Skip to main content

Posts

NBI // ঈদের প্রাক্কালে পিছিয়ে পড়া মানুষদের পাশে

কলকাতা এপ্রিল,২০২৪ : বছরের অন্যান্য পবিত্র দিনের মতো ২০২৪ এর পবিত্র রমজান মাস শেষ হয়ে আসছে। রোজা পালনের সমাপ্তির পরই ঈদ উদযাপন করা হয়। ঈদকে আবার  ‘রোজা ভাঙার উৎসব’ও বলা হয়ে থাকে। তিন দিন ধরে এই ঈদ উৎসব চলে । বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিমরা ঈদ উদযাপনের প্রস্তুতি নিতে শুরু করেছেন। কিছু মানুষ পরিত্র ঈদের  প্রাক্কালে নতুন জামা কাপড় নিয়ে এগিয়ে এসেছেন "আলো"  সংস্থার পাশে । যে কোনো অনুষ্ঠান বা উৎসবে  "আলো" সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের নতুন বস্ত্র ও খাদ্য সামগ্রী দিয়ে সেবা করে থাকে। তাই "আলো" সংস্থাকে সাথে নিয়ে বিভিন্ন জায়গার ২০০ জন মানুষকে নতুন বস্ত্র ও খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয়।  সোদপুর ও ব্যারাকপুর  স্টেশনে আশ্রিত কিছু অসহায় মানুষদের একটি বেলার জন্য  ভাত ও আলুর দম ,বিস্কুট ,পানিও জল দিয়ে তাদের আহারের ব্যবস্থাও করা হয়েছিল। উক্ত কাজে আর্থিকভাবে হৃদয় দিয়ে সহযোগিতা করেছেন "বামদেব ঘোষ" রামনগর বাচড়া বেলডাঙা  মুর্শিদাবাদ থেকে "কিংশুক সরকার" রঘুনাথগঞ্জ সুকান্তপল্লী  মুর্শিদাবাদ  থেকে "তন্ময় ...

NBI // ঈদের প্রাক্কালে দুশো পথভিক্ষুকদের নুতন বস্ত্র দিল মঙ্গলকোট থানার পুলিশ

পারিজাত মোল্লা,  ওরা ভিক্ষা করে দুয়ারে - দুয়ারে,দোকানে - দোকানে। কেউ বা একটাকা - দুটাকা দেয়।কেউ বা দেয়না। কারও কাছে দুপুরে খাওয়ার অনুরোধ জানালে কেউ আন্তরিকতায় খাইয়ে তৃপ্তি পায়।কেউ বা অপমান করে দূর দূর করে তাড়িয়ে দেয়।হ্যাঁ,  এরা পথভিক্ষুক।অন্যরা যখন উৎসবে নুতন নুতন জামাকাপড় পরে ঘুরে বেড়ায় মহা-আনন্দে । এরা তখন কঠিন বাস্তবতা কে মেনে নীরবেই রয়ে যায়। ঠিক এহেন পেক্ষাপটে পূর্ব বর্ধমান জেলা পুলিশের মানবিক উদ্যোগের যথার্থ প্রতিফলন দেখা গেল মঙ্গলকোট থানায়। রবিবার দুপুরে মঙ্গলকোট থানা চত্বরে দুশোর বেশি সংখ্যালঘু পথভিক্ষুকদের বস্ত্র তুলে দিল মঙ্গলকোট থানার পুলিশ। এদিন মঙ্গলকোট ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে সংশ্লিষ্ট এলাকার সিভিক - ভিলিজ পুলিশদের তদারকিতে তাঁদের কে বাড়ি থেকে  টোটোয় চাপিয়ে আনা হয় থানায়। মহিলাদের শাড়ি,পুরুষদের লুঙ্গি সহ অন্যান্য বস্ত্রসামগ্রী তুলে দেন মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ মহাশয়। আইসি সাহেব জানান -" পুলিশের সামাজিক কাজকর্মের মধ্যে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোটা অন্যতম বলে মনে করি"।   পুলিশের এহেন মানবিকতায় আপ্লূত পথভিক্ষুকরা। আনিকা বিবি, ঈদু...

