজো                      জয়তু সংঘ 
ভিন্ন ভাবধারা পুজো                      শ্যামা পল্লি শ্যামা সংঘ
 সেরা গৃহস্থ বাড়ি পুজো                  সাহাবাড়ি
উদ্যোগের প্রতি সম্মাননা                ত্রিভুবন ক্লাব,
                                                      বরিশা শান্তি সংঘ,
                                                      ইয়ংস্টার ক্লাব
উদীয়মান মান ও প্রচেষ্টার সম্মান:     দর্গাতলা শান্তি সংঘ

সংগঠকেরা আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সকল বিজয়ী ক্লাবকে। চন্দ্রিমা, অনির্বাণ, বাপ্পাই , ঐন্দ্রিলা সহ ইলোরা, মুজিবা, রাজ, বিশ্বজিৎ, রোহন এবং ইজাজ-এর সক্রিয় ভূমিকায় এই আয়োজন সফল হয়েছে।  উদ্যোগের নেপথ্যে যাঁদের অবদান অনস্বীকার্য , সম্ভবই হতো না যদি চন্দ্রিমা এবং অনির্বাণ সহযোগিতা না থাকতো।

​কবিতার অংশ বিশেষ: জেগে ওঠো আজ, দীপান্বিতা এই রাতে!/ শ্যামা সেরা শিরোপা, উঠবে শ্রেষ্ঠত্বের হাতে!

Comments

Popular posts from this blog

NBI !! মৃনাল কান্তি গায়েনের মিউজিক্যাল ডকুমেন্ট্রি "জাগো হে সুন্দরবনবাসী" দুটো ফিল্ম ফেস্টিভালে শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসাবে পুরস্কৃত হয়েছে !!

কলকাতা ।। ২৫ শে ফেব্রুয়ারি,২০২৬ ।।  গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী,মুখ্য চরিত্রাভিনেতা, চিত্রগ্রাহক ও পরিচালক শ্রী মৃণাল কান্তি গায়েন তার মিউজিক্যাল ডকুমেন্ট্রি গানের ভিডিও অ্যালবাম- "জাগো হে সুন্দরবনবাসী "(Awake the people of Sundarban )দু'টো দু'টো বিখ্যাত ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসেবে পুরস্কৃত হল ।  ২০২৫ সালে হরিয়ানা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে(  Haryana International Film Festival, 2025)  প্রদর্শনের জন্য  গোটা বিশ্বের থেকে বাছাই করা আটটি(০৮) গানের অ্যালবামের মধ্যে অন্যতম একটি হিসেবে স্থান পেয়েছে। এবং বেলঘরিয়া ফ্লিম ফেস্টিভাল, 2026 এ "বেস্ট ডকুমেন্টারি মিউজিক ভিডিও অন ইনভায়রণমেন্ট্" হিসাবে পুরস্কৃত হল । 

NBI // বেলগাছিয়ায় ঐতিহ্যবাহী খুঁটি পুজো—২০২৬ দুর্গাপুজোর সূচনা আনুষ্ঠানিকভাবে।।

কলকাতা: রথযাত্রার পবিত্র তিথিকে সামনে রেখে উত্তর কলকাতার বেলগাছিয়া অঞ্চলে বৃহস্পতিবার আয়োজিত হল ঐতিহ্যবাহী “খুঁটি পুজো”। বেলগাছিয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই আচার-অনুষ্ঠানের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হল ২০২৬ সালের দুর্গোৎসবের প্রস্তুতি পর্ব। দুর্গাপুজোর মণ্ডপ নির্মাণের শুভ সূচনার প্রতীক হিসেবে খুঁটি পুজো বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রতিবছরের মতো এ বছরও ধর্মীয় নিয়মনীতি মেনে পূজার আয়োজন করা হয়, যেখানে ভক্তি ও উৎসাহের পরিবেশে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি অরিন্দম সাহা , সম্পাদক অভিষেক দাস,কার্য নির্বাহী কমিটি সদস্য অনির্বাণ ভট্টাচার্য তাঁদের পাশাপাশি এলাকার বহু বাসিন্দা এই শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং দুর্গোৎসবের সূচনায় সামিল হন।পুজোর আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মা দুর্গার আশীর্বাদ কামনা করে উদ্যোক্তারা জানান, এই খুঁটি পুজোর মাধ্যমেই এবারের দুর্গোৎসবের পথচলা শুরু হল। তাঁরা আশাবাদী, সকলের সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণে আসন্ন দুর্গাপুজো আরও সাফল্যমণ্ডিত ও বর্ণময় হয়ে উঠবে। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের মঙ্গল, শান্তি...

NBI // সাফল্যের ৬০ দিন পূর্তি: 'পোড়া বাঁশি'র উদযাপনে পরিচালক-অভিনেতাদের বর্ণাঢ্য সমাবেশ।।

ডিজিটাল ডেস্কঃ  সাম্প্রতিক টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে "তারামা মোশন পিকচারস" ফিল্ম প্রোডাকশন হাউস নিবেদিত পরিচালক, শুভম দাস পরিচালিত মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা"পোড়া বাঁশি"র 60 Days celebration party অনুষ্ঠিত হয়েছিল প্রোডাকশন হাউসের নিজস্ব অফিসে। কেক কেটে সেলিব্রেশানের শুভ সূচনা হয়।  দ্বিতীয় পর্যায়ে বিশিষ্ট গুণীজনদের সহিত অন্যান্য পরিচালক, টেকনিশিয়ানস ও অভিনেতা-অভিনেত্রীদের বিশেষ সম্বর্ধনার দেওয়া হয়। পাশাপাশি, আড্ডা খাওয়া দাওয়া এবং শিল্পীদের নাচ-গানের মধ্য দিয়ে তৃতীয় পর্যায়ের জমজমাট সমগ্র অনুষ্ঠানটি মনোগ্রাহী হয়ে উঠে।   উপস্থিত ছিল বিশিষ্ট পরিচালক স্বপন সাহা, বিশিষ্ট অভিনেত্রী অনামিকা সাহা, পরিচালক শুভম দাস, শাস্ত্রীজি, প্লেব্যাক সিঙ্গার-অর্ণব ব্যানার্জি, গুরিয়া, কোরিওগ্রাফার-রত্না, পরিচালক কাঞ্চন নাগ, অনসূয়া সামন্ত, সরস্বতী দাস,রুনা (রায়না বূটিক), হাউস ইনচার্জ-রিনা দাস, হাউস ম্যানেজার-পবিত্র হালদার।  হিরোইনদের মধ্যে উপস্থিত ছিল-বনশ্রী, মৌপ্রিয়া, পৌলোমী, সিউ, সোনু,  অনসূয়া। অভিনেতা অভিনেত্রীদের মধ‍্যে উপস্থিত ছিল-মাধব,সৌমক, সুপ্রভাত...