শনিবার সারা দেশের বিভিন্ন নিম্ন আদালতের পাশাপাশি পুরুলিয়া জেলা আদালতে বসেছিল বিশেষ জাতীয় লোক আদালত। এদিন পুরুলিয়া জেলা ও দায়রা বিচারক তথা জেলা আইনি পরিষেবা কেন্দ্রের চেয়ারম্যান সন্দীপ চৌধুরীর নেতৃত্বে ও জেলা আইনি পরিষেবা কেন্দ্রের সচিব অরিজিৎ মন্ডলের পরিচালনায় জেলার সদর আদালত ও রঘুনাথপুর মহকুমা আদালতে ২ টি বেঞ্চ হয়।পুরুলিয়া জেলা আইনী পরিষেবা কেন্দ্রের সচিব অরিজিৎ মন্ডল জানান – " এই বিশেষ লোক আদালতে মামলা গুলির শুনানি চলে। ১৮৪ টি নথিভুক্ত মামলার একাংশ উভয়পক্ষের সম্মতিতে মিটেছে । মামলাগুলির আর্থিক পরিমাণ ১১ লাখ ৬০ হাজার টাকা"। উল্লেখ্য ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের অধীনে মামলা নিষ্পত্তির জন্য পুরুলিয়া জেলা জজ আদালত প্রাঙ্গণে একটি বিশেষ লোক আদালতের আয়োজন করে।১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ধারার অধীনে উদ্ভূত মামলাগুলির পক্ষগণের মধ্যে মধ্যস্থতা ও পারস্পরিক চুক্তির মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ নিষ্পত্তির সুবিধার্থে এই বিশেষ লোক আদালতের আয়োজন করা হয়েছিল। এই উদ্যোগটির লক্ষ্য ছিল বিরোধের দ্রুত, সাশ্রয়ী এবং কার্যকর সমাধান নিশ্চিত করা, যার ফলে আদালতে বিচারাধীন মামলার সংখ্যা হ্রাস পাবে। আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইন, ১৯৮৭-এর বিধান অনুসারে পক্ষগণকে পারস্পরিকভাবে গ্রহণযোগ্য নিষ্পত্তিতে পৌঁছাতে উৎসাহিত করে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কার্যক্রম পরিচালিত হয়েছিল।
কলকাতা: রথযাত্রার পবিত্র তিথিকে সামনে রেখে উত্তর কলকাতার বেলগাছিয়া অঞ্চলে বৃহস্পতিবার আয়োজিত হল ঐতিহ্যবাহী “খুঁটি পুজো”। বেলগাছিয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই আচার-অনুষ্ঠানের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হল ২০২৬ সালের দুর্গোৎসবের প্রস্তুতি পর্ব। দুর্গাপুজোর মণ্ডপ নির্মাণের শুভ সূচনার প্রতীক হিসেবে খুঁটি পুজো বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রতিবছরের মতো এ বছরও ধর্মীয় নিয়মনীতি মেনে পূজার আয়োজন করা হয়, যেখানে ভক্তি ও উৎসাহের পরিবেশে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি অরিন্দম সাহা , সম্পাদক অভিষেক দাস,কার্য নির্বাহী কমিটি সদস্য অনির্বাণ ভট্টাচার্য তাঁদের পাশাপাশি এলাকার বহু বাসিন্দা এই শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং দুর্গোৎসবের সূচনায় সামিল হন।পুজোর আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মা দুর্গার আশীর্বাদ কামনা করে উদ্যোক্তারা জানান, এই খুঁটি পুজোর মাধ্যমেই এবারের দুর্গোৎসবের পথচলা শুরু হল। তাঁরা আশাবাদী, সকলের সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণে আসন্ন দুর্গাপুজো আরও সাফল্যমণ্ডিত ও বর্ণময় হয়ে উঠবে। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের মঙ্গল, শান্তি...
Comments
Post a Comment