গত ১২ জুলাই ২০২৬ রবিবার যুগবাণী সংঘ, বিজয়গড়, যাদবপুরে HEAL এর পক্ষ থেকে ডাক্তার কৌশিক দাস (দন্ত চিকিৎসক), ডাক্তার তাপস কুমার ভৌমিক (সাধারণ রোগের চিকিৎসক) ও রাধা পাওয়ার (ফিজিওথেরাপিস্ট) একটি বিনামূল্যে স্বাস্থ্যশিবিরে উপস্থিত থেকে রোগী পরীক্ষা করেন।
সকাল ১০ টা থেকে দুপুর একটা অবধি চলতে থাকা এই ক্যাম্পে মোট ২৭ জন নাগরিক এই পরিষেবা পেয়েছেন। ক্লাবের পক্ষ থেকে সম্পাদক সব্যসাচী ঘোষ জানালেন, এমন একটি স্বাস্থ্যশিবির আয়োজন করার ফলে সাধারণ মানুষ অনেক বেশি পরিমাণে উপকৃত হয়েছেন।
উল্লেখ করা যেতে পারে, অতি সম্প্রতি তৈরি হওয়া এই স্বেচ্ছাসেবী সংগঠনটি স্বাস্থ্য, শিক্ষা এবং জীবিকার সংস্থানের জন্য কাজ করতে শুরু করেছেন যাদবপুর অঞ্চল থেকে।
Comments
Post a Comment