বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কলকাতার সোনাগাছির শীতলা মন্দির সংলগ্ন এলাকায় এক বিশেষ পরিবেশ সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। ‘আমরা পদাতিক’-এর সম্পাদিকা শতাব্দী সাহার উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জয়দীপ চট্টোপাধ্যায়, প্রজ্ঞা পারমিতা, আরপি ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক শুভাশিস রায়, সভাপতি সুমিতা রায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সোনাগাছি ডে কেয়ার সেন্টারের শিশুদের পরিবেশনা। নৃত্য, গান ও কবিতার মাধ্যমে তারা “সবুজ বাঁচাও, পৃথিবী বাঁচাও” বার্তা তুলে ধরে উপস্থিত সকলের মন জয় করে। অনুষ্ঠানে আগত অতিথিদের চারাগাছ উপহার দিয়ে সংবর্ধনা জানানো হয়, যা পরিবেশ সংরক্ষণের প্রতীকী বার্তা বহন করে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শতাব্দী সাহা সকলকে পরিবেশ রক্ষায় আরও সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, পরিবেশ দিবস শুধুমাত্র একটি দিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রতিদিন পরিবেশবান্ধব জীবনযাপন গড়ে তুলতে হবে। পাশাপাশি দূষণ ও প্লাস্টিকমুক্ত সমাজ নির্মাণে সকলের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেন তিনি।
স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতায় সমগ্র অনুষ্ঠানটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়।
Comments
Post a Comment