Skip to main content

NBI !! যৌণ কর্মীদের অধিকারের দাবীতে রাষ্ট্রপতির দরবারে হিন্দুমহাসভা !


নিউজ ডেস্ক:- পশ্চিমবঙ্গে এস.আই.আর ঘোষণার পর থেকেই ভোটার লিস্টে যৌণ কর্মীদের নাম নথিভুক্তির জন্য বিশেষ ভাবে তৎপর হতে দেখা গেছে ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল অখিলভারত হিন্দুমহাসভার সদস্যদের । দলের রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে হিন্দু মহাসভার রাজ্য কমিটির সদস্যরা যৌণ কর্মীদের বৃহত্তম সংগঠন দুর্বার মহিলা সমন্বয় কমিটির সদস্যদের আবেদনের ভিত্তিতে বারংবার নির্বাচন কমিশনের কাছে দরবার করেছেন এস.আই.আর এর ক্ষেত্রে মানবিক ভাবে যৌণ কর্মীদের বিশেষ সুবিধে প্রদানের দাবিতে । 







নির্বাচন কমিশনও হিন্দুমহাসভার দাবিকে সম্মান জানিয়ে সোনাগাছিসহ রাজ্যের বিভিন্ন যৌণপল্লীতে একাধিক বিশেষ ক্যাম্পের আয়োজন করে ভোটার লিস্টে যৌণকর্মীদের নাম তোলার ব্যবস্থা করেছে । এবার যৌণ কর্মীদের শ্রমিকের মর্যাদা প্রদানের পাশাপাশি তাদের সমস্তপ্রকার সামাজিক সুবিধা, সুরক্ষা ও সম্মান প্রদানের উদ্দ্যেশ্যে ভারতের রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মুর কাছে দরবার করলো হিন্দুমহাসভার পশ্চিমবঙ্গ শাখার সদস্যরা । রাষ্ট্রপতির চিফ সেক্রেটারির হাতে চিঠি দিয়ে হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী আবেদন করলেন যৌণ কর্মীদের বিভিন্ন সামাজিক দাবিগুলো যাতে মানবিক ভাবে বিবেচনা করা হয় । এই প্রসঙ্গে চন্দ্রচূড় বাবুর বক্তব্য আমরা মনে করি যৌণ পেশাকে সামাজিক স্বীকৃতি দেওয়া উচিৎ এবং যৌণকর্মীরা রাজি থাকলে আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে আমরা অখিলভারত হিন্দুমহাসভার পক্ষ থেকে যৌণ কর্মীদের প্রার্থী করতেও আগ্রহী । 



এর ফলে জনপ্রতিনিধিদের কাছে আবেদন নিবেদন করার বদলে নিজেরাই মাথা উঁচু করে জনপ্রতিনিধি হিসেবে উদাত্ত কন্ঠে ভারত রাষ্ট্রের কাছে নিজেদের দাবি ও সমস্যা সমাধানের কথা তুলে ধরতে পারবেন । যে স্থানের মাটি নিয়ে দেবী দুর্গার প্রতিমা তৈরি হয় তাকে আমরা কখনোই নিষিদ্ধপল্লী হিসেবে ভাবিনা, বরং আমরা মনেকরি ওনারা আমাদের সমাজেরই অবিচ্ছেদ্য অঙ্গ তাই ওনারের সামাজিক ও গণতান্ত্রিক অধিকার অবশ্যই সুরক্ষিত থাকা উচিৎ । এবারের বসন্ত উৎসবে আমরা সোনাগাছির যৌণকর্মীদের অধিকারের দাবীতে রাষ্ট্রপতিকে দেওয়া চিঠি ও নির্বাচন কমিশনকে দেওয়া চিঠির পাশাপাশি যৌণকর্মীদের আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা উপহার দিলাম । 



দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে ডেপুটেশন প্রদান কর্মসূচিতে হিন্দুমহাসভার পক্ষ থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী ছাড়াও অফিস সেক্রেটারি অনামিকা মন্ডল, এস.আই.আর. কর্মসূচির কনভেনর আশুতোষ মজুমদার, সোমা দে মন্ডল, জিতেন গোস্বামী সহ আরো অন্যান্য রাজ্য নেতৃত্ব উপস্থিত ছিলেন । হিন্দুমহাসভার এই অভাবনীয় উদ্যোগকে আন্তরিক ভাবে সাধুবাদ জানালেন দুর্বার মহিলা সমন্বয় কমিটির সম্পাদিকা বিশাখা লস্কর এবং এই সংগঠনের আরো অন্যান্য সদস্যরা । 




সোনাগাছিতে বসন্ত উৎসবে বিশেষ অতিথি হিসেবে তাঁরা রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, অনামিকা মন্ডলসহ একাধিক সমাজসেবীকে অতিথি হিসেবে সম্মানিত করলেন । পশ্চিমবঙ্গের প্রায় ষোলোটি যৌণপল্লীর যৌণকর্মী ও তাঁদের সন্তানদের দেখা গেল বসন্ত উৎসবে অনিন্দ্যসুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে । আগামী দিনে মানুষের সামাজিক অধিকার রক্ষার প্রয়াসে অখিলভারত হিন্দুমহাসভা, ন্যায়বিচার মঞ্চ ও দুর্বার মহিলা সমন্বয় কমিটি যৌথ ভাবে উদ্যোগ নেবে বলেই ওয়াকিবহল মহলের খবর ।

Comments

Popular posts from this blog

NBI !! মৃনাল কান্তি গায়েনের মিউজিক্যাল ডকুমেন্ট্রি "জাগো হে সুন্দরবনবাসী" দুটো ফিল্ম ফেস্টিভালে শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসাবে পুরস্কৃত হয়েছে !!

