Skip to main content

NBI !! সারা বাংলা দাবা সংস্থার উদ্যোগে "শতরঞ্জ কে হিরোজ ২০২৬"

কলকাতা: রাজ্যের দাবা জগতের কৃতী খেলোয়াড় ও প্রবীণ দাবা ব্যক্তিত্বদের সম্মান জানাতে কলকাতার ঐতিহ্যবাহী দ্য বেঙ্গল চেম্বার অব কমার্সে অনুষ্ঠিত হয়ে গেল ‘তৃতীয় শতরঞ্জ কে হিরোজ’ অনুষ্ঠান। সারা বাংলা দাবা সংস্থার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন ভারতের প্রখ্যাত দাবাড়ু ও গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বরুয়া।
আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ২০২৪–২৫ মরশুমে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করা পশ্চিমবঙ্গের গ্র্যান্ডমাস্টার, ইন্টারন্যাশনাল মাস্টার, কমনওয়েলথ চ্যাম্পিয়ন এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতার পদকজয়ী খেলোয়াড়দের পাশাপাশি প্রবীণ দাবা সংগঠক ও বিশিষ্ট ব্যক্তিত্বদের এই অনুষ্ঠানে সংবর্ধিত করা হয়। দীর্ঘদিন ধরে রাজ্যে দাবা আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে যাঁরা নিরলসভাবে কাজ করে চলেছেন, তাঁদের অবদানও এই মঞ্চে সম্মানের সঙ্গে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে ক্রীড়া, আইন ও সমাজজগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতি বিশেষ গুরুত্ব বহন করে। উপস্থিত ছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি কৌশিক চৌধুরী, গ্র্যান্ডমাস্টার সূর্য সাহা ও দিপ্তায়ন ঘোষ, বিধায়ক দেবাশীষ কুমার, বিশিষ্ট সাংবাদিক দেবাশীষ দত্ত, প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট চন্দন রায়চৌধুরী, প্রখ্যাত ফুটবলার মেহতাব হুসেন ও দিব্যেন্দু বিশ্বাস। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানের মর্যাদা ও গুরুত্ব আরও বৃদ্ধি পায়।
সারা বাংলা দাবা সংস্থার কর্মকর্তারা জানান, রাজ্যে দাবার প্রসার ঘটানো এবং নতুন প্রজন্মের খেলোয়াড়দের অনুপ্রাণিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। কৃতী খেলোয়াড়দের সাফল্যের গল্প নতুন প্রজন্মের সামনে তুলে ধরার মাধ্যমে ভবিষ্যতের দাবা প্রতিভাদের এগিয়ে চলার পথে উৎসাহ জোগানোই এই অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য বলে জানান

Comments

Popular posts from this blog

NBI !! মৃনাল কান্তি গায়েনের মিউজিক্যাল ডকুমেন্ট্রি "জাগো হে সুন্দরবনবাসী" দুটো ফিল্ম ফেস্টিভালে শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসাবে পুরস্কৃত হয়েছে !!

কলকাতা ।। ২৫ শে ফেব্রুয়ারি,২০২৬ ।।  গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী,মুখ্য চরিত্রাভিনেতা, চিত্রগ্রাহক ও পরিচালক শ্রী মৃণাল কান্তি গায়েন তার মিউজিক্যাল ডকুমেন্ট্রি গানের ভিডিও অ্যালবাম- "জাগো হে সুন্দরবনবাসী "(Awake the people of Sundarban )দু'টো দু'টো বিখ্যাত ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসেবে পুরস্কৃত হল ।  ২০২৫ সালে হরিয়ানা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে(  Haryana International Film Festival, 2025)  প্রদর্শনের জন্য  গোটা বিশ্বের থেকে বাছাই করা আটটি(০৮) গানের অ্যালবামের মধ্যে অন্যতম একটি হিসেবে স্থান পেয়েছে। এবং বেলঘরিয়া ফ্লিম ফেস্টিভাল, 2026 এ "বেস্ট ডকুমেন্টারি মিউজিক ভিডিও অন ইনভায়রণমেন্ট্" হিসাবে পুরস্কৃত হল । 

