Skip to main content

Posts

NBI // ধুমধাম করে অনুষ্ঠিত হলো "অনামি ক্লাবের" রবীন্দ্রজয়ন্তী উৎসব

ডিজিটাল ডেস্ক :-  দমদম পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি শিবপ্রসাদ যাদব এবং উদ্যোগপতি কুনাল শাহ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে হর্ষোল্লাসের সাথে সংস্থার 'কুড়ি তম রবীন্দ্র জয়ন্তী' উৎসব পালন করল দমদম ক্যান্টনমেন্ট রেল স্টেশন সংলগ্ন গোরাবাজার এলাকার 'অনামী ক্লাব'। অনুষ্ঠানে রবীন্দ্র কাব্য পাঠ, রবীন্দ্র সঙ্গীত ও রবীন্দ্র নৃত্য-র পাশাপাশি রবীন্দ্র সঙ্গীতের সুরে যন্ত্রসঙ্গীতও পরিবেশিত হয়েছে। এলাকার কচিকাঁচাদের বিভিন্ন একক অনুষ্ঠানগুলোর পাশাপাশি বহিরাগত শিল্পীদের দলগত নৃত্যগুলোও উপস্থিত দর্শকবৃন্দের প্রশংসা লাভে সমর্থ হয়েছে।  প্রাসঙ্গিকতা   বজায় রেখে  'অনামী ক্লাব'-এর সম্পাদক সুরজিৎ দাস জানিয়েছেন, "স্থানীয় জনগণের প্রচেষ্টায় এলাকা এবং এলাকার বাইরের শিল্পীদের উৎসাহিত করার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন"।  এলাকাবাসি এমন সুন্দর রবীন্দ্রজয়ন্তী উৎসব পালনে আনন্দিত হন এবং  অতি প্রশংসা করেন।

NBI // দক্ষিণ কলকাতার উইমেন্স ক্রিশ্চিয়ান কলেজ ক্যাম্পাসে স্বাস্থ্য শিবির !

স্থানীয় মানুষের বিশেষ করে অনগ্রসর সম্প্রদায়ের কল্যাণে একটি সক্রিয় পদক্ষেপ হিসেবে, দক্ষিণ কলকাতার উইমেন্স ক্রিশ্চিয়ান কলেজের এনএসএস ইউনিট এবং হেলথ অ্যান্ড হাইজিন কমিট ফোর্টিস হাসপাতালের সাথে যৌথ উদ্যোগে বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫ তারিখে কলেজ ক্যাম্পাসে একদিনব্যাপী স্বাস্থ্য শিবিরের আয়োজন করে। শিবিরে বিনামূল্যে বিভিন্ন প্রকার চিকিৎসা সেবা প্রদান করা হয়, যার মধ্যে ছিল সাধারণ শারীরিক পরীক্ষা, ওজন পরিমাপ, র‍্যান্ডম ব্লাড সুগার (RBS) টেস্ট, রক্তচাপ (BP) পরিমাপ, ইসিজি (ECG), এবং চোখের পরীক্ষা। এই উদ্যোগটি ছাত্র-ছাত্রী, তাদের অভিভাবক, কলেজের শিক্ষক ও কর্মচারী, এবং আশপাশের এলাকার প্রান্তিক জনগণের জন্য উন্মুক্ত ছিল, যা কলেজের অন্তর্ভুক্তিমূলক এবং সমাজমুখী দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে। অনুষ্ঠানে আমন্ত্রিত সকল শ্রেণির মানুষের উদ্দীপনাপূর্ণ অংশগ্রহণ লক্ষ্য করা যায়। পাশ্ববর্তী সাহেব বাগান এলাকার আর্থিক ও সামাজিকভাবে বঞ্চিত বহু মানুষ এই শিবিরে অংশগ্রহণ করেন এবং বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। অনেক অভিভাবকও সক্রিয়ভাবে এই উদ্যোগে অংশ নেন, যা প্রতিরোধমূলক স্বাস্থ্য সচেতনতার বৃদ্ধিকে ন...