কলকাতা ।। ২৫ শে ফেব্রুয়ারি,২০২৬ ।।  গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী,মুখ্য চরিত্রাভিনেতা, চিত্রগ্রাহক ও পরিচালক শ্রী মৃণাল কান্তি গায়েন তার মিউজিক্যাল ডকুমেন্ট্রি গানের ভিডিও অ্যালবাম- "জাগো হে সুন্দরবনবাসী "(Awake the people of Sundarban )দু'টো দু'টো বিখ্যাত ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসেবে পুরস্কৃত হল ।  ২০২৫ সালে হরিয়ানা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে(  Haryana International Film Festival, 2025)  প্রদর্শনের জন্য  গোটা বিশ্বের থেকে বাছাই করা আটটি(০৮) গানের অ্যালবামের মধ্যে অন্যতম একটি হিসেবে স্থান পেয়েছে। এবং বেলঘরিয়া ফ্লিম ফেস্টিভাল, 2026 এ "বেস্ট ডকুমেন্টারি মিউজিক ভিডিও অন ইনভায়রণমেন্ট্" হিসাবে পুরস্কৃত হল । 

NBI // বেলগাছিয়ায় ঐতিহ্যবাহী খুঁটি পুজো—২০২৬ দুর্গাপুজোর সূচনা আনুষ্ঠানিকভাবে।।

কলকাতা: রথযাত্রার পবিত্র তিথিকে সামনে রেখে উত্তর কলকাতার বেলগাছিয়া অঞ্চলে বৃহস্পতিবার আয়োজিত হল ঐতিহ্যবাহী “খুঁটি পুজো”। বেলগাছিয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই আচার-অনুষ্ঠানের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হল ২০২৬ সালের দুর্গোৎসবের প্রস্তুতি পর্ব। দুর্গাপুজোর মণ্ডপ নির্মাণের শুভ সূচনার প্রতীক হিসেবে খুঁটি পুজো বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রতিবছরের মতো এ বছরও ধর্মীয় নিয়মনীতি মেনে পূজার আয়োজন করা হয়, যেখানে ভক্তি ও উৎসাহের পরিবেশে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি অরিন্দম সাহা , সম্পাদক অভিষেক দাস,কার্য নির্বাহী কমিটি সদস্য অনির্বাণ ভট্টাচার্য তাঁদের পাশাপাশি এলাকার বহু বাসিন্দা এই শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং দুর্গোৎসবের সূচনায় সামিল হন।পুজোর আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মা দুর্গার আশীর্বাদ কামনা করে উদ্যোক্তারা জানান, এই খুঁটি পুজোর মাধ্যমেই এবারের দুর্গোৎসবের পথচলা শুরু হল। তাঁরা আশাবাদী, সকলের সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণে আসন্ন দুর্গাপুজো আরও সাফল্যমণ্ডিত ও বর্ণময় হয়ে উঠবে। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের মঙ্গল, শান্তি...

NBI // সাফল্যের ৬০ দিন পূর্তি: 'পোড়া বাঁশি'র উদযাপনে পরিচালক-অভিনেতাদের বর্ণাঢ্য সমাবেশ।।

ডিজিটাল ডেস্কঃ  সাম্প্রতিক টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে "তারামা মোশন পিকচারস" ফিল্ম প্রোডাকশন হাউস নিবেদিত পরিচালক, শুভম দাস পরিচালিত মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা"পোড়া বাঁশি"র 60 Days celebration party অনুষ্ঠিত হয়েছিল প্রোডাকশন হাউসের নিজস্ব অফিসে। কেক কেটে সেলিব্রেশানের শুভ সূচনা হয়।  দ্বিতীয় পর্যায়ে বিশিষ্ট গুণীজনদের সহিত অন্যান্য পরিচালক, টেকনিশিয়ানস ও অভিনেতা-অভিনেত্রীদের বিশেষ সম্বর্ধনার দেওয়া হয়। পাশাপাশি, আড্ডা খাওয়া দাওয়া এবং শিল্পীদের নাচ-গানের মধ্য দিয়ে তৃতীয় পর্যায়ের জমজমাট সমগ্র অনুষ্ঠানটি মনোগ্রাহী হয়ে উঠে।   উপস্থিত ছিল বিশিষ্ট পরিচালক স্বপন সাহা, বিশিষ্ট অভিনেত্রী অনামিকা সাহা, পরিচালক শুভম দাস, শাস্ত্রীজি, প্লেব্যাক সিঙ্গার-অর্ণব ব্যানার্জি, গুরিয়া, কোরিওগ্রাফার-রত্না, পরিচালক কাঞ্চন নাগ, অনসূয়া সামন্ত, সরস্বতী দাস,রুনা (রায়না বূটিক), হাউস ইনচার্জ-রিনা দাস, হাউস ম্যানেজার-পবিত্র হালদার।  হিরোইনদের মধ্যে উপস্থিত ছিল-বনশ্রী, মৌপ্রিয়া, পৌলোমী, সিউ, সোনু,  অনসূয়া। অভিনেতা অভিনেত্রীদের মধ‍্যে উপস্থিত ছিল-মাধব,সৌমক, সুপ্রভাত...