NBI // নব যুব সংঘের ১৯তম গণেশ পুজোর শুভ সূচনা, উপস্থিত বিধায়ক বিজয় ওঝা ও পৌরমাতা মীনাদেবী পুরোহিত 📍
নিজস্ব প্রতিবেদন, কলকাতা:* ভাদ্র মাসের শুক্লা তৃতীয়া তিথিতে শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার ৫৭/২, কেশবচন্দ্র সেন স্ট্রিটে নব যুব সংঘের পরিচালনায় ধুমধামের সাথে সূচনা হল সাত দিন ব্যাপী গণেশ উৎসবের। এই বছর এই ঐতিহ্যবাহী পুজো ১৯ বছরে পদার্পণ করল।
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ বিধানসভার অন্যতম বিধায়ক বিজয় ওঝা এবং কলকাতা পৌরনিগমের পৌরমাতা মীনাদেবী পুরোহিত। উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি তমোঘ্ন ঘোষ, জয়নারায়ণ সিংহ, সঞ্জয় কুমার মিশ্র সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই বছরের পুজোর চেয়ারম্যান রূপে রয়েছেন জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিজয় ওঝা এবং সভাপতি রূপে রয়েছেন তমোঘ্ন ঘোষ। প্রধান উপদেষ্টার পদে রয়েছেন ফাটা কেষ্ট খ্যাত কালীপুজোর কর্ণধার প্রবন্ধ রায় (ফান্টা)।
*সাত দিনের কর্মসূচি:*
নব যুব সংঘের সাধারণ সম্পাদক রবিপ্রকাশ গুপ্তা জানান, "শিশু-কিশোরদের বসে আঁকো প্রতিযোগিতার মধ্যে দিয়ে সূচিত হয়েছে এবারের পুজো।"
- *১৪ সেপ্টেম্বর:* সনাতনী রীতি মেনে মণ্ডপে গণেশ পুজো
- *১৫ সেপ্টেম্বর:* প্রসাদ (ভোগ) বিতরণ
- *১৬ সেপ্টেম্বর:* মহাকালের ভজন ও গণেশ বন্দনা
- *১৭ সেপ্টেম্বর:* সাংস্কৃতিক অনুষ্ঠান
- *১৮ সেপ্টেম্বর:* মাতারাণী জাগরণ
- *১৯ সেপ্টেম্বর:* গঙ্গাবক্ষে প্রতিমা বিসর্জন
Comments
Post a Comment