NBI // বইপ্রেমীদের মধ্যে ছড়িয়ে পড়ল ‘দ্য গ্রেট সন্স অ্যান্ড ডটারস অফ ইন্ডিয়া’, বিশিষ্টজনদের হাতে তুলে দিলেন লেখক !!
লেখকের সাম্প্রতিক গ্রন্থ ‘দ্য গ্রেট সন্স অ্যান্ড ডটারস অফ ইন্ডিয়া’ (The Great Sons and Daughters of India) এখন পৌঁছে যাচ্ছে শহরের বিশিষ্ট ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের কাছে।
বইটি রচনার সময় কলকাতা পুলিশ মিউজিয়াম থেকে যে মূল্যবান সহায়তা পাওয়া গিয়েছিল, তার কৃতজ্ঞতাস্বরূপ কলকাতা পুলিশের আইনি বিভাগের যুগ্ম কমিশনার মাননীয় শ্রী ভাস্কর মুখার্জির হাতে গ্রন্থটি তুলে দেন লেখক।
এছাড়াও বইটি তুলে দেওয়া হয় বিশিষ্ট ইতিহাসবিদ মাননীয় শ্রী নৃসিংহ প্রসাদ ভাদুড়ি, সিপিআইএম পশ্চিমবঙ্গের মাননীয় সম্পাদক মোহাম্মদ সেলিম, কলকাতা কর্পোরেশনের প্রাক্তন মেয়র শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, প্রাক্তন সাংসদ ও পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ড. প্রদীপ ভট্টাচার্যের হাতে। পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন স্পিকার প্রয়াত হাশিম আব্দুল হালিমের পুত্র শ্রী ফুয়াদ হালিম এবং সায়রা হালিমের হাতেও তুলে দেওয়া হয় গ্রন্থটি।
গ্রন্থের একটি কপি পৌঁছে দেওয়া হয় শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের পরিবারের কাছেও — যা লেখকের কাছে বিশেষ ভাবাবেগের মুহূর্ত হয়ে ওঠে।
বইটি নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে আগ্রহ তৈরি হয়েছে বলে জানা গেছে।
Comments
Post a Comment