NBI // বঙ্গ পুরুষ সম্মান ২০২৫

কলকাতা (এপ্রিল '২৫):- 'বসাক ইন্টিরিয়র' নিবেদিত ও 'রেডওয়াইন এন্টারটেনমেন্ট' পরিচালিত দ্বিতীয় 'বঙ্গ পুরুষ সম্মান' পুরস্কার বিতরণ মঞ্চে উপস্থিত থেকে মোটিভেশনাল স্পিকার সুজয় বিশ্বাস-এর সাথে জুটি বেঁধে মৃণাল চক্রবর্তী এবং রেডিও জকি রাজা-র মতো বিশিষ্ট দুই ব্যক্তির হাতে 'বঙ্গ পুরুষ সম্মান ২০২৫' প্রদান করলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত পাঞ্চালি মুন্সী (হালদার)। কলকাতার ইণ্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস' 'ICCR'-এ ১৯ জন বিশিষ্ট ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হল এই পুরস্কার। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শেষে পাঞ্চালি মুন্সী (হালদার) জানান, "নিজ হাতে এই বিশিষ্ট ব্যক্তিদের পুরস্কৃত করতে পেরে গর্বিত বোধ করছি।

NBI // আদালত সাংবাদিকতায় 'মহাপ্রাণ স্মৃতি স্বর্ণপদক' সম্মান পেলেন মোল্লা জসিমউদ্দিন !

নিজস্ব প্রতিনিধি,  সোমবার সারা দেশজুড়ে ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকারের জন্মদিবস পালিত হলো। এদিন কলকাতার রাজ্য যুব কেন্দ্র মৌলালী ভবনের স্বামী বিবেকানন্দ কনফারেন্স হলঘরে মহাসমারোহে পালিত হলো আম্বেদকারের জন্মদিন। সারা রাজ্যে শতাধিক গুণীজনদের সমাগম ঘটে এই সভাগৃহে । 'আম্বেদকার কালচারাল কলেজে'র তরফে বিভিন্ন বিষয়ে সম্মান প্রদান করা হয়।এর মধ্যে 'মহাপ্রাণ স্মৃতি স্বর্ণপদক' সম্মানে সংবর্ধিত হলেন 'আদালত সংবাদদাতা' মোল্লা জসিমউদ্দিন। জসিমউদ্দিন বর্তমানে রাজ্যের এক বহুল প্রচারিত দৈনিক পত্রিকার 'হাইকোর্ট সংবাদদাতা' হিসাবে কাজ করছেন।  এছাড়া তিনি বিগত ৫ বছর ধরে হাওড়া জেলা আদালত ও শ্রীরামপুর মহকুমা আদালতে জাতীয় লোক আদালতে 'বেঞ্চ মেম্বার' হিসাবে থাকেন। সর্বপরি কলকাতা হাইকোর্টের 'নন এডভোকেট মিডিয়েটর' হিসাবে তালিকাভুক্ত হয়েছেন তিনি।জসিমের প্রয়াত বাবা মহম্মদ নুরুল হোদা মোল্লা বিগত ১৯৮৩ সালের জুডিশিয়াল পরীক্ষায় রাজ্যের টপারদের মধ্যে অন্যতম ছিলেন।এদিন সংবর্ধনা পেয়ে মোল্লা জসিমউদ্দিন জানান -" যেকোনো পুরস্কার কাজের গতি কে আরও বিক...