NBI // বেলগাছিয়ায় ঐতিহ্যবাহী খুঁটি পুজো—২০২৬ দুর্গাপুজোর সূচনা আনুষ্ঠানিকভাবে।।

কলকাতা: রথযাত্রার পবিত্র তিথিকে সামনে রেখে উত্তর কলকাতার বেলগাছিয়া অঞ্চলে বৃহস্পতিবার আয়োজিত হল ঐতিহ্যবাহী “খুঁটি পুজো”। বেলগাছিয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই আচার-অনুষ্ঠানের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হল ২০২৬ সালের দুর্গোৎসবের প্রস্তুতি পর্ব। দুর্গাপুজোর মণ্ডপ নির্মাণের শুভ সূচনার প্রতীক হিসেবে খুঁটি পুজো বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রতিবছরের মতো এ বছরও ধর্মীয় নিয়মনীতি মেনে পূজার আয়োজন করা হয়, যেখানে ভক্তি ও উৎসাহের পরিবেশে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি অরিন্দম সাহা , সম্পাদক অভিষেক দাস,কার্য নির্বাহী কমিটি সদস্য অনির্বাণ ভট্টাচার্য তাঁদের পাশাপাশি এলাকার বহু বাসিন্দা এই শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং দুর্গোৎসবের সূচনায় সামিল হন।পুজোর আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মা দুর্গার আশীর্বাদ কামনা করে উদ্যোক্তারা জানান, এই খুঁটি পুজোর মাধ্যমেই এবারের দুর্গোৎসবের পথচলা শুরু হল। তাঁরা আশাবাদী, সকলের সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণে আসন্ন দুর্গাপুজো আরও সাফল্যমণ্ডিত ও বর্ণময় হয়ে উঠবে। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের মঙ্গল, শান্তি...

NBI // সাফল্যের ৬০ দিন পূর্তি: 'পোড়া বাঁশি'র উদযাপনে পরিচালক-অভিনেতাদের বর্ণাঢ্য সমাবেশ।।

ডিজিটাল ডেস্কঃ  সাম্প্রতিক টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে "তারামা মোশন পিকচারস" ফিল্ম প্রোডাকশন হাউস নিবেদিত পরিচালক, শুভম দাস পরিচালিত মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা"পোড়া বাঁশি"র 60 Days celebration party অনুষ্ঠিত হয়েছিল প্রোডাকশন হাউসের নিজস্ব অফিসে। কেক কেটে সেলিব্রেশানের শুভ সূচনা হয়।  দ্বিতীয় পর্যায়ে বিশিষ্ট গুণীজনদের সহিত অন্যান্য পরিচালক, টেকনিশিয়ানস ও অভিনেতা-অভিনেত্রীদের বিশেষ সম্বর্ধনার দেওয়া হয়। পাশাপাশি, আড্ডা খাওয়া দাওয়া এবং শিল্পীদের নাচ-গানের মধ্য দিয়ে তৃতীয় পর্যায়ের জমজমাট সমগ্র অনুষ্ঠানটি মনোগ্রাহী হয়ে উঠে।   উপস্থিত ছিল বিশিষ্ট পরিচালক স্বপন সাহা, বিশিষ্ট অভিনেত্রী অনামিকা সাহা, পরিচালক শুভম দাস, শাস্ত্রীজি, প্লেব্যাক সিঙ্গার-অর্ণব ব্যানার্জি, গুরিয়া, কোরিওগ্রাফার-রত্না, পরিচালক কাঞ্চন নাগ, অনসূয়া সামন্ত, সরস্বতী দাস,রুনা (রায়না বূটিক), হাউস ইনচার্জ-রিনা দাস, হাউস ম্যানেজার-পবিত্র হালদার।  হিরোইনদের মধ্যে উপস্থিত ছিল-বনশ্রী, মৌপ্রিয়া, পৌলোমী, সিউ, সোনু,  অনসূয়া। অভিনেতা অভিনেত্রীদের মধ‍্যে উপস্থিত ছিল-মাধব,সৌমক, সুপ্রভাত...