নিজস্ব প্রতিবেদন, যাদবপুর: গত ২৮ সেপ্টেম্বর ২০২৬, স্বেচ্ছাসেবী সংগঠন HEAL-এর উদ্যোগে যাদবপুরের বিজয়গড় বালিকা বিদ্যালয়ে একদিনের স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।
এই শিবিরে প্রান্তিক স্তরের আবাসিক ৮৫ জন বালিকার রক্তের নমুনা পরীক্ষা করে তাদের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। এছাড়া ঋতুসম্পন্না বালিকাদের মধ্যে ঋতুকালীন সুরক্ষা, প্রতিবিধান ও প্রতিরোধ সম্পর্কিত সচেতনতামূলক প্রচার চালানো হয় এবং তাদের হাতে স্যানিটারি ন্যাপকিন তুলে দেওয়া হয়।
শিবিরে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য ডঃ কৌশিক দাস, কনাদ দাস, শুভাশিস মজুমদার, অপর্ণা পাল, অন্তরা চৌধুরী এবং চন্দন চ্যাটার্জী।
দূর থেকে সক্রিয়ভাবে সহযোগিতা করে শিশুদের জন্য কৃমির ওষুধ সরবরাহ করেন ডঃ জীবন চন্দ্র দাস এবং স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করেন শৈবাল গুহরায়।
সুষ্ঠুভাবে এই সুন্দর কর্মসূচি পালনের জন্য সংস্থার পক্ষ থেকে সকল সদস্যকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
Comments
Post a Comment