কলকাতা,: অর্থের অভাবে অনেক সময় থমকে যায় সাহিত্যচর্চা, সাংস্কৃতিক কর্মকাণ্ড কিংবা নতুন কোনও সৃজনশীল উদ্যোগ। একটি অনুষ্ঠান আয়োজন থেকে শুরু করে স্টুডিও, হল, প্রেস কনফারেন্স, ভিডিও-ফটো শুট, ব্রডকাস্টিং এবং প্রচারের মতো একাধিক প্রয়োজনীয় পরিষেবার খরচ ছোট ও মাঝারি সংগঠনগুলির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই বাস্তবতাকে সামনে রেখে সাহিত্য, সংস্কৃতি, চলচ্চিত্র, সংবাদমাধ্যম, পিআর ও সৃজনশীল জগতের মানুষের জন্য সহযোগিতামূলক একটি পরিসর গড়ে তোলার উদ্যোগ নিয়েছে ‘বর্ণালী ভয়েসটেক স্টুডিও’। রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৪টায় সল্টলেক সেক্টর–৪-এর শান্তিনগর, চিংড়িঘাটা বাসস্ট্যান্ডের কাছে জীবন সাথী সংঘ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয় বর্ণালী ভয়েসটেক স্টুডিওর পুনরায় শুভ উদ্বোধন, প্রেস কনফারেন্স ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের সঙ্গে যৌথভাবে যুক্ত ছিল লাইভ অর্কেস্ট্রা এবং ইন্টারন্যাশনাল নিউস্টার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্ব, প্রযোজক, প্রকাশক, সাংবাদিক, পিআর পেশাজীবী, আইনজীবী, শিক্ষক এবং সাহিত্য-সংস্কৃতির সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তিত্ব। উদ্বোধনী পর্ব...