NBI // "৩১ জুলাই মুক্তি পাচ্ছে 'আনন্দ আশ্রম' — প্রবীণ-নবীন শিল্পীর মেলবন্ধনে রঞ্জন দত্তের নতুন কাহিনীচিত্র"।।
👉আনন্দ আশ্রম: মুক্তির অপেক্ষায় আরেকটি বাংলা ছবি আগামী ৩১ জুলাই মুক্তি পেতে চলেছে পরিচালক রঞ্জন দত্তের নতুন কাহিনীচিত্র 'আনন্দ আশ্রম'। 'মা দুর্গা প্রোডাকশন'-এর নিবেদনে তৈরি এই ছবিটির দৈর্ঘ্য ১৫৭ মিনিট।
সম্প্রতি এক অনুষ্ঠানে ছবির ট্রেলার ও গানের অ্যালবাম প্রকাশ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন টলিউডের পরিচিত অভিনেতা-অভিনেত্রী বোধিসত্ত্ব মজুমদার, শক্তি দে ও সোমা চক্রবর্তী, পাশাপাশি ছিলেন নতুন প্রজন্মের দুই সঙ্গীতশিল্পী সপ্তক ভট্টাচার্য ও মাধুরী দে।
গল্পের কেন্দ্রে রয়েছে একটি অনাথ আশ্রম, যাকে ঘিরে এক বিধায়কের অন্যায় ক্ষমতার প্রয়োগ এবং তার বিরুদ্ধে আশ্রম কর্তৃপক্ষের লড়াই। প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে, প্রবীণ ও নবীন অভিনয়শিল্পীদের সমন্বয়েই তৈরি হয়েছে এই ছবি। কাহিনীর রচয়িতা অমল চ্যাটার্জি।
ছবিতে অভিনয় করেছেন বোধিসত্ত্ব মজুমদার, শক্তি দে, কৌশিক ব্যানার্জি ও লাবণী সরকারের মতো পরিচিত মুখেরা, সঙ্গে রয়েছেন নতুন মুখ শুভজিৎ লাহা, সায়ন্তিকা ধর ও ঋত্বিকা মণ্ডল।
সঙ্গীত পরিচালনায় সুমিত আচারিয়া, যিনি নিজেই গান লেখা ও সুর করার দায়িত্বও সামলেছেন। ছবির গানে কণ্ঠ দিয়েছেন সপ্তক ভট্টাচার্য, অনুষ্কা পাত্র ও মাধুরী দে।
Comments
Post a Comment