কলকাতা: পুজোর ঢাকে কাঠি পড়ার আগেই বাঙালির মন মাতাতে আসছে এক নতুন আগমনী গান। হরি প্রসাদ দে-র কথায় ও বাপ্পা চ্যাটার্জির সুরে এই গানটি গেয়েছেন সারেগামাপা খ্যাত জনপ্রিয় গায়ক গৌরব সরকার। গানটির রেকর্ডিং হয়েছে বিশিষ্ট সুরকার কল্যাণ সেন বরাটের স্টুডিওতে। রেকর্ডিস্ট হিসেবে ছিলেন কৌস্তুভ সেন বরাট।এই আগমনী গানের মিউজিক ভিডিও পরিচালনা করেছেন দেবজ্যোতি মুখোপাধ্যায়।
উত্তর কলকাতার ঐতিহ্যবাহী মানিকতলার দে বাড়িতে হয়েছে গানটির ভিডিও শুটিং, যা গানে এক আলাদা সাবেকিয়ানার ছোঁয়া এনেছে।মিউজিক ভিডিওর মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রতীপ্ত ঘোষ, অনুসূয়া দাস ও পরাগ বরণ পাল। নৃত্যে রয়েছেন অস্মিতা রায়। পার্শ্ব চরিত্রে দেখা যাবে কাবেরী মুখোপাধ্যায়, কেয়া চক্রবর্তী ও শর্মিলা চক্রবর্তীকে।
মেকআপের দায়িত্বে ছিলেন শিল্পী সুমিত, চিত্রগ্রহণ করেছেন গৌতম রায় এবং সমগ্র ব্যবস্থাপনায় ছিলেন নেপাল দাস। জানা গেছে, PMV Records-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আসন্ন দুর্গাপুজোতেই এই আগমনী গানটি প্রকাশিত হবে।
Comments
Post a Comment