NBI // লোকসভা ভোটকে সামনে রেখে দেয়াল লেখাের মধ্যে দেখা যাচ্ছে কোন পার্টি কৌতুক চিত্র করছেন তো অন্য কোন পার্টি নিজেদের হিট প্রকল্প গুলোকে মানুষের সামনে তুলে ধরছে

হাওড়া, বালি :-  লোকসভা ভোটের প্রথম প্রচার হল দেওয়াল লিখন আর এই দেওয়াল লিখনে বিভিন্ন ধরনের কৌতুক চিত্র উঠে আসে মানুষের চোখের সামনে। মানুষ উপভোগ করে এই নতুন ধরনের প্রচেষ্টাকে। হাওড়া শহর জুড়ে দেখা যাচ্ছে CPIM ও TMC পার্টির কর্মীরা দেওয়াল লিখনে কৌতুক চিত্র ও নিজেদের হিট প্রকল্প গুলোকে সামনে তুলে ধরছে। মহিলারাও পেছনে পড়ে নেই তারাও এগিয়ে এসে  কাঁধে কাঁধ মিলিয়ে দেয়াল লিখছেন। বিজেপির বালি বিধানসভার প্রাক্তন সম্পাদক সৌম্য ঘোষ জানান যে এগুলো হাস্যকর নিজেদের প্রকল্পগুলোকে যে প্রকল্প গুলো মানুষ উপভোগ করছে সেগুলোকে নতুন করে চোখের সামনে তুলে ধরার কি দরকার আছে মানুষ তো পাচ্ছে। তো আবার নতুন করে তুলে ধরার কি কারণ আছে তার সঙ্গে আরো বলছেন নিশ্চয়ই তারা ভয় পেয়ে গেছ।  বলেই এই ধরনের কর্মকাণ্ডে মেতে উঠেছে। সিপিএম রাজ্য কমিটির সদস্য শংকর মৈত্র জানাচ্ছেন দেওয়ালে এইসব লেখার অর্থ একই নিজেদের প্রতি ভরসা হারিয়ে ফেলেছে টিএমসি সরকার। তাই নিজেদের প্রকল্প গুলোকে সামনে তুলে ধরতে হচ্ছে। আর টিএমসি নেতা রায়চরণ মান্না জানাচ্ছেন যে মানুষ সর্বদাই তাদের পাশে ছিল পাশে আছে পা...

NBI // গগনেন্দ্র আর্ট গ্যালারিতে ঋতুরঙ্গ চিত্র প্রদর্শনী

ডিজিটাল ডেস্ক:-  আর্ট ওয়ার্ল্ড আয়োজিত ঋতুরঙ্গ  চিত্র প্রদর্শনী হয়ে গেল গগনেন্দ্র গ্যালারি তে। ছবির বিষয় ঋতুপর্ন ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋতুপর্ন ঘোষের ভাই আর্ট ডিরেক্টর ইন্দ্রনীল ঘোষ ,কর্নধার বিনীতা কর্মকার, কবি নরেশ মন্ডল  প্রমূখ।  এদিনের অনুষ্ঠানে ইন্দ্রনীল ঘোষ  ভাই ঋতুপর্নের স্মৃতিচারণ করতে গিয়ে অনেক অজানা কথা জানান। অনুষ্ঠানের ছবিগুলো সত্যিই প্রশংসার যোগ্য।

NBI // আইসিসিআর - এ হয়ে গেল ক্যালকাটা জার্নালিস্টস্ ক্লাবের সপ্তম আলোকচিত্র প্রদর্শনী !

মার্চ,২০২৪ :-  ক্যালকাটা জার্নালিস্টস্ ক্লাব আয়োজিত সপ্তম আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী হয়ে গেল ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস্ -  আইসিসিআর এ। এবারের প্রদর্শনীতে দেশ বিদেশের ১৭৯ জন আলোকচিত্রীর তোলা ৪৩৯টা আলোকচিত্র প্রদর্শিত হয়। প্রদর্শনী ছাড়াও ছিল প্রতিযোগিতা। তিনদিনের এই প্রদর্শনীর শেষ দিন ১৭ মার্চ রবিবার, পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী ইন্দ্রানী দত্ত, আশা অডিওর কর্ণধার দিব্যেন্দু শেখর লাহিড়ী ও সমাজকর্মী সুদীপ্ত  ব্যানার্জী। ওয়াইল্ড লাইফ, নেচার অ্যান্ড ল্যান্ডস্কেপ, পিপল অ্যান্ড স্ট্রিট ও মোনোক্রোম - এই চারটে বিভাগের প্রথম থেকে দশম স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয়। ওয়াইল্ড লাইফ বিভাগে প্রথম পুরস্কার পেয়েছেন কৃষ্ণেন্দু ভট্টাচার্য্য। নেচার অ্যান্ড ল্যান্ডস্কেপ বিভাগে প্রথম হয়েছেন নেহা শর্মা। পিপল অ্যান্ড স্ট্রিট বিভাগে প্রথম স্থানাধিকারী জিষ্ণু বসাক। মোনোক্রোম বিভাগে প্রথম হয়েছেন ডঃ মণিদীপ্ত সাহা। চারটে বিভাগের সেরা ছবিগুলো নিয়ে 'সেরার সেরা' পুরস্কার পেয়েছেন উদয়ন জোয়ারদার। এছাড়া দর্শকদের ...

NBI // Modi government will grant citizenship to all eligible refugees: Amit Shah !

NEW DELHI,16 MARCH 2024:   Union Home Minister and Minister of Cooperation, and senior leader of the Bharatiya Janata Party Amit Shah, stated in an interview with the news agency ANI’s podcast on Thursday that, ‘The Modi government, 'The Modi government will grant citizenship to all eligible refugees. CAA is a law to grant citizenship, not to take it away.' Under the leadership of Prime Minister Narendra Modi, the BJP government had mentioned in its 2019 Lok Sabha election manifesto about implementing the CAA and under the skilled guidance of Union Home Minister and Minister of Cooperation Amit Shah, the CAA was implemented across the country before the 2024 Lok Sabha elections. It is evident from this that CAA is a matter of empathy for the BJP, not for political gain.  From Rahul Gandhi to Owaisi and from Arvind Kejriwal to Mamata Banerjee, leaders of all opposition parties are engaging in the politics of lies. Instead of opposing Bangladeshi and Rohingya in...

NBI // অলকেশ জানা তাঁর জন্মদিন পালন করলেন আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষের সাথে !

ডিজিটাল ডেস্ক:-  বছরের  অন্যান্য পবিত্র দিনের মতো জন্মদিন একটা পবিত্র দিন। "আলো"সমাজের কিছু আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের  পাশে সবসময় এগিয়ে আসে।আলোর এই কর্মকাণ্ডেও এগিয়ে আসে অনেক মানুষ বিভিন্ন প্রান্ত থেকে। ঠিক সেই সন্ধিক্ষণে দক্ষিণ ২৪পরগনার বাসন্তীর মাটগরান অন্তর্গত শ্রী গুণধর জানা ও অপর্ণা জানার সুযোগ্য পুত্র শ্রী অলকেশ জানা ও তাঁর সহধর্মিণী মালবিকা জানা মাইতি এগিয়ে এসেছেন  গরীব মানুষের পাশে।শ্রী অলকেশ জানা তাঁর জন্মদিনে এই গরীব মানুষদের ও  পথ শিশুদের  পাশে এসে দাঁড়ালেন  খাদ্য, বস্ত্র  সামগ্রী নিয়ে। প্রসঙ্গত উল্লেখযোগ্য বছরে ওনাদের উপার্জনের একটা অংশ প্রতিমাসেই এই গরীব মানুষ ও পথশিশুদের জন্যে খরচ করে থাকেন কখনো রোগীদের ফল,শীতকালে কম্বল,শিশুদের বই পত্র,খাদ্য সামগ্রী নিয়ে। তাঁদের এই সেবামূলক কাজ প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারতের কাজের একটা অংশ মাত্র।তাই আলোর পক্ষ থেকে  সম্পাদক শ্রী প্রবুদ্ধ রায় তাদের আন্তরিক ভাবে ধন্যবাদ জানিয়েছেন।