NBI // কলকাতার প্রিয়াংশু চতুর্থ স্থানে ইন্ডিয়ান আইডল ১৫ মঞ্চে

ডিজিটাল ডেস্ক,কলকাতা :-  সারা ভারতের প্রধান শহরগুলি থেকে প্রায় ৭০ হাজার প্রতিযোগী অনেকগুলি ধাপ পেরিয়ে পৌঁছে যায় জাতীয় চ্যানেল সনি টিভি আয়োজিত ইন্ডিয়ান আইডলের মঞ্চে। এত জনের মধ্যে সেরা ১৫ জনকে মূল পর্বে বেছে নেওয়া হয়। এই মূল পর্বে যাওয়া ১৫ জনের মধ্যে কলকাতার বাসিন্দা সুরজিৎ দত্ত ও পিয়ালী দত্ত কনিষ্ঠ পুত্র প্রিয়াংশু দত্ত ছিলেন। ক্রমশ আরো অনেকগুলি ধাপ পেরিয়ে প্রিয়াংশু অবশেষে এই সংগীত প্রতিযোগিতায় চতুর্থ স্থান অধিকার করে। যা আমাদের বাংলার গর্ব বলে মনে করি। প্রিয়াংশু কোনদিন কারো কাছে তালিম নেয় নি। প্রিয়াংশু শুধুমাত্র ইউটিউব থেকে বিভিন্ন শিল্পীর গান শুনে চর্চা করে ও আপনাদের সবার আশীর্বাদেই এই জায়গায় পৌঁছেছে।

NBI // বিধান শিশু উদ্যানে ক্ষুদেদের সাঁতার প্রশিক্ষণ !

মোল্লা জসিমউদ্দিন,  প্রতিবছরের মতো এ মরশুমের জন্য বিধান শিশু উদ্যানে সাঁতার প্রশিক্ষণ শুরু হল।এ বছর উদ্যানের নিয়মিত সভ্য সভ্যাদের পাশাপাশি বস্তিবাসী শিশুদেরও সম্পূর্ণ বিনামূল্যে সাঁতার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।  মূলত পুরপিতা শান্তিরঞ্জন কুণ্ডুর প্রস্তাবেই এই ব্যবস্থা।এদিনকার এই শুভ অনুষ্ঠানের সূচনা করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি ড. পার্থ কর্মকার, পুরপিতা শান্তিরঞ্জন কুণ্ডু, শ্রী শ্যামলাল আগরওয়াল।  আগামী দিনে বিধান শিশু উদ্যানে খেলাধুলার নিয়মিত বিভাগগুলোতেও উদ্যান সংলগ্ন বস্তিবাসী শিশুদেরও শামিল করা হবে বলে জানিয়েছেন বিধান শিশু উদ্যানের সম্পাদক গৌতম তালুকদার ।

NBI // হালদার ভেঞ্চার লিমিটেড নতুন অগ্রগতির পথে

কলকাতা, ৩১শে মার্চ, ২০২৫   হালদার ভেঞ্চার লিমিটেড ভারতের চাল ও ভোজ্য তেল উৎপাদনকারীদের জগতে শীর্ষস্থান আগেই দখল করেছিল। এবার  শতাব্দী প্রাচীন অন্যতম এই শীর্ষ সংস্থা হালদার ভেঞ্চার লিমিটেড (HVL) কেএস অয়েল লিমিটেডের হলদিয়ায় অবস্থিত  কারখানা কিনে নিল। এই নতুন কারখানার মাধ্যমে হালদার ভেঞ্চার লিমিটেড( HVL)-এর উৎপাদন ক্ষমতা পাঁচ গুণ বৃদ্ধি পাবে।  হলদিয়া বন্দরে অবস্থিত এই কারখানাটি প্রতিদিন ৫০০ টন তেল পরিশোধন করার ক্ষমতা সম্পন্ন।  যা  শুধু এই রাজ্য নয়,পূর্ব ভারতের ক্রমবর্ধমান চাহিদার লভ্যাংশকে নিজেদের দিকে নিয়ে আসতে সক্ষম হবে।  এবং এর ফলে কোম্পানির বার্ষিক আয় ১,৫০০ কোটি টাকারও বেশি বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যে   হালদার ভেঞ্চার লিমিটেড এই  কোম্পানিটি কেনার  প্রয়োজনীয় অনুমতি পেয়েছে। বিদায়ী আর্থিক বছরের ২০ মার্চ ২০২৫-এ   হালদার ভেঞ্চার লিমিটেডের  এই  নতুন কোম্পানি কেনাকে ন্যাশনাল কোম্পানি ল ইনস্যাপেলেট ট্রাইব্যুনাল (NCLAT) অনুমোদন করেছে।   ২৮ মার্চ ২০২৫-এ কেএস অয়েলের  কর্মকর্তারা কারখানার দায়িত্ব...