কলকাতা :- আগামী ২০শে এপ্রিল মধুসূদন মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে “তুলির টান”-এর ২৬তম বার্ষিক অনুষ্ঠান। এ বছরের বিশেষ আকর্ষণ—“সমন্বয়”।
ড. নুপুর মুখার্জির একান্ত লক্ষ্য—বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে মূল ধারার শিশুদের একসাথে শাস্ত্রীয় নৃত্যে দক্ষ করে তোলা। এই লক্ষ্য পূরণে তাঁর নিরলস প্রচেষ্টা সত্যিই অনুপ্রেরণাদায়ক। একইভাবে, সঙ্গীত পরিবেশনায় শুভ্রা ম্যাডামও আন্তরিক নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন।
এ বছর প্রাচীন কলাকেন্দ্র থেকে কথক বিভাগে বিশারদ পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেছে আমাদেরই এক প্রতিভাবান শিক্ষার্থী—যা আমাদের জন্য গর্বের বিষয়। বিশেষ করে মেয়েদের দলীয় নৃত্য এদিন দর্শকদের মন জয় করবে বলেই আমাদের বিশ্বাস।
ডি.এম.টি-র মাধ্যমে সমাজে কীভাবে ইতিবাচক পরিবর্তন আনা যায়, তার এক অনন্য উদাহরণ তুলে ধরবেন নুপুর দেবী।
আপনাদের সকলকে আন্তরিক আমন্ত্রণ—এসে দেখুন, অনুভব করুন এই সুন্দর উদ্যোগ। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগবে, বিশেষ করে বাচ্চাদের জন্য এটি হবে এক স্মরণীয় অভিজ্ঞতা।
Comments
Post a Comment