কলকাতা:- বাংলার দুর্গাপুজোর সৃজনশীলতা ও ঐতিহ্যকে সম্মান জানাতে নিউজবিট দশভুজা সম্মান ২০২৬-এর পোস্টার আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো কলকাতার আভিদীপ্তা ২ হাউজিং কমপ্লেক্সে।
এবছর দশভুজা সম্মানের মুখ হয়েছেন বিশিষ্ট শাস্ত্রীয় নৃত্যশিল্পী *অঙ্কিতা দত্ত কর্মকার*। তাঁর উপস্থিতিতে এবারের প্রচারে যুক্ত হয়েছে শাস্ত্রীয় নৃত্যের ঐতিহ্য ও পুজোর শিল্পভাবনার মেলবন্ধন।
👉পোস্টার উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন -
গ্র্যান্ডমাস্টার প্রদীপ্ত কুমার রায়, সিনিয়র মাস্টার রুমা রায় চৌধুরী, পণ্ডিত অচিন্ত্য ভট্টাচার্য, ফ্যাশন ডিজাইনার শান্তনু গুহঠাকুরতা, অভিনেতা সুপ্রতিম রায়, সংগীতশিল্পী অভিষেক বসু, বিক্রম রায় চৌধুরী, ডা. স্বর্ণেন্দু সামন্ত, ঐন্দ্রিলা সাঁতরা, তন্নী চৌধুরী সহ বহু বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধিরা।
👉এবছরের সৃজনশীল দল:
- ভাবনা ও পরিকল্পনা: কুণাল রায়চৌধুরী ও পৌষালী কর
- পোশাক: শান্তনু গুহঠাকুরতা
- মেকআপ: বৈশাখী নস্কর ও মিষ্টি
- ফটোগ্রাফি: সৌপ্তিক নস্কর
👉১২ বছরে নতুন সংযোজন:
নিউজবিট মিডিয়া ইন্ডিয়া গ্রুপের ১২ বছরের পথচলায় এবারের দশভুজা সম্মানে বড় পরিবর্তন। এবছর প্রথমবার কলকাতার পাশাপাশি যুক্ত হচ্ছে *হাওড়ার দুর্গাপুজো* এবং *সেরা হাউজিং পুজো* বিভাগ।
*পুরস্কারের বিভাগগুলি হলো -* চ্যাম্পিয়ন দক্ষিণ, চ্যাম্পিয়ন উত্তর, চ্যাম্পিয়ন হাওড়া, চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স, সেরা প্রতিমা, সেরা থিম, সেরা থিম মেকার, সেরা হাউজিং পুজো সহ একাধিক বিভাগ।
👉কুণাল রায়চৌধুরী, প্রতিষ্ঠাতা ও সিইও, নিউজবিট মিডিয়া* বলেন, “১২ বছরের যাত্রাকে স্মরণীয় করতে এবারের সম্মানকে আরও বড় ও অন্তর্ভুক্তিমূলক করা হয়েছে। হাওড়া ও হাউজিং পুজোকে যুক্ত করা সেই লক্ষ্যেই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
👉পৌষালী কর, এক্সিকিউটিভ এডিটর ও ক্রিয়েটিভ হেড বলেন, “দশভুজা সম্মান শুধু পুরস্কার নয়, এটি সম্পর্ক ও সৃজনশীলতার ১২ বছরের যাত্রা। প্রতিটি পুজো কমিটির পরিশ্রমকে সম্মান জানানোই আমাদের উদ্দেশ্য।”
Comments
Post a Comment