উৎসব যখন শুধু উৎসবে সীমাবদ্ধ থাকে না, হয়ে ওঠে মানবসেবার অঙ্গীকার—তেমনই এক দৃষ্টান্ত দেখল রাজারহাট। শহীদ ক্ষুদিরাম স্মৃতি সংঘের উদ্যোগে শুক্রবার রাখী বন্ধনের পুণ্য লগ্নে আয়োজিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির ও সাধু-সম্বর্ধনা অনুষ্ঠান।
প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শিবিরের শুভ উদ্বোধন করেন *রাজারহাট নিউটাউনের বিধায়ক মাননীয় শ্রী পিয়ুষ কানোড়িয়া মহাশয়।* মঞ্চে *প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য ও সমবায় দপ্তরের মন্ত্রী মাননীয় শ্রী অশোক কীর্তনীয়া* এবং *বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট-গোপালপুরের বিধায়ক মাননীয় শ্রী তরুণ জ্যোতি তেওয়ারী।*
*এদিনের শিবিরে মোট ৬২ জন রক্তদান করেন, যার মধ্যে ২১ জন ছিলেন মহিলা।* মহিলাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানে অন্য মাত্রা যোগ করে।
অনুষ্ঠানে মাননীয় অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শ্রী বাসুদেব বিশ্বাস, শ্রী গণেশ মন্ডল, শ্রী সুব্রত বিশ্বাস, শ্রী শ্যামল রাজবংশী, শ্রী বাবুরাম মন্ডল, প্রধান উপদেষ্টা মন্ডলীর সদস্য শ্রী তপন দাসগুপ্ত, প্রধান শিক্ষক শ্রী ইন্দ্রজিৎ ভট্টাচার্য, শিক্ষক শ্রী সুলোচন পাত্র, শ্রী শ্রীহরি দাস, শ্রী বিধূষণ বিশ্বাস, শ্রী রাজিব দাস, শ্রী সদানন্দ মিস্ত্রী, শিক্ষিকা শ্রীমতী ইন্দ্রানী ওঝা, পঞ্চায়েত সেবিকা শ্রীমতী লক্ষ্মী মিস্ত্রী এবং গ্রামীণ পৌর প্রতিনিধি শ্রীমতী মৌসুমী সাহা।
এদিন গৌড়ীয় মঠ, ইসকন ও মতুয়া সম্প্রদায়ের সাধু গোসাইদেরও বিশেষ সম্বর্ধনা জানানো হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রী তপন সাহা।
অনুষ্ঠানটিকে সফল করে তুলতে অক্লান্ত পরিশ্রম করেন *রক্তদান কমিটির সভাপতি শ্রী গণেশ পাল, সম্পাদক শ্রী পার্থ কবিরাজ, কোষাধ্যক্ষ শ্রী বাবলু লায়েক* এবং *উপদেষ্টা মন্ডলীর সদস্যরা - শ্রী গোপাল দাসগুপ্ত, শ্রী লাল্টু দাস, শ্রী সঞ্জয় ধর, শ্রী বিকাশ ধর ও শ্রী মনোতোষ বিশ্বাস।*
Comments
Post a